📘 ইসলামে সর্বোত্তম > 📄 বিবাহ

📄 বিবাহ


৮৫. উকবা ইবন আমির বর্ণনা করেন যে, নবী করীম ﷺ ইরশাদ করেন:
خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ
অর্থ: সর্বোত্তম বিবাহ, সবচেয়ে সহজ বিবাহ। (সুনানে আবু দাউদ, খ-২, পৃ. ৫৬৭, নং ২১১২)

টিকাঃ
৬১. এ বর্ণনা হয়েছিল, এরপরে নবী করীম ﷺ একটি বিয়ে দিয়েছিলেন। পুরুষ এবং মহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে, তারা পরস্পরকে বিয়ে করতে চায় কিনা, মাহর বা যৌতুক সম্পর্কে কোন প্রশ্ন তোলেন নি। যদিও মাহর স্ত্রীর এক বৈবাহিক চুক্তির গুরুত্বপূর্ণ অধিকার।

📘 ইসলামে সর্বোত্তম > 📄 শহীদ

📄 শহীদ


৮৬. নুয়াইম হ্যামার থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ الشُّهَدَاءِ الَّذِينَ يُقَاتِلُونَ فِي الصَّفِ الْأَوَّلِ فَلَا يَلْفِتُونَ وُجُوهَهُمْ حَتَّى يُقْتَلُوا أُولَئِكَ يَتَلَبِطُونَ فِي الْغُرَفِ الْعُلَى مِنَ الْجَنَّةِ ، يَضْحَكُ إِلَيْهِمْ رَبُّكَ فَإِذَا ضَحَكَ رَبُّكَ إِلَى عَبْدٍ فِي مَوْطِنٍ فَلَاحِسَابَ عَلَيْهِ .
অর্থ: 'সর্বোত্তম শহীদ হলেন তারা যারা প্রথম কাতারে জিহাদ করেন এবং তারা একবারও পিছনের দিকে তাকান না, এমনকি এভাবে তারা শাহাদাতবরণ করেন। তাঁরা জান্নাতের সর্বোচ্চ কক্ষে পরিভ্রমণ করতে থাকবেন এবং আপনার প্রভু তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার প্রভু যে দাসের প্রতি সন্তুষ্ট হবেন তার কোন হিসাব নেয়া হবে না।' (মুসনাদে আহমাদ এবং আত্তাবারানী)

৮৭. আবু উমামাহ বর্ণনা করেন যে, রাসূল ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ الشُّهَدَاءِ مَنْ سُفِكَ دَمُهُ وَعُقِرَ جَوَادُهُ
অর্থ: 'সর্বোত্তম শহীদ হলো ঐ ব্যক্তি যার রক্ত প্রবাহিত হয়েছে এবং যার ঘোড়া আহত হয়েছে।' (সুনানে আবু দাউদ, খ-১, পৃ-৩৮০ নং ১৪৪৪) আরো দেখুন : মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-১৫, ১৬)

📘 ইসলামে সর্বোত্তম > 📄 আহার

📄 আহার


৮৮. শুয়াইব (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেন:
خَيْرُكُمْ مَنْ أَطْعَمَ الطَّعَامَ، وَرَدَّ السَّلام
অর্থ: 'তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে খানা খাওয়ায় এবং ছালামের জবাব দেয়।' (সুনানে আহমাদ এবং আল-হাকীম)

৮৯. জাবির (রা) উল্লেখ করেন যে, নবী করীম ﷺ ইরশাদ করেন:
أَحَبُّ الطَّعَامِ إِلَى اللَّهِ مَا كَثُرَتْ فِيهِ الْأَيْدِي
অর্থ: 'আল্লাহর নিকটে ঐ খাবার সবচেয়ে বেশি পছন্দনীয় যে খাবারে অনেক হাত অংশগ্রহণ করে।' (বাইহাকী ফী শুয়াবিল ঈমান, আল হাকীম।)

