📄 নেতৃবৃন্দ
৮৩. আওফ ইবন মালিক বর্ণনা করেন, নবী করীম ﷺ ইরশাদ করেন:
خِيَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ، وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ، وَشِرَارُ أَئِمَّتِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ
অর্থ : 'তোমাদের মধ্যে সর্বোত্তম নেতাগণ হলেন তারা যাদের তোমরা ভালবাস, তারাও তোমাদের ভালবাসেন, তোমরা তাদের জন্য দুয়া কর তারা তোমাদের জন্য দুয়া করেন। তোমাদের মধ্যে খারাপ নেতাগণ হলো তারা যাদের প্রতি তোমরা অসন্তুষ্ট, তারাও তোমাদের প্রতি অসন্তুষ্ট, তোমরা তাদের অভিশাপ দেও এবং তারাও তোমাদের অভিশাপ দেয়।' (সহীহ মুসলিম, খ-৩, পৃ-১০৩৩, নং ৪৫৭৩, দেখুন, মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-৭৮১, ৭৮২)
📄 জীবিকা
৮৪. জায়েদ বিন জুবায়ের থেকে বর্ণিত যে, নবী করীম ﷺ ইরশাদ করেন:
خَيْرُ الرِّزْقِ الْكَفَافُ .
অর্থ: 'সর্বোত্তম জীবিকা হলো অল্পে তুষ্টি।' (সুনানে আহমদ)
টিকাঃ
৬০. নবী কারীম ﷺ তাঁর অনুসারীদের এ পৃথিবীতে একজন পথিক বা ভ্রমণকারী হিসেবে কাটানোর জন্য দিক নির্দেশনা দিয়েছেন। (সহীহ আল বুখারী, খ-৮, পৃ-২৮৪, নং-৪২৫)। নবী করীম ﷺ এর দৃষ্টিতে অধিক সম্পদ সঞ্চয় করা উত্তম নয়, কেননা যার বেশি আছে, তাকে বেশি দায়-দায়িত্ব বহন করতে হয়। তার লোভ ও ঝক্কি-ঝামেলাও বেশি। অতএব যার সম্পদ ন্যূনতম প্রয়োজন পূরণ করে সেই ভাল।
📄 বিবাহ
৮৫. উকবা ইবন আমির বর্ণনা করেন যে, নবী করীম ﷺ ইরশাদ করেন:
خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ
অর্থ: সর্বোত্তম বিবাহ, সবচেয়ে সহজ বিবাহ। (সুনানে আবু দাউদ, খ-২, পৃ. ৫৬৭, নং ২১১২)
টিকাঃ
৬১. এ বর্ণনা হয়েছিল, এরপরে নবী করীম ﷺ একটি বিয়ে দিয়েছিলেন। পুরুষ এবং মহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে, তারা পরস্পরকে বিয়ে করতে চায় কিনা, মাহর বা যৌতুক সম্পর্কে কোন প্রশ্ন তোলেন নি। যদিও মাহর স্ত্রীর এক বৈবাহিক চুক্তির গুরুত্বপূর্ণ অধিকার।
📄 শহীদ
৮৬. নুয়াইম হ্যামার থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ الشُّهَدَاءِ الَّذِينَ يُقَاتِلُونَ فِي الصَّفِ الْأَوَّلِ فَلَا يَلْفِتُونَ وُجُوهَهُمْ حَتَّى يُقْتَلُوا أُولَئِكَ يَتَلَبِطُونَ فِي الْغُرَفِ الْعُلَى مِنَ الْجَنَّةِ ، يَضْحَكُ إِلَيْهِمْ رَبُّكَ فَإِذَا ضَحَكَ رَبُّكَ إِلَى عَبْدٍ فِي مَوْطِنٍ فَلَاحِسَابَ عَلَيْهِ .
অর্থ: 'সর্বোত্তম শহীদ হলেন তারা যারা প্রথম কাতারে জিহাদ করেন এবং তারা একবারও পিছনের দিকে তাকান না, এমনকি এভাবে তারা শাহাদাতবরণ করেন। তাঁরা জান্নাতের সর্বোচ্চ কক্ষে পরিভ্রমণ করতে থাকবেন এবং আপনার প্রভু তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনার প্রভু যে দাসের প্রতি সন্তুষ্ট হবেন তার কোন হিসাব নেয়া হবে না।' (মুসনাদে আহমাদ এবং আত্তাবারানী)
৮৭. আবু উমামাহ বর্ণনা করেন যে, রাসূল ﷺ ইরশাদ করেন:
أَفْضَلُ الشُّهَدَاءِ مَنْ سُفِكَ دَمُهُ وَعُقِرَ جَوَادُهُ
অর্থ: 'সর্বোত্তম শহীদ হলো ঐ ব্যক্তি যার রক্ত প্রবাহিত হয়েছে এবং যার ঘোড়া আহত হয়েছে।' (সুনানে আবু দাউদ, খ-১, পৃ-৩৮০ নং ১৪৪৪) আরো দেখুন : মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-১৫, ১৬)