📄 গান (সঙ্গীত) মুনাফিক্বীর জন্ম দেয়
১. ইবনু মাস'উদ (রাঃ) বলেন: গান অন্তরে কপটতার জন্ম দেয়। যেমন: পানি জন্ম দেয় শাক-সবজির। পক্ষান্তরে যিক্র অন্তরে ঈমানের ফলন ঘটায়। যেমন: পানি শস্যফলের জন্ম দেয়।
২. ইমাম ইবনুল কাইয়্যিম (রহঃ) বলেন: যে ব্যক্তিই গানে অভ্যস্ত হয় অজ্ঞাতসারে তার অন্তর কপটাতাগ্রস্ত হয়ে যায়।
"বস্তুতঃ যদি সে কপটতার স্বরূপ জানত তবে স্বীয় অন্তরে তা দেখতে পেত। কেননা যে অন্তরেই গান ও কুরআনের ভালবাসা (আকর্ষণ) একত্রিত হয় সেখান থেকেই একটার ভালবাসা অপরটাকে তাড়িয়ে দেয়। আমরা সঙ্গীত শিল্পী ও শ্রোতাদেরকে প্রত্যক্ষ করেছি- কুরআন তাদের কাছে বোঝাতুল্য, তারা এ থেকে দূরে থাকে, কুরআন পাঠকের কাছ থেকে তারা মোটেও উপকৃত হয় না, এর দ্বারা তাদের অন্তরও নড়ে না।
কিন্তু যখনই গান উপস্থিত হয় তখনই তাদের স্বর কোমল হয়ে যায়, ভাবে ডুবে যায় এবং এর উপর রাত্রি জাগরণ ও তাদের কাছে আনন্দদায়ক মনে হয়। এজন্য তাদেরকে দেখতে পাবেন তারা কুরআন শ্রবণের ওপর গানকে (সঙ্গীতকে) প্রাধান্য দেয়। আর গান-বাজনায় নিমজ্জিত ব্যক্তিকে সলাতের ক্ষেত্রে, বিশেষতঃ মাসজিদে জামা'আত সহকারে সলাত আদায়ের ক্ষেত্রে সর্বাপেক্ষা অলস পাওয়া যায়।
৩. ইবনু আক্বীল যিনি হাম্বলী মাযহাবের মহা পণ্ডিতদের একজন তিনি বলেন : গায়িকা যদি পর-নারী হয় (যাকে বিবাহ করা বৈধ) তবে তার গান শ্রবণ করা হাম্বলীদের ঐক্যমতে হারাম।
৪. ইবনু হাযম (রহঃ) বলেছেন: পর-নারীর স্বর দ্বারা আত্মতৃপ্তি অনুভব করা হারাম।
📄 গানের (সঙ্গীতের) প্রতিকার
১. এর শ্রবণ থেকে দূরে থাকা, চাই তা রেডিও, টেলিভিশন ইত্যাদির যে কোনটা থেকেই হোক না কেন, বিশেষতঃ যেসব গানে বেহায়াপনা ও বাদ্যযন্ত্রের সংমিশ্রণ রয়েছে।
২. গান বাদ্যের সর্বাপেক্ষা বড় প্রতিষেধক হচ্ছে আল্লাহর স্মরণ ও কুরআন তিলাওয়াত; বিশেষতঃ সূরাহ্ আল বাক্বারাহ্ তিলাওয়াত করা।
নাবী (ﷺ) বলেন:
إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ
অর্থ : শাইত্বন অবশ্যই ঐ ঘর থেকে বেরিয়ে যায় যে ঘরে সূরাহ্ আল বাক্বারাহ্ তিলাওয়াত করা হয়।
আল্লাহ তা'আলা বলেন :
يَأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَ شِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ﴾
“হে মানবজাতি তোমাদের কাছে স্বীয় প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং আরো এসেছে অন্তরের নিরাময়, যা মু'মিন সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রাহমাত।”৯
৩. নাবী (ﷺ)-এর জীবন চরিত ও সহাবাদের ইতিহাস পড়াশুনা করা।
টিকাঃ
* সহীহ মুসলিম হাঃ একাঃ ১৭০৯-(২১২/৭৮০), ই.ফা. ১৬৯৪, ই.সে. ১৭০১।
৯. ১০নং সূরাহ্ ইউনুস, ৫৭।
