📄 স্বামী
৯৩. সর্বশক্তিমান আল্লাহ বলেন:
وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدُ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكَ وَلَوْ أَعْجَبَكُمْ .
অর্থ: 'পৌত্তলিকদের বিয়ে করো না, যতক্ষণ না তারা সত্যিকার মুমিন হয়, একজন বিশ্বাসী মুমিন ক্রীতদাস একজন স্বাধীন পৌত্তলিকের চাইতে উত্তম, যদিও এটা তোমাদেরকে আশ্চর্যান্বিত করে।' (সূরা আল-বাকারা- ২ঃ ২২১)
৯৪. হযরত আয়িশা (রা) বর্ণনা করেন, রাসূল ﷺ ইরশাদ করেন:
خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي
অর্থ : 'তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আমি আমার পরিবারের নিকট তোমাদের মধ্যে সর্বোত্তম।' (তিরমিজী, আদদারিমী, ইবন মাজা, ইবন আব্বাস (রা) হতে। সহীহ সুনানে তিরমিজী খ-৩, পৃ-২৪৫, নং-৩০৫৭)
৯৫. আমর (রা) হতে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেন:
خَيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ .
অর্থ : 'তোমাদের মধ্যে তারাই সর্বোত্তম, যারা তাদের স্ত্রীদের নিকট সর্বোত্তম।' (সুনানে আহমদ ও তিরমিযী)
📄 মসজিদ
৯৬. ইবন উমর (রা) বর্ণনা করেন যে, নবী হযরত মুহাম্মাদ ﷺ ইরশাদ করেন:
خَيْرُ الْبِقَاعِ الْمَسَاجِدُ، وَشَرُّ الْبِقَاعِ الْأَسْوَاقُ .
অর্থ: 'সর্বোত্তম স্থান হলো মসজিদ এবং সর্ব নিকৃষ্ট স্থান হলো বাজার।' (সুনানে আহমদ, আল-হাকীম, আত তাবারানী)
৯৭. হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ ইরশাদ করেন:
أَحَبُّ الْبِلادِ إِلَى اللهِ مَسَاجِدُهَا وَأَبْغَضُ الْبِلادِ إِلَى اللَّهِ أَسْوَاقُهَا
অর্থ : 'দেশের মধ্যেকার আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদগুলো এবং এর মধ্যেকার সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার।' (সহীহ মুসলিম, খ-১, পৃ-৩২৬, নং ১৪১৬)
৯৮. হযরত আবু আইয়ুব আনসারী (রা) বর্ণনা করেন, আল্লাহর রাসূল ﷺ ইরশাদ করেন:
لا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ يَلْتَقِيَانِ فَيَصُدَّ هُذَا وَيَصُدُّ هَذَا وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ .
অর্থ : 'কোন মুসলমানের জন্য অপর মুসলমান ভায়ের সঙ্গে তিন দিনের অধিক কথা-বার্তা বন্ধ রাখা বৈধ নয়, যাতে একে অপরের সাক্ষাৎ ঘটলে মুখ ফিরিয়ে নেয়। তাদের মধ্যে সেই উত্তম যে আগে সালাম দেয়।' (সহীহ সুনানে তিরমিজী, খ-২, পৃ-১৮১, নং ১৫৭৬)
৯৯. রাসূল ﷺ-এর একজন বৃদ্ধ সাহাবী, রাসূল ﷺ থেকে উদ্ধৃত করেছেন, তিনি বলেছেন:
الْمُسْلِمُ إِذَا كَانَ مُخَالِطًا النَّاسِ وَيَصْبِرُ عَلَى أَذَاهُمْ خَيْرٌ مِنَ الْمُسْلِمِ الَّذِي لَا يُخَالِطُ النَّاسَ وَلَا يَصْبِرُ عَلَى أَذَاهُمْ
অর্থ : 'যে মুসলমান জনগণের সাথে মিশে এবং ধৈর্যের সাথে তাদের দেয়া কষ্ট সহ্য করে, সে ঐ মুসলমানের চেয়ে ভাল যে জনগণের সাথে মিশে না এবং তাদের দেয়া কষ্টে ধৈর্যধারণ করে না।' (সুনানে তিরমিজী ও ইবন মাজা, সহীহ সুনানে তিরমিজী খ-২, পৃ-৩০৬, ৩০৭, নং ২০৩৫)
টিকাঃ
৬৪. বাজারগুলোকে সর্বনিকৃষ্ট স্থান বলার মূল কারণ হলো বাজারে প্রায়ই মিথ্যা কথা বলা ও প্রতারণা চলে।
📄 নামসমূহ
تَسَمُّوا بِأَسْمَاءِ الْأَنْبِيَاءِ، وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ، وَأَصْدَقُهَا حَارِثٌ وَهَمَّامٌ، وَأَقْبَحُهَا حَرْبُ وَمُرَةٌ .
অর্থ : 'তোমরা নবীদের নামে তোমাদের নাম রাখ, আর আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ, আব্দুর রহমান। সবচেয়ে সত্য নাম হলো হারিস এবং হামাম সবচেয়ে খারাপ নাম হলো হারব এবং মুররাহ। (সুনানে আবু দাউদ, খ-৩, পৃ-১৩৭৭, নং ৪৯৩২)
টিকাঃ
৬৫. চাষী, এদিক দিয়ে সত্য যে প্রত্যেকে এ দুনিয়ায় যা চাষ করবে আখিরাতে তার ফসল লাভ করবে।
৬৬. অর্থাৎ শক্তিমান বা দুশ্চিন্তাগ্রস্ত। এটাও সত্য।
৬৭. অর্থ- যুদ্ধ।
৬৮. অর্থ-তিক্ত।
📄 রাত
১০১. মহান আল্লাহ ইরশাদ করেন : لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
অর্থঃ 'মহিমান্বিত রাতের ইবাদত এক হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম।' (সূরা আল-কদর- ৯৭:৩)
১০২. আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ ইরশাদ করেন:
أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ وَتُغَلُّ فِيْهِ مَرَدَةُ الشَّيَاطِينِ ، لِلَّهِ فِيْهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
অর্থ: 'তোমাদের কাছে রমযান এসেছে। একটি বরকতময় মাস, আল্লাহ তায়ালা তার সাওম (রোযা)-কে তোমাদের জন্য ফরয বা আবশ্যক করেছেন। এ মাসে বেহেশতের দরজাগুলো খোলা হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয় এবং (মাসব্যাপী) বড় শয়তানগুলোকে শিকল দিয়ে আটকিয়ে রাখা হয়। এ মাসে আল্লাহর এমন একটা রাত রয়েছে যা এক হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে সত্যিকার অর্থে বঞ্চিত হলো।' (সুনানে নাসায়ী, সহীহ সুনানে নাসায়ী, খ-২, পৃ-৪৫৫, ৪৫৬, নং ১৯৯২, মিশকাতুল মাসাবীহ, খ-১, প-৪১৮)
টিকাঃ
৬৯. এ বর্ণনা পরিষ্কার করে সে সব বর্ণনা যা বুখারী এবং মুসলিমের বর্ণনা পাওয়া যায়, যেখানে কোনরূপ শ্রেণীবিভক্তি ছাড়াই শয়তানদের শিকলাবদ্ধ করার কথা পাওয়া যায়, এটাও উল্লেখ করার বিষয় যে, এ মাসে মানব শয়তানদের শিকল লাগানো হয় না। এ কারণে তারা এ মাসেও শয়তানী কাজ-কর্ম চালিয়ে যায়।