📄 পুরস্কার
১৫৩. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত রাসূল ﷺ ইরশাদ করেন:
الأبعدُ فَالْأَبْعَدُ مِنَ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا
অর্থঃ “মসজিদ থেকে বেশি দূরবর্তী ব্যক্তি, সওয়াবের দিক দিয়ে বেশী।” (সুনানে আবু দাউদ, খ-১, পৃ-১৪৬, নং ৫৫৬)
টিকাঃ
৯৬. অন্য হাদীসে রয়েছে যে ব্যক্তি জামায়াতে শরিক হওয়ার জন্য মসজিদের দিকে হাটে তার প্রতি পদক্ষেপে নেকী হয়। অতএব, মূলনীতি অনুযায়ী কাজের কষ্ট অনুযায়ী তার নেকী হয়, মসজিদের দূরত্ব যত হয় তার নেকীও তত। এতে অবশ্য এটা করা যাবে না যে, দুটি মসজিদের মধ্যে দূরেরটা বেছে নেয়া। আয়িশা (রা) থেকে বর্ণিত দুটি বৈধ কাজের মধ্যে রাসূল ﷺ সহজতরটি বেছে নিতেন। (সহীহ আল বুখারী, খ-৪, পৃ-৪৯১, নং ৭৬০, সহীহ মুসলিম, খ-৪, পৃ-১২৪৬, নং ৫৭৫২, সুনানে আবু দাউদ, খ-৩, পৃ-১৩৪১, নং ৪৭৬৭)
📄 কাতার
১৫৪. আবু হুরাইরা (রা) আল্লাহর রাসূল ﷺ থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ
خَيْرُ صُفُوفِ الرِّجَالِ أَولَهَا ، وَشَرِّهَا أَخِرُهَا ، وَخَيْرُ صُفُوفِ النِّسَاءِ أَخِرُهَا ، وَشَرِّهَا أَولُهَا
অর্থ: 'পুরুষের জন্য সালাতের সর্বোত্তম কাতার হলো ১ম কাতার এবং কম উত্তম হলো শেষ কাতার এবং মহিলাদের সর্বোত্তম কাতার হলো শেষ কাতার এবং কম উত্তম কাতার হলো প্রথম কাতার।' (সহীহ মুসলিম, খ-১, পৃ. ২৩৯, নং ৮৮, সুনানে আবু দাউদ, খ-১, পৃ-১৭৫ নং ৬৭৮, সুনানে ইবন মাজা, খ-২, পৃ-১০২, নং-১০০০, ১০০১ এবং মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-২২৪)।
📄 উপহাস
১৫৫. মহান আল্লাহ বলেন:
يَأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ .
অর্থ : 'হে ঈমানদারগণ! তোমরা একদল অন্য দলকে উপহাস করো না, প্রথম দল দ্বিতীয় দলের চাইতে উত্তমও হতে পারে।' (সূরা আল-হুজুরাত- ৪৯ : ১১)
📄 মুচকি হাসি
১৫৬. আবু হুরাইরা এবং ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ الْأَعْمَالِ أَنْ تُدْخِلَ عَلَى أَخِيكَ الْمُؤْمِنِ سُرُورًا ، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنًا، أَوْ تُطْعِمَهُ خُبْرًا
অর্থ: 'সর্বোত্তম কাজ হলো তোমার মুসলিম ভায়ের অন্তরে আনন্দ প্রবেশ করিয়ে দেয়া, অথবা তার ঋণ পরিশোধ করে দেয়া, অথবা তাকে রুটি খাইয়ে দেয়া।' (ইবন আবুদ দুনইয়া ফীল কাযাউল হাওয়ায়িজ, আল বাইহাকী ফী শুয়াবিল ঈমান, ইবন আদী ফিল কামিল)