📄 মুশরিকদের সঙ্গে সমঝৌতা করার বিধান
মুশরিকদের সঙ্গে বাহ্যিকভাবে সমঝোতা করার তিনটি অবস্থা:
প্রথম অবস্থা: তাদের সঙ্গে একজন মুসলিম বাহ্যিকভাবে ও আন্তরিকভাবে ঐকমত্য পোষণ করবে। এমন ব্যক্তি কাফের, চাই সে এমনটি স্বেচ্ছায় বা বাধ্য হয়ে যেভাবেই করুকনা কেনো।
দ্বিতীয় অবস্থা: মুসলিম ব্যক্তি তাদের সঙ্গে আন্তরিকভাবে ঐকমত্য পোষণ করবে আর বাহ্যিকভাবে তাদের সঙ্গে বিরোধিতা করবে। এমন ব্যক্তি কাফেরের চেয়েও ভয়ঙ্কর মুনাফিক্ব।
তৃতীয় অবস্থা: মুসলিম ব্যক্তি তাদের সঙ্গে বাহ্যিকভাবে ঐকমত্য পোষণ করবে আর আন্তরিকভাবে তাদের বিরোধিতা করবে। এই তৃতীয় অবস্থাটির দুইটি প্রেক্ষাপট হতে পারে।
প্রথম প্রেক্ষাপট: সংশ্লিষ্ট ব্যক্তির এমনটি করার পিছনে কারণ হল- সে তাদের ক্ষমতাধীন কোনো অঞ্চলে অবস্থানরত। এমন অবস্থায় তারা তাকে মার-পিট করা ও হত্যার হুমকি দিবে। তাহলে এমন ব্যক্তির জন্য বাহ্যিকভাবে তাদের সঙ্গে ঐকমত্য পোষণ করা জায়েয হবে যদি তার অন্তর ঈমানের প্রশান্তি দ্বারা পূর্ণ থাকে।
দ্বিতীয় প্রেক্ষাপট: সংশ্লিষ্ট ব্যক্তি তাদের ক্ষমতাধীন কোনো অঞ্চলে অবস্থানের কারণে নয়, বরং সম্পদের প্রতি লালসা বা নেতৃত্বের প্রতি আকাংক্ষা বা জন্মভূমির প্রতি টান থাকার কারণে সে এমনটি করেছে। এমন ব্যক্তি মুরতাদ, যে আল্লাহ তা'আলার নি'আমতকে কুফর এর দ্বারা বিনিময় করেছে।
১-আল্লাহ তা'আলা বলেন: {مَنْ كَفَرَ بِالله مِن بَعْدِ إِيمَانِه إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنَّ بِالْإِيمَانِ وَلَكِنْ مَنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِنَ الله وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (١٠٦)} [النحل: ١٠٦].
"যে ব্যক্তি আল্লাহ তা'আলার প্রতি ঈমান আনার পরেও কুফর করে- তবে ঐ ব্যক্তি ব্যতীত, যাকে কুফর করতে বাধ্য করা হয় এবং তার হৃদয় ঈমানের উপর অবিচল থাকে - তবে সে যদি নিজের হৃদয়কে কুফরীর জন্য প্রশস্ত করে দেয়, তবে তাদের উপর আল্লাহ তা'আলার গযব পতিত হবে। আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।” (সূরা আন নাহল: ১০৬)
২-আল্লাহ তা'আলা বলেন:
{أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ بَدَّلُوا نِعْمَتَ الله كُفْرًا وَأَحَلُّوا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ (۲۸) جَهَنَّمَ يَصْلُّونَهَا وَبِئْسَ الْقَرَارُ (۲۹)} [إبراهيم: ۲৮ - ২৯] .
"আপনি তাদেরকে দেখেননি, যারা আল্লাহর নি'আমতকে অকৃতজ্ঞতা তথা কুফর দ্বারা পরিবর্তন করেছে এবং স্বজাতিকে তারা ধ্বংসের দ্বারপ্রান্ত জাহান্নামে পৌঁছে দিয়েছে, যেই আগুনে তারা প্রবেশ করবে। আর তা কতইনা নিকৃষ্ট ঠিকানা।” (সূরা ইবরাহীম: ২৮-২৯)
📄 মুশরিকের বিধান
মুশরিকের দুনিয়া ও আখেরাতের বিধানসমূহ:
১। দুনিয়াতে মুশরিকের বিধানসমূহ )أحكام المشرك في الدنيا
প্রথম বিধান- মুশরিকের শিরকযুক্ত কোনো আমল কবুল হবে না (المشرك لا يقبل ا منه أي عمل مع الشرك
আল্লাহ তা'আলা বলেন:
{وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنْ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ (٦٥)} [الزمر: ٦٥].
