📘 ইসলামে সর্বোত্তম > 📄 ঋণ

📄 ঋণ


৩৫. হযরত আবু হুরাইরা (রা) বর্ণনা করেন, রাসূল ﷺ ইরশাদ করেন:
إنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً .
অর্থ : 'তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে তার ঋণ পরিশোধে সর্বোত্তম।' (সহীহ আল-বুখারী, খ-৩, পৃ-২৮৪-৫, নং ৫০১, সহীহ মুসলিম, খ-৩, পৃ-৮৪৩, নং ৩৮৯৮)

টিকাঃ
২১. ঋণ পরিশোধকে খুব জোর দিয়ে সত্যিকার ঈমান-এর অংশ গণ্য করা হয়েছে। আবু হুরাইরাহ (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ বলেন: 'মুমিনের আত্মা সন্দেহের মধ্যে থাকে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়।' (সুনানে ইবন মাজাহ, তিরমিজী, আহমদ, ইবন মাজাহ খ-২, পৃ-৫৩ নং ১৯৫৭, মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-৬২৩-৪)

📘 ইসলামে সর্বোত্তম > 📄 কাজ

📄 কাজ


৩৬. সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেনঃ
الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا وَالْبَقِيتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلاً .
অর্থ : 'সম্পদ এবং সন্তান এ জীবনের অলংকার বা সৌন্দর্য; কিন্তু সুন্দর হলো ঐ জিনিসগুলো যা স্থায়ী, যার উত্তম পুরস্কার আপনার প্রভুর নিকট রয়েছে এবং যা হলো আশার উত্তম উৎস।' (সূরা আল কাহফ- ১৮:৪৬)

৩৭. মহান আল্লাহ আরো ইরশাদ করেন:
فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَّهُ
অর্থ : 'যেই স্বেচ্ছায় ভাল কাজ করে, এটা তার জন্য উত্তম।' (সূরা আল-বাকারা (২: ১৮৪)

৩৮. সর্বশক্তিমান আল্লাহ্ আরো বলেন:
مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ خَيْرٌ مِنْهَا .
অর্থ : 'যে ব্যক্তিই ভাল কাজ করে, সে এর চেয়ে উত্তম প্রতিদান লাভ করবে।' (সূরা আন নামল- ২৭ঃ ৮৯, সূরা আল কাসাস- ২৮:৮৪)

৩৯. হযরত মায়িজ (রা) থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেন:
أَفضَلُ الْأَعْمَالِ الْإِيْمَانُ بِاللهِ وَحْدَهُ، ثُمَّ الْجِهَادُ، ثُمَّ حَجَّةٌ بِرَةٌ تَفْضُلُ سَائِرَ الْأَعْمَالِ كَمَا بَيْنَ مَطْلَعِ الشَّمْسِ إِلَى مَغْرِبِهَا .
অর্থ: 'সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান 'এর পর জিহাদ, এরপর হলো মাকবুল হাজ্জ, যা অন্যান্য সব আমলের মধ্যে এমন শ্রেষ্ঠতর যেমন সূর্যের উদয় ও অস্তস্থলের ব্যবধান।' (তাবারানী ফিল মুজামুল কাবীর, সুনানে আহমদ ইবন হিব্বান)

৪০. ছাওবান (রা) হতে বর্ণিত আল্লাহর রাসূল ﷺ ইরশাদ করেন:
اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْلَمُوا أَنَّ مِنْ أَفْضَلِ أَعْمَالِكُمُ الصَّلاةَ وَلا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ
অর্থ : 'সোজা হয়ে চল, যদিও তোমরা সকল সময়েই নেককার হিসেবে থাকতে পারবে না। জেনে রাখ তোমার সর্বোত্তম কাজ হলো সালাত, কেবল প্রকৃত মু'মিনগণই অজুর সংরক্ষণ করে।' (সুনানে ইবন মাজাহ, খ-১, পৃ-১৫৯-৬০, নং ২৭৭)

৪১. হযরত আয়িশা (রা) বর্ণনা করেন, নবী করীম ﷺ ইরশাদ করেনঃ
أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ .
অর্থঃ 'আল্লাহ ঐ সব কাজকে বেশি ভালবাসেন যেগুলো নিয়মিত করা হয়, যদিও তা ক্ষুদ্র।' (সুনানে আবু দাউদ, খ-১, পৃ-৩৫৮নং ১৩৬৩, সহীহ আল-বুখারী, খ-৩, পৃ-১০৮-৯, নং ১৯১, সহীহ মুসলিম, খ-১, পৃ-৩৭৭, নং-১৯১০, মিশকাতুল মাসাবীহ, খ-১, পৃ-২৫৯)

