📘 ইসলামে সর্বোত্তম > 📄 সাক্ষ্য

📄 সাক্ষ্য


১৬৫. জায়দ বিন খালিদ উল্লেখ করেন যে, নবী করীম ﷺ ইরশাদ করেন:
خَيْرُ الشَّهَادَةِ مَا شَهِدَ بِهِ صَاحِبُهُ قَبْلَ أَنْ يُسْأَلَ .. لا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ
অর্থ: 'সর্বোত্তম সাক্ষ্য হলো ঐ ব্যক্তির সাক্ষ্য যাকে চাওয়ার পূর্বেই সাক্ষ্য দেয়।' (সহীহ মুসলিম, খ-৩, পৃ-৯৩১, নং ৪২৬৮, সুনানে আবু দাউদ, খ-৩, পৃ-১০২০-১০২১ নং ৩৫৮৯, মুয়াত্তা ইমাম মালিক, পৃ-৩১৩ নং ১৩৯৫, আরো দেখুন : মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-৮০)

টিকাঃ
৯৯. এ সাক্ষ্য হলো ন্যায়বিচারের প্রয়োজনে চাওয়ার পূর্বে যে সাক্ষ্য দেয়া হয় ব্যক্তির নিকট চাওয়ার পূর্বেই। এটা আল্লাহর নিট পছন্দনীয় এ সাক্ষ্য দেয়া পূর্ববর্তী ৬২ নং হাদীসের সাক্ষ্য দেয়ার বিপরীত। তা ছিল মিথ্যা সাক্ষ্য দেয়া। উলামা হযরত অন্য ব্যাখ্যাও দিয়েছেন। দেখুন: ফতহুল বারী, খ-৭, পৃ-১০৪, ১০৫)

📘 ইসলামে সর্বোত্তম > 📄 সময়

📄 সময়


১৬৬. আমর ইবন আবসাহ রাসূল ﷺ কে বলতে শুনেছেন এভাবেঃ
أفْضَلُ السَّاعَاتِ جَوْفُ اللَّيْلِ الْأَخِيرِ .
অর্থঃ “সর্বোত্তম সময় হলো (নফল সালাতের) রাতের শেষ ভাগ।” (তাবারানী ফিল কবীর, দেখুন: মিশকাতুল মাসাবীহ খ-১, পৃ-১৫-১৬)

১৬৭. জাবির (রা) নবী করীম ﷺ থেকে বলতে শুনেছেন:
إِنْ أَحْسَنَ مَا دَخَلَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ أَوَّلَ اللَّيْلِ
অর্থ : 'কোন সফর থেকে কোন ব্যক্তির, তার নিজ পরিবারের নিকট ফিরে আসার সর্বোত্তম সময় হলো রাতের শুরুতে।' (সহীহ আল-বুখারী, মুসলিম, সুনানে আবু দাউদ, খ-২, পৃ-৭৭৯, নং ২৭৭২)

টিকাঃ
১০০. আবশ্যিক ভোরের সালাত, সালাতুল ফজর খুবই কষ্টকর কারণ তাকে শক্তিশালী প্রাকৃতিক চাহিদা ঘুমের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আর রাতের শেষভাগে তাহাজ্জুদ সালাতের জন্য জাগরিত হওয়া আরো কঠিন কাজ। আর বেশি কঠিন বলেই এ সময়ের গুরুত্ব সর্বাধিক। এ সময়ে জাগরিত হয়ে ইবাদত করা, মাগফিরাত কামনা করা, আল্লাহকে স্মরণ করে অশ্রুপাত করা আল্লাহর প্রিয় হওয়ার সর্বোত্তম পথ।
১০১. নবী করীম ﷺ স্বামীদের অনেক রাত্রে তাদের বাড়িতে ফেরার অনুমতি দান করেন নি যাতে তারা তাদের স্ত্রীদের অপ্রস্তুত অবস্থায় না পায় (সুনানে আবু দাউদ হাদীস নং-২৭৭০ এবং ২৭৭২) পুরুষদের সঠিক সময়ে সকাল অথবা সন্ধ্যায় ফিরে আসার জন্য বিলম্ব করা উচিত। নারীদের উৎসাহিত করা হয়েছে যাতে তারা তাদের স্বামীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে পারে যাতে তাদের মধ্যে রোমান্টিক অনুভূতি জীবন্ত থাকে। এ হাদীস থেকে পরিষ্কার হয়ে গেল যে, পুরুষদের সফর থেকে ঘরে ফেরার উপযুক্ত সময় সূর্যাস্তের পরপর যখন মহিলারা ঘুমানোর পূর্বে বিশ্রামে থাকে, তারা স্বামীদের স্বাগতম জানাতে পারে।

📘 ইসলামে সর্বোত্তম > 📄 বিশ্বাস

📄 বিশ্বাস


১৬৮. ইরবাজ ইবন সারিয়া (রা) বর্ণনা করেন রাসূল ﷺ ইরশাদ করেন:
خَيْرُ النَّاسِ خَيْرُهُمْ قَضَاءً .
অর্থ: 'সর্বোত্তম লোক হলো তারা যারা বিশ্বাস রক্ষা করে।' (সুনানে ইবন মাজাহ, সহীহ আল-বুখারী, খ-৩, পৃ-২৮৪-২৮৫ নং ৫০, সহীহ মুসলিম খ-৩, পৃ-৮৪৩ নং ৩৮৯৮)

📘 ইসলামে সর্বোত্তম > 📄 প্রজ্ঞা

📄 প্রজ্ঞা


১৬৯. মহান আল্লাহ বলেন:
يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا .
অর্থঃ 'তিনি যাকে খুশী তাকে প্রজ্ঞা দান করেন এবং যাকেই প্রজ্ঞা দান করা হয়, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়।' (সূরা আল-বাক্বারা- ২ঃ ২৬৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00