📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ১. ব্যাংক বহির্ভূত (Non-Banking) ঋণ

📄 ১. ব্যাংক বহির্ভূত (Non-Banking) ঋণ


১. ব্যাংক বহির্ভূত ঋণ (Non-Banking): যা জনসাধারণ থেকে নেয়া হয়। জনসাধারণ থেকে ঋণ গ্রহণের জন্য সরকারি ঋণপত্র জারি করা হয়। বর্তমানে সরকারের পক্ষ থেকে এ উদ্দেশ্যে বিভিন্ন সেভিং স্কীম জারি করা হয়েছে। এসব সরকারি ঋণপত্র ক্রয় করার মাধ্যমে সাধারণ মানুষ সরকারকে ঋণ প্রদান করে। যেমন প্রাইজবন্ড, ন্যাশনাল ডিফেন্স সেভিং সার্টিফিকেট, বিশেষ ডিপজিট সার্টিফিকেট ইত্যাদি। এ সব ঋণপত্রের উপর বর্তমানে জনসাধারণকে সুদ দেয়া হয়।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ২. ব্যাংক (Banking) ঋণ

📄 ২. ব্যাংক (Banking) ঋণ


২. ব্যাংক ঋণ (Banking Loans): একে 'নোট ছাপানো' বলেও ব্যক্ত করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সরকার নোট ছাপে না। কারণ আইনগতভাবে নোট ছাপানোর অধিকার সরকারের নেই; বরং কেন্দ্রীয় ব্যাংকের। এ পুঁজি সংগ্রহের প্রক্রিয়া হলো, সরকার 'ট্রেঝারি বিল' চালু করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এ পরিমাণ টাকা সরকারের একাউন্টে জমা করে দেয়া হয়। একেই 'নোট ছাপানো' বলা হয়। সরকার কেন্দ্রীয় ব্যাংককে ঋণ পরিশোধ করে। বর্তমানে সাধারণত দুই পদ্ধতিতে এ ঋণ পরিশোধ করা হয়। এক হলো, ঋণ পরিমাণ টাকার আরো অতিরিক্ত 'ট্রেঝারি বিল' জারি করা হয়। দ্বিতীয় পদ্ধতি হলো, সরকার কেন্দ্রীয় ব্যাংককে বলে- আমার একাউন্ট থেকে এত টাকা কমিয়ে দাও।

ফন্ট সাইজ
15px
17px