📘 ইসলামে সর্বোত্তম > 📄 ওষুধ

📄 ওষুধ


৯০. উসামা ইবন শারেক বর্ণনা করেন যে, তিনি প্রত্যক্ষ করেছেন বেদুইনগণ নবী করীম ﷺ এর নিকট তাদের যেকোন ধরনের সমস্যায় অভিযোগ করতেন। এবং রাসূল ﷺ উত্তর দিতেন 'হে আল্লাহর বান্দাগণ! আল্লাহ তোমাদের গুনাহগুলো এর দ্বারা ক্ষমা করেন, তবে কেউ তার ভাইকে আঘাত করলে তা মাফ করা হবে না। অতঃপর তারা জিজ্ঞেস করলেন:
يَا رَسُولَ اللهِ هَلْ عَلَيْنَا جُنَاحٌ أَنْ لا نَتَدَاوَى؟ قَالَ : (تَدَاوُوا عِبَادَ اللهِ فَإِنَّ اللهَ سُبْحَانَهُ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ مَعَهُ شِفَاءً إِلَّا الْهَرَمَ)
অর্থ : 'হে আল্লাহর রাসূল! আমরা যদি চিকিৎসা গ্রহণ না করি তাতে কি কোন দোষ হবে? তিনি উত্তরে বললেন: হে আল্লাহর বান্দাগণ! তোমাদের রোগের চিকিৎসা গ্রহণ কর; মহান আল্লাহ এমন কোন রোগ দেন নি যার জন্য প্রতিকারের ব্যবস্থা করেন নি, তবে বার্ধক্য ছাড়া (এর কোন চিকিৎসা নেই)।' (সহীহ সুনানে ইবন মাজা, খ-২, পৃ-২৫২, নং ২৭৭২)

৯১. সামুরা বর্ণনা করেন যে, নবী কারীম ﷺ ইরশাদ করেন:
خَيْرُ مَا تَدَاوَيْتُمْ بِهِ الْحِجَامَةُ .
অর্থঃ 'অসুস্থতার চিকিসার জন্য সর্বোত্তম পদ্ধতি হলো- শিঙ্গা লাগানো। (সুনানে আহমাদ, আল হাকীম, আততাবারানী)

৯২. জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, রাসূল ﷺ ইরশাদ করেনঃ
إِنْ كَانَ فِي شَيْءٍ مِنْ أَدْوِيَتِكُمْ خَيْرٌ فَفِي شَرْبَةٍ عَسَلٍ أَوْ شَرْطَةِ مِحْجَرٍ أَوْ لَدْعَةٍ مِنْ نَارٍ وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِى .
অর্থঃ 'যদি তোমাদের ওষুধের মধ্যে কোন উপকারিতা থেকে থাকে তা হলে মধু পানের মধ্যে, শিঙ্গা এবং হাল্কা আগুনের তাপের মধ্যে রয়েছে। অবশ্য আমি আগুনের তাপ গ্রহণ পছন্দ করি না।' (সহীহ আল-বুখারী, খ-৭, পৃ-৩৯৭, নং ৫৮৭)

টিকাঃ
৬২. হিজামাহ (حجامة) শিঙ্গা হলো আরবের এক প্রকারের রক্ত প্রবাহ সৃষ্টি করা। চামড়া ছিদ্র করা বা কাটা হয় সুচ অথবা কোন ধারাল অস্ত্র দ্বারা। অতঃপর চিরে ফেলানো স্থানে শিঙ্গা লাগানো হয়। এরপর শিঙ্গার ছিদ্র দিয়ে শুষে বাতাস টানা হয়, এ শূন্যস্থান পূরণের জন্য রক্ত সংবহন ক্রিয়া বৃদ্ধি পায়।
৬৩. কোন বিশেষ স্থানে সেঁক বা তাপ দেয়া (যেমন উত্তপ্ত লোহা অথবা সুচ দ্বারা) এর দ্বারা বড় ধরনের ফোস্কা পড়ে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00