📄 স্বতন্ত্রকৃত গান
১. ঈদের দিনের গান। 'আয়িশাহ্ (রাঃ) কর্তৃক বর্ণিত, রসূল (ﷺ) তাঁর নিকট প্রবেশ করলেন তখন তাঁর কাছে দু'জন দাসি দু'টি ত্ববলা বাজাচ্ছিল। অপর বর্ণনায় রয়েছে যে, আমার নিকট দু'জন দাসি গান পরিবেশন করছিল, আবূ বাক্স (রাঃ) তাদেরকে ধমক দিলেন, এর পরিপ্রেক্ষিতে নাবী (ﷺ) বললেন:
دَعُهُنَّ فَإِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَإِنَّ عِيدَنَا هَذَا اليَوْمُ
অর্থ: তাদেরকে ছেড়ে দাও কেননা প্রত্যেক জাতিরই ঈদ রয়েছে আর আমাদের ঈদ হচ্ছে আজকের এই দিন।১০
২. কাজে অনুপ্রেরণা যোগায় এমন ইসলামী গান (সঙ্গীত) কাজ চলাকালীন অবস্থায় গাওয়া, বিশেষতঃ যখন তাতে দু'আ বিদ্যমান থাকে। নাবী (ﷺ) ইবনু রাওয়াহার কথা পুনরায় ব্যক্ত করে (পরিখা) খননকালে কর্মীদেরকে উৎসাহ যোগাতেন।
اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهُ فَاغْفِرْ لِلْمُهَاجِرِينَ وَالأَنْصَارِ
অর্থ : হে আল্লাহ! পরকালের আরাম আয়েশ ব্যতীত অন্য কোন আরাম আয়েশ নেই। তাই আপনি আনসার ও মুহাজির উভয় সম্প্রদায়কে ক্ষমা করে দিন।১১
প্রতি উত্তরে মুহাজির ও আনসার সহাবাগণ বলতেন :
نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا ... عَلَى الجِهَادِ مَا بَقِينَا أَبَدًا
অর্থ : আমরা মুহাম্মাদ (ﷺ) হতে বায়'আত করেছি, জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ করে যাব।১২
তিনি স্বীয় সাথীদের সাথে খন্দক খননের কাজ করতেন আর ইবনু রাওয়াহার কথা পুনরায় ব্যক্ত করতেন :
وَاللَّهِ لَوْلَا اللَّهُ مَا اهْتَدَيْنَا وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا
আল্লাহর শপথ! আল্লাহর সাহায্য না থাকলে আমরা পথের দিশা পেতাম না। আর সদাক্বাহ্ দিতাম না এবং সলাতও আদায় করতাম না। ১৩
فَأُنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبَتِ الأَقْدَامَ إِنْ لَا قَيْنَا .
তাই আপনি আমাদের ওপর শান্তি বর্ষণ করুন এবং শত্রুর সাক্ষাতে পদযুগল দৃঢ় রাখুন। ১৪
وَالمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا
মুশরিকরা আমাদের ওপর চড়াও করেছে এবং যখন তারা ফিত্নার সৃষ্টি করতে চেয়েছে তখন আমরা তা প্রতিরোধ করেছি। ১৫
يَرْفَعُ بِهَا صَوْتَهُ أَبَيْنَا
উচ্চৈঃস্বরে বলছিলেন আমরা প্রতিরোধ করেছি। ১৬
৪. যে গানে আল্লাহর একত্ববাদ রয়েছে অথবা আল্লাহর রসূল (ﷺ)-এর ভালবাসা ও তাঁর জীবন চরিত রয়েছে অথবা তাতে জিহাদ ও সচ্চরিত্রের ওপর দৃঢ়তার সাথে টিকে থাকার উৎসাহ রয়েছে অথবা তাতে মুসলিমদের পরস্পর ভালবাসা ও সহযোগিতার প্রতি আহ্বান রয়েছে কিংবা তাতে ইসলামের সৌন্দর্য ও শিক্ষা সম্পর্কে আলোচনা আছে এছাড়াও আরো যত চরিত্র ও ধর্মগত সামাজিক উপকার সাধনকারী বিষয় আছে।