"আপনার নিকট এবং আপনার পূর্ববর্তীদের নিকট এই মর্মে প্রত্যাদেশ পাঠানো হয়েছে যে, যদি আপনি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেন, তবে আপনার আমল ধ্বংস হয়ে যাবে এবং আপনি চিরস্থায়ী ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবেন।” (সূরা আয-যুমার: ৬৫)
দ্বিতীয় বিধান- মুশরিকের সাথে বিবাহ বৈধ নয় )ا المشرك لا تحل مناكحته
আল্লাহ তা'আলা বলেন: { وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا ولعبد مؤمن خير مِنْ مُشْرِكَ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرُونَ} [البقرة: ۲۲۱] . (۲۲۱)
"মুশরিক মেয়েদেরকে তোমরা বিবাহ করো না, যতক্ষণ না তারা ঈমান আনে। মুসলিম ক্রীতদাসী মুশরিক নারী অপেক্ষা উত্তম, যদিও মুশরিক নারী তোমাদেরকে অভিভূত করে। আর (তোমাদের নারীদেরকে) মুশরিক পরুষদের সঙ্গে বিবাহ দিয়োনা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। মুমিন ক্রীতদাস মুশরিক অপেক্ষা উত্তম, যদিও সে তোমাদের কাছে মোহনীয় লাগে। তারা জাহান্নামের দিকে আহবান করে আর আল্লাহ তা'আলা স্বীয় আদেশ দ্বারা জান্নাত ও ক্ষমার দিকে আহবান করেন, স্বীয় নিদর্শনাবলী মানুষের জন্য স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।" (সূরা আল বাক্বারাহ: ২২১)
তৃতীয় বিধান- মুশরিক ব্যক্তিকে হত্যা করা ও তার সম্পদ বাজেয়াপ্ত করা বৈধ ا المشرك حلال الدم والمال
আল্লাহ তা'আলা বলেন: {فَإِذَا انْسَلَخَ الْأَشْهُرُ الْحَرِّمُ فَاقْتُلُوا الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُوا لَهُمْ كُلَّ مَرْصَدٍ فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (٥)} [التوبة: ٥].
"অতঃপর পবিত্র মাসগুলো অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানেই (আরবের সীমানায়) পাও, হত্যা কর, বন্দী কর এবং ঘিরে ধর। প্রতিটি ঘাঁটিতে তাদের সন্ধানে ওঁৎ পেতে বসে থাক। আর যদি তারা তাওবা করে, ছলাত আদায় করে এবং যাকাত প্রদান করে, তবে তাদের রাস্তা ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ তা'আলা ক্ষমাশীল ও পরম দয়ালু।” (সূরা তাওবা: ৫)
চতুর্থ বিধান- মুশরিক ব্যক্তি নাপাক, তার জন্য মাসজিদুল হারামে প্রবেশ করা নিষিদ্ধ )ا المشرك نجس لا يحل له دخول المسجد الحرام
আল্লাহ তা'আলা বলেন:
{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ (۲۸)} [التوبة: ٢٨].
"হে ইমানদারগণ, নিশ্চয় মুশরিকরা অপবিত্র। বিধায় এ বছরের পর আর কখনো তারা যেন মাসজিদুল হারাম এর নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের ভয় কর, তবে আল্লাহ তা'আলা স্বীয় অনুগ্রহে যখন তিনি চান- তোমাদেরকে স্বচ্ছলতা দান করবেন। নিশ্চয় আল্লাহ তা'আলা মহা জ্ঞানী ও মহা প্রজ্ঞাময়।” (সূরা তাওবা: ২৮)
পঞ্চম বিধান- মুশরিক ব্যক্তি মুসলিম ব্যক্তির ওয়ারিস হতে পারবে না এবং মুসলিম ব্যক্তি মুশরিক ব্যক্তির ওয়ারিস হতে পারবে না ) المشرك لا يرث المسلم ( وعكسه)।
উছামা বিন যায়েদ থেকে বর্ণিত, নাবী-হুল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- বলেন:
«لا يَرِثُ المُسْلِمُ الكَافِرَ وَلا الكَافِرُ المُسْلِم» متفق عليه، أخرجه البخاري برقم (٦٧٦٤) ومسلم برقم (١٦١٤).
"মুসলিম কাফেরের ওয়ারিস হতে পারবে না আর কাফেরও মুসলিমের ওয়ারিস হতে পারবে না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী হা/৬৭৬৪, মুসলিম হা/১৬১৪।
ষষ্ঠ বিধান- মুশরিক ব্যক্তির জবেহকৃত পশু হারাম, তার অভিভাবকত্ব (সন্তান ও দাসদের) বাতিল হয়ে যাবে এবং তার সন্তান লালন-পালনের অধিকার নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ, সে কাফের )تحرم ذكاة المشرك، وتسقط ولايته، ويسقط حقه ا في الحضانة؛ لأنه كافر.