৪২. বিশিষ্ট সাহাবী শ্রেষ্ঠ রাবি হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ﷺ উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেন:
مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ أَذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَى عَبْدِي بِشَيْءٍ إِلَى مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَى بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِسُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لأعْطِينَهُ وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيدَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدَّدِى عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ
অর্থঃ 'আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি যে আমার কোন প্রিয় বান্দা (ওলী)র সঙ্গে শত্রুতা পোষণ করে। সর্বোত্তম পথ যার মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হতে পারে তা হলো আমি তার ওপরে যে আমল ফরজ করেছি তা করে। আমার বান্দা সর্বদা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করতে পারে এমনকি আমি তাকে ভালবেসে ফেলি। আমি যদি তাকে ভালবাসি আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে এবং তার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে। সে যদি কিছু চায় তাহলে আমি তা দেই। যদি সে আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। আমি যদি কোন ব্যাপারে ইতস্তত করি তা হলো ঈমানদারের আত্মা গ্রহণ করতে। কেননা সে মৃত্যুকে অপছন্দ করে, আমি অপছন্দ করি তার অনুপস্থিতি।' (সহীহ আল বুখারী, খ-৮, পৃ-৩৩৬-৭, নং ৫০৯)

টিকাঃ
২২. যে সব ভাল কাজ স্থায়ী নয় তা হলো লোক দেখানো অথবা অন্য কোন পার্থিব স্বার্থে করা হয়। সেগুলোর ফল আখিরাত পর্যন্ত স্থায়ী হবে না।
২৩. পরবর্তী অর্থাৎ মৃত্যু পরবর্তী জিন্দেগীর জন্য ভাল জিনিস আশা করা, যেমন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। এ দুনিয়ার আশা করা হলো ভিত্তিহীন।
২৪. আক্ষরিকভাবে বাগধারা مَنْ جَاءَ بِالْحَسَنَةِ অর্থ ভাল কাজ আনয়ন করা।
২৫. এখানে 'ঈমান'-কে কাজ হিসেবে দেখানো হয়েছে, যদি পারিভাষিক অর্থে 'ঈমান' এতটা সীমিত নয়, 'ঈমান' অবশ্যই জ্ঞানের ভিত্তিতেই হবে। তবে সব আমলই ঈমানের ফলশ্রুতি।
২৬. অজুর সংরক্ষণ কয়েক প্রকারে হয়ে থাকে- ক. ভালভাবে অজু করা, এর দ্বারা ইবাদত সুন্দর হয় এবং আল্লাহর নৈকট্য হাসিল হয়। খ. ভেঙ্গে যাওয়ার পর পুনরায় অজু করা, ঘুমানোর পূর্বে এবং সহবাসের পরেও এর নতুনত্ব সংরক্ষণের অন্তর্ভুক্ত।
২৭. সেগুলো সংখ্যা বা পরিমাণে ক্ষুদ্র। অনিয়মিত বড় কাজের চাইতে তা ভাল। কেননা নিয়মিত কাজ ব্যক্তির চরিত্রে অধিক প্রভাব পড়ে। একবার এক বেদুঈন রাসূল ﷺ এর নিকট ইসলামের মূল বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি শুধু ফরজ ইবাদতের উল্লেখ করে নফলের বিষয়গুলো এড়িয়ে গেলেন। ঐ লোক এর কম-বেশি না করার দৃঢ় অঙ্গীকার প্রত্যয় সত্ত্বে রাসূল ﷺ তাঁকে জান্নাতের সুসংবাদ দেন।
২৮. এর অর্থ হলো বান্দা তাই শোনে যা আল্লাহ চান। তাই ধরে, সেখানে যায় যেখানে আল্লাহ চান।

📘 ইসলামে সর্বোত্তম > 📄 অবিশ্বাসী/কাফির

📄 অবিশ্বাসী/কাফির


৪৩. মহান আল্লাহ বলেন:
وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا أَنَّمَا نُمْلِي لَهُمْ خَيْرٌ لِأَنْفُsِهِمْ إِنَّمَا نُمْلِي لَهُمْ لِيَزْدَادُوا إِثْمًا .
অর্থ: 'কাফিরদের একথা চিন্তা করা উচিত নয় যে, তাদের ওপরে আমার শাস্তি বিলম্বিত হওয়া তাদের জন্য কল্যাণকর, আমি তাদের শাস্তিকে বিলম্বিত করি শুধু তাদের পাপ বৃদ্ধি করার জন্য।' (সূরা আলে-ইমরান- ৩: ১৭৮)

টিকাঃ
২৯. আরবি We ব্যবহৃত হয়েছে। যাকে Royal we বলে। এর দ্বারা মূলত একবচনই উদ্দেশ্য। বক্তার বক্তৃতায় প্রায় সব ভাষায়ই এ ধরনের ব্যবহার রয়েছে।

📘 ইসলামে সর্বোত্তম > 📄 অপছন্দনীয়

📄 অপছন্দনীয়


৪৪. সর্ব শক্তিমান আল্লাহ বলেন:
وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ط وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ .
অর্থ: 'হয়তো তোমরা কোন কিছুকে অপছন্দ কর অথচ তা তোমার জন্য ভাল এবং কিছুকে পছন্দ কর অথচ তা তোমাদের জন্য খারাপ। আল্লাহ অবগত আছেন এবং তোমরা জান না।' (সূরা আল-বাকারাহ-২: ২১৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00