৫. বাদ্যযন্ত্রের মধ্য থেকে শুধু ত্ববলা মহিলাদের জন্য ঈদ ও বিবাহ উপলক্ষে বৈধ। যিক্রের ক্ষেত্রে তা ব্যবহার করা আদৌ বৈধ নয়। কারণ রসূল (ﷺ) এক্ষেত্রে এটা ব্যবহার করেননি। এমনিভাবে পরবর্তীতে তাঁর সহাবাগণও ব্যবহার করেননি।
কিন্তু সূফী সম্প্রদায় এটা নিজেদের জন্য বৈধ করে নিয়েছে এবং যিক্রের মধ্যে ত্ববলা বাজানো সুন্নাত বানিয়ে ফেলেছে, অথচ এটা হচ্ছে বিদ্'আত।
রসূল (ﷺ) বলেন:
وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ
টিকাঃ
১০. সহীহুল বুখারী তাও. ৩৯৩১, আ.প্র. ৩৬৪১, ই.ফা. ৩৬৪৪; সুনান নাসা'ঈ হাঃ ১৫৯৩।
১১. সহীহুল বুখারী তাও. ৩৭৯৭, আ.প্র. ৩৫১৫, ই.ফা. ৩৫২২; সহীহ মুসলিম হাঃ একাঃ ৪৫৬৪-(১২৬/১৮০৪), ই.ফা. ৪৫২১, ই.সে. ৪৫২৩
১২. সহীহুল বুখারী তাও. ২৮৩৪, আ.প্র. ২৬২৪, ই.ফা. ২৬৩৫; সহীহ মুসলিম হাঃ একাঃ ৪৫৬৮-(১৩০/...), ই.ফা. ৪৫২৫, ই.সে. ৪৫২৭
১৩. সহীহুল বুখারী তাও. ৪১০৪, আ.প্র. ৩৭৯৮, ই.ফা. ৩৮০১; সহীহ মুসলিম হাঃ একাঃ ৪৫৬১-(১২৪/...), ই.ফা. ৪৫১৮, ই.সে. ৪৫২০
১৪. সহীহুল বুখারী তাও. ২৮৩৭, আ.প্র. ২৬২৭, ই.ফা. ২৬৩৮; সহীহ মুসলিম হাঃ একাঃ ৪৫৬২-(১২৫/১৮০৩), ই.ফা. ৪৫১৯, ই.সে. ৪৫২১।
*. সহীহুল বুখারী তাও, ৬৬২০, আ.প্র. ৬১৫৯, ই.ফা. ৬১৬৭; সহীহ মুসলিম হাঃ একাঃ ৪৫৬১-(১২৪/...), ই.ফা. ৪৫১৮, ই.সে. ৪৫২০।
১৬. সহীহুল বুখারী তাও. ৭২৩৬, আ.প্র. ৬৭২৯, ই.ফা. ৬৭৪২।
📄 বিশ্ব পপ শিল্পীর ইসলামোত্তর উক্তিসমূহ
আল-মদীনা পত্রিকা ৫ রমাযান ১৪০০ হিজরীতে বিশ্ব নাট্য শিল্পী ক্যাট স্টিফেঞ্জ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে যিনি ইসলাম গ্রহণোত্তর নাম রাখেন। ১৮
উক্ত প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ উক্তি ও শিক্ষণীয় উপদেশ রয়েছে আমি তার বিশেষ কয়েকটি দিক তুলে ধরছি :
১. ইসলাম গ্রহণোত্তর আমার গান (সঙ্গীত) পরিহার দেখে পশ্চিমা দেশগুলো অবাক হয়ে যায় এবং আমার পরিবর্তন সম্পর্কে তারা প্রশ্ন করতে থাকে? কিন্তু প্রচার মাধ্যমগুলো সম্পূর্ণরূপে চুপ হয়ে যায় এবং আমাকে একেবারে ভুলে যাওয়ার ভান করে।
পূর্বের ন্যায় আমার পিছনে আর ছোটাছুটি করল না কারণ পাশ্চাত্যের প্রচার যন্ত্র হচ্ছে ইয়াহূদ, আর তারাই সব চাবিকাঠির মালিক।
২. আমার ইসলাম গ্রহণের পিছনে যে কারণটি ছিল তা হচ্ছে মাসজিদুল আকুসায় আমার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ এবং তার পক্ষ থেকে আমাকে 'আরবী ও ইংরেজী দু' কপি কুরআন উপহার দেয়া। উপহারের পিছনে অবশ্য কারণ এ ছিল যে, সে আমার আসমানী ধর্ম সম্পর্কে জানার কৌতুহল কতটুকু তা জানত।