সপ্তম বিধান- মুশরিক ব্যক্তি মারা গেলে তাকে গোসল করানো যাবে না, তাকে কাফন দেয়া যাবে না, তার জানাযার ছলাত আদায় করা যাবে না, তার জন্য রহমতের দু'আ করা যাবে না, তাকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না এবং তার কোনো ওয়ারিস হবে না। কারণ, সে কাফের ) إذا مات المشرك على
আল-শিরক ফায়ানিহু লা ইউগাসসালু, ওয়ালা ইউকাফফানু, ওয়ালা ইউসাল্লা আলাইহি, ওয়ালা ইউদআ লাহু বিররাহমাতি, ওয়ালা ইউদফানু ফি (মাকাবিরিল মুসলিমিন, ওয়ালা ইউরিসু; লিআন্নাহু কাফির)।
২। আখেরাতে মুশরিকের বিধানসমূহ : (আহকামুল মুশরিক ফি আল-আখিরাহ)
প্রথম বিধান- যদি মুশরিক ব্যক্তি শিরকের উপরে মৃত্যু বরণ করে, তাহলে আল্লাহ তা'আলা তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না (ইযা মাতাল মুশরিকু আলাশ শিরকি)। (আল-শিরকু ফায়ান্নাল্লাহা লা ইয়াগফিরু লাহু)।
আল্লাহ তা'আলা বলেন: إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا [النساء: 48]
"নিশ্চয় আল্লাহ তা'আলা তাঁর সঙ্গে শিরক করার গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া অন্যসকল গুনাহ ক্ষমা করে দিবেন যাকে চান। আর যে আল্লাহর সঙ্গে অংশীদার করল, সে মহা অপবাদ আরোপ করল।" (আন নিসা: ৪৮)
দ্বিতীয় বিধান- যদি মুশরিক ব্যক্তি শিরকের উপর মৃত্যু বরণ করে, তাহলে তার জন্য জান্নাত চিরস্থায়ীভাবে হারাম হয়ে যাবে (ইযা মাতাল মুশরিকু আলাশ শিরকি ফায়ান্নাহু তাহরুম)। (আলাইহিল জান্নাতু তাহরিমান মুআববাদান)।
আল্লাহ তা'আলা বলেন: إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ [المائدة: 72].
"নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাব্যস্ত করল, আল্লাহ তা'আলা তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হল জাহান্নাম। আর জালেমদের কোনো সাহায্যকারী নেই।" (আল-মায়িদাহঃ ৭২)
তৃতীয় বিধান- মুশরিক ব্যক্তি যদি শিরকের উপর মৃত্যু বরণ করে, তাহলে তার ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম (ইযা মাতাল মুশরিকু আলাশ শিরকি ফামাওয়াহু জাহান্নাম খালিদান)। (ফিহা আবাদান)।
১-আল্লাহ তা'আলা বলেন:
{وَعَدَ اللَّهُ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِي حسبهم ولعنهم الله وَلَهُمْ عَذَابٌ مقيم (٦٨)} [التوبة: ٦٨].
"আল্লাহ তা'আলা অঙ্গীকার করেছেন মুনাফেক্ব পুরুষ ও মুনাফেক্ব নারী এবং কাফেরদের জন্যে জাহান্নামের অঙ্গীকার করেছেন, যেখানে তারা চিরকাল বসবাস করবে। এটাই তাদের জন্যে যথেষ্ট। আল্লাহ তাদের উপর অভিশাপ করেছেন, তাদের জন্যে রয়েছে স্থায়ী শাস্তি।” (সূরা আত তাওবা: ৬৮)
২-আল্লাহ তা'আলা বলেন:
{إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ (١٦١) خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرُونَ (١٦٢)} [البقرة: ١٦١ .[١٦٢ -
"নিশ্চয় যারা কুফর করল এবং কাফের থাকাবস্থায় মৃত্যুবরণ করল, তাদের উপর আল্লাহর অভিশাপ, মালাইকা-ফেরেশতাদের অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ। সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে, তাদের শাস্তি সামান্য পরিমাণেও লাঘব করা হবে না এবং তাদের দিকে ভ্রুক্ষেপও করা হবে না।" (সূরা আল বাক্বারাহ: ১৬১-১৬২)
৩-আব্দুল্লাহ ইবনু মাস'উদ () থেকে বর্ণিত, তিনি নাবী কারীম-ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-থেকে বর্ণনা করেন, তিনি বলেন:
«مَنْ مَاتَ وَهُوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدَا دَخَلَ النَّارَ» متفق عليه، أخرجه البخاري برقم (٤٤٩٧), واللفظ له، ومسلم برقم (۹۲).
"যে আল্লাহ তা'আলার পরিবর্তে অন্যকাউকে সমকক্ষকে বানিয়ে তার কাছে প্রার্থনা করে এবং এই বিশ্বাসের উপরেই সে মৃত্যু বরণ করল, সে জাহান্নামে প্রবেশ করবে।" মুত্তাফাকুন আলাইহি, বুখারী হা/৪৪৯৭, মুসলিম হা/৯২।