📘 ইসলামে সর্বোত্তম > 📄 রাত

📄 রাত


১০১. মহান আল্লাহ ইরশাদ করেন : لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
অর্থঃ 'মহিমান্বিত রাতের ইবাদত এক হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম।' (সূরা আল-কদর- ৯৭:৩)

১০২. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ ইরশাদ করেন:
أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ وَتُغَلُّ فِيْهِ مَرَدَةُ الشَّيَاطِينِ ، لِلَّهِ فِيْهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
অর্থ: 'তোমাদের কাছে রমযান এসেছে। একটি বরকতময় মাস, আল্লাহ তায়ালা তার সাওম (রোযা)-কে তোমাদের জন্য ফরয বা আবশ্যক করেছেন। এ মাসে বেহেশতের দরজাগুলো খোলা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয় এবং (মাসব্যাপী) বড় শয়তানগুলোকে শিকল দিয়ে আটকিয়ে রাখা হয়। এ মাসে আল্লাহর এমন একটা রাত রয়েছে যা এক হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে সত্যিকার অর্থে বঞ্চিত হলো।' (সুনানে নাসায়ী, সহীহ সুনানে নাসায়ী, খ-২, পৃ-৪৫৫, ৪৫৬, নং ১৯৯২, মিশকাতুল মাসাবীহ, খ-১, প-৪১৮)

টিকাঃ
৬৯. এ বর্ণনা পরিষ্কার করে সে সব বর্ণনা যা বুখারী এবং মুসলিমের বর্ণনা পাওয়া যায়, যেখানে কোনরূপ শ্রেণীবিভক্তি ছাড়াই শয়তানদের শিকলাবদ্ধ করার কথা পাওয়া যায়, এটাও উল্লেখ করার বিষয় যে, এ মাসে মানব শয়তানদের শিকল লাগানো হয় না। এ কারণে তারা এ মাসেও শয়তানী কাজ-কর্ম চালিয়ে যায়।

📘 ইসলামে সর্বোত্তম > 📄 অলঙ্কার

📄 অলঙ্কার


১০৩. হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত যে, আল্লাহর রাসূল ﷺ তাঁর হাতে দুটি স্বর্ণের চুড়ি দেখলেন এবং বললেন:
أَلا أُخْبِرُكَ بِمَا هُوَ أَحْسَنُ مِنْ هَذَا لَوْ نَزَعْتِ هُذَا وَجَعَلْتِ مسَكَتَيْنِ مِنْ وَرِقٍ ثُمَّ صَفْرَتِهِمَا بِزَعْفَرَانٍ كَانَتَا حَسَنَتَيْنِ .
অর্থ: 'আমি কি তোমাকে এর চেয়ে ভাল জিনিসের খবর জানাব না? সেগুলোকে খুলে ফেল এবং সেগুলোর স্থানে রৌপ্যের চুড়ি পর আশা করা যায় সেগুলোকে হলুদ রঙ-এর জাফরান রঙে রঞ্জিত করা হবে।' (সুনানে নাসায়ী, খ-৩, পৃ-১০৫১, নং ৪৭৪৯)

টিকাঃ
৭০. এ হাদীস তাদের দলিল যারা মনে করেন মহিলাদের স্বর্ণ ব্যবহার মাকরূহ। ইবন আসকীর বর্ণনা করেন যে মুহাম্মাদ ইবন সীরিন আবু হুরায়রা, যিনি নবী করীম ﷺ এর সঙ্গী, স্বর্ণ ব্যবহার কর না, কেননা আমি তোমার জন্য আগুনের ভয় করি।

📘 ইসলামে সর্বোত্তম > 📄 জান্নাত

📄 জান্নাত


১০৪. মহান আল্লাহ বলেন:
أَصْحَابُ الْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌ مُسْتَقَرًا وَأَحْسَنُ مَقِيلاً
অর্থ: 'ঐ দিন (কিয়ামতের দিন) জান্নাতের অধিবাসীরা পাবে সর্বোত্তম ঠিকানা এবং বিশ্রাম নেয়ার জন্য পাবে সর্বোত্তম স্থান।' (সূরা আল-ফুরকান- ২৫: ২৪)

১০৫. মহান আল্লাহ আরো বলেনঃ
وَ الدَّارُ الْآخِرَةُ خَيْرٌ لِلَّذِينَ يَتَّقُونَ أَفَلَا تَعْقِلُونَ
অর্থঃ 'এবং পরকাল জীবনের ঘর তাদের জন্য উত্তম যারা প্রভুকে ভয় করে, তোমরা কি বুঝ না?' (সূরা আল-আ'রাফ- ৭ : ১৬৯)

১০৬. মহান আল্লাহ ইরশাদ করেনঃ
وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ .
অর্থ: 'নিশ্চিতই পরকাল দিবসের প্রতিদান তাদের জন্য উত্তম যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাঁকে ভয় করে।' (সূরা ইউসুফ- ১২:৫৭)

📘 ইসলামে সর্বোত্তম > 📄 পিতামাতা

📄 পিতামাতা


১০৭. আনাস এবং ইবন মাসউদ (রা) উভয়ে নবী করীম ﷺ কে বলতে শুনেছেন, তিনি বলেন:
أَفْضَلُ الْأَعْمَالِ الصَّلاةُ لِوَقْتِهَا ، وَبِرُّ الْوَالِدَيْنِ وَالْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ .
অর্থ: 'সর্বোত্তম কাজ হলো নির্ধারিত সময়ের শুরুতে সালাত আদায় করা, পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।' (সহীহ আল-বুখারী, খ-১, পৃ-৩০০-৩০১, নং ৫০৫), সহীহ মুসলিম, খ-১, পৃ-৪৯-৫০ নং ১৫২)