আমি একাকী কুরআন পড়তে থাকি এবং তার পূর্ণ অধ্যয়ন শেষ করি। অতঃপর রসূল (ﷺ)-এর জীবনী অধ্যয়ন করি এবং তাঁর ব্যক্তিত্বের দ্বারা দারুণভাবে প্রভাবিত হই এবং দেড় বছরকাল জ্ঞানগত অধ্যয়নের পর আমি ইসলামের মহানত্বে মুগ্ধ হই এবং এটিই যে, সত্য ধর্ম তা উপলব্ধি করি। আর আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে, কোন মুসলিমের সাথে সাক্ষাৎ ছাড়াই এবং তাদের অসংখ্য মতপার্থক্য সম্পর্কে অবগত না হয়েই আমি ইসলামে দীক্ষিত হয়েছি।
৩. আমি বায়তুল মাকুদিসে গিয়েছি তাতে মাসজিদুল আকুসার মুসলিমগণ আনন্দিত হয়েছেন কিন্তু আমি কেঁদেছি এবং তথায় সলাত আদায় করেছি। যেখানে কুদ্স হচ্ছে মুসলিম জাহানের কলিজা তাই এর ব্যধিগ্রস্ত হওয়ার অর্থ গোটা মুসলিম বিশ্বের ব্যধিগ্রস্ত হওয়া আর তার আরোগ্য লাভের অর্থ গোটা শরীরের আরোগ্য লাভ করা। তাই আমাদের কর্তব্য হচ্ছে ইসলামের নামে এ কলিজাকে স্বাধীন করা।
৪. ফিলিস্তীনী জনগণের ওপর ওয়াজিব হ'ল স্বীয় ইসলাম ও ধর্মকে আঁকড়ে ধরা এবং সলাত আদায়ে নিয়মিত যত্নবান হওয়া। আমি বিশ্বাস করি আল্লাহ অবশ্যই তাদেরকে বিজয় দিবেন।
৫. আমার ইসলামে দীক্ষিত হওয়ার পর তারা যখন বলল যে, ধুমপান হারাম তখন আমি এ থেকে বিরত হয়ে যাই এবং মদপান ও মহিলাদের সংশ্রব পরিহার করি ও গান পরিত্যাগ করি।
৬. একজন পর্দানশীন মহিলাকে স্ত্রী হিসেবে বেছে নিয়েছি কারণ নারীর সৌন্দর্য বড় কথা নয় বরং ইসলাম ও ঈমানই হচ্ছে প্রকৃত মর্যাদা।
৭. আমি বর্তমানে 'আরবী ভাষা শিখছি যেন কুরআন পড়তে ও তার ভাষাগত এবং অর্থগত স্বাদ অনুভব করতে পারি। আমি ইসলামের দা'ওয়াতী কাজে স্বীয় প্রসিদ্ধিকে ব্যবহার করে ইসলামের সুমহান আদর্শ সম্পর্কে কিছু বই লিখব।
৮. আমি বিশ্বাস করি যে, ঠিক সময়ে সলাত আদায় করা হচ্ছে দু' সাক্ষ্যবাণী (ঈমান) এরপর ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এর ওপর সময়মতো যত্নবান থাকা হচ্ছে ব্যক্তির ও তার ইসলামের জন্য দুর্গ। আমি প্রত্যেক সলাতের পরে অস্বাভাবিক প্রশান্তি ও স্বস্তি বোধ করি।
৯. (লেখক বলেন) আমি শুনেছি যে, (ইউসুফ ইসলাম) ইংল্যান্ডে বাস করেন এবং তিনি ইসলামী দা'ওয়াতে ব্যস্ত থাকেন, তাঁর একটি বিশেষ মাসজিদ রয়েছে, মুসলিমগণ তাঁর পাশে ভিড় জমান এবং তাঁকে সহযোগিতা দান করেন। তিনি ইসলাম পালনে এবং তাকে ভালবাসায় (অনেক) মুসলিমকে ছাড়িয়ে গেছেন। আমি আল্লাহর কাছে তার জন্য তাওফীকু ও দৃঢ়তার দু'আ করছি।
আল্লাহ তার মধ্যে ও তার মতো আরো যে সব মুসলিমরা কাজ করে যাচ্ছেন তাদের প্রত্যেকের মধ্যে বারকাত দান করুন।
টিকাঃ
১৭. সুনান আবু দাউদ হাঃ ৪৬০৭; শায়খ নাসিরুদ্দীন আলবানী হাদীসটি সহীহ বলে মন্তব্য করেছেন।
১৮. ইউসুফ ইসলাম।