১০৮. শুয়াইব (রা) নবী করীম ﷺ-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন:
إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ؟ فَيَقُولُونَ : أَلَمْ تُبَيِّضُ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنَ النَّارِ؟ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أَعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنَ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ . ثُمَّ تَلاَ هُذِهِ الْآيَةَ - لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ .
অর্থ : 'জান্নাতের অধিবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাবারাকা ওয়া তায়ালা বলবেন, তোমরা কি চাও আমি তোমাদের জন্য আরো বাড়তি কিছু দিব? তারা জবাবে বলবে, আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নি? আপনি আমাদের জান্নাতে প্রবেশ করান নি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন নি? এরপর মহান রব তাঁর চেহারার পর্দা উন্মুক্ত করবেন এবং তাদের নিকট এর চেয়ে প্রিয়তম জিনিস আর নেই যে, তাঁরা তাদের পরাক্রমশালী মহান রবের দিকে তাকিয়ে থাকবে। এরপর রাসূল ﷺ এ আয়াত তিলাওয়াত করেন- 'যারা ভাল কাজ করেছে তারা পুরস্কার পাবে এবং তার চেয়েও ভাল জিনিস পাবে।' (সহীহ মুসলিম, খ-২, পৃ-১১৪, নং ৩৪৭-৩৪৮)

১১০. কা'ব ইবন মালিক (রা) আল্লাহর রাসূল ﷺ থেকে বলতে শুনেছেন, তিনি ইরশাদ করেন:
أَفْضَلُ النَّاسِ مُؤْمِنٌ بَيْنَ كَرِيمَيْنِ .
অর্থ : 'সর্বোত্তম মানুষ যে ব্যক্তি পিতামাতার মাঝ থেকে মুমিন হয়। (সুনানে আহমাদ, আত্তাবারানী)

১১১. আব্দুল্লাহ ইবন আমর থেকে বর্ণিত, রাসূল ﷺ-কে জিজ্ঞেস করা হলঃ
أَيُّ النَّاسِ أَفْضَلُ؟ قَالَ : (كُلُّ مَحْمُومِ الْقَلْبِ صَدُوقِ النِّسَانِ) قَالُوا : صَدُوقُ النِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَحْمُومُ الْقَلْبِ؟ قَالَ : (هُوَ التَّقِيُّ لَا إِثْمَ فِيهِ وَلَا بَغْيَ وَلَا غِلَّ وَلَا حَسَدَ)
অর্থ : 'সর্বোত্তম মানুষ কে?' তিনি উত্তর দিলেন: প্রত্যেক ঐ ব্যক্তি যার অধিকারে রয়েছে একটি পরিমিত হৃদয় এবং সত্যবাদী জিহ্বা।' তারা বললেন- আমরা বুঝি সত্যবাদী জিহ্বা দ্বারা কি বুঝান হয়েছে, পরিমিত হৃদয় দ্বারা কি বুঝানো হয়েছে? তিনি উত্তরে বললেন: ঐ ব্যক্তি যিনি ধার্মিক, খাঁটি, নিষ্পাপ, ন্যায়বিচারক, কোনরূপ বাড়াবাড়ি ও ঈর্ষামুক্ত।” (ইবন মাজাহ, খ-২, পৃ-৪৪ নং ৩৩৯৭)

১১২. আবু সাঈদ (রা) বর্ণনা করেন যে, নবী করীম ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ النَّاسِ مُؤْمِنٌ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ بِنَفْسِهِ وَمَالِهِ، ثُمَّ مُؤْمِنٌ فِي شِعَبٍ مِّنَ الشِّعَابِ يَتَّقِى اللهَ وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّه .
অর্থ : 'সর্বোত্তম মানুষ হলো ঐ ব্যক্তি যে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরপরে ঐ ব্যক্তি, যে কোন উপত্যকায় বসবাস করে এবং নিজেকে মানব সমাজ থেকে সরিয়ে রাখে যাতে তার ক্ষতি থেকে সমাজ রক্ষা পায়।' (আত তিরমিজী, সুনানে নাসায়ী, ইবন মাজা, আহমাদ এবং দারু কুতনী। আরো রয়েছে- সহীহ আল-বুখারী, খ-৪, পৃ-৩৭ নং ৪৫ এবং সহীহ মুসলিম, খ-৩, পৃ-১০৪৮ নং ৪৬৫২), (আততাবারানী এবং দারু কুতনী)

টিকাঃ
৭১. সূরা ইউনুস (১০:২৬)
৭২. কারীমাইন : দু'সম্মানিত ব্যক্তি। এর দ্বারা ঈমানদার মাতা এবং পিতাকে বুঝানো হয়েছে। দেখুন: আন নিহায়া লিগারীবিল হাদীস লি ইবনিল আছীর।
৭৩. যিনি তাঁর দুর্বলতা সম্পর্কে অবহিত এবং এর ক্ষতি থেকে লোকদের রক্ষার জন্য দূরে থাকেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00