📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 কর আরোপের মূলনীতি

📄 কর আরোপের মূলনীতি


অর্থনীতি শাস্ত্রে করের মূলনীতিও বলে দেয়া হয়। কর আরোপ করার ক্ষেত্রে এসব মূলনীতি এবং বৈশিষ্ট্যগুলোর খেয়াল রাখা উচিত-
১. করের পরিমাণে অস্পষ্টতা থাকবে না।
২. কর আদায়ের ব্যবস্থা সহজ সরল হবে, যাতে কর আদায়ে মানুষকে ঝামেলা পোহাতে না হয়।
৩. কর প্রয়োজন পরিমাণই হবে, সরকারের প্রয়োজনের চেয়ে কমও হবে না, বেশিও হবে না।
৪. সমাজের সকল শ্রেণীর উপর কর সমান হারে আরোপ করা হবে।
৫. কর এমন অতিমাত্রায় হবে না যে, জনগণ মনে করতে থাকে- তাদের কারবারে কোনো লাভই থাকে না। এর পরিণামে দেশে উৎপাদন কার্যক্রম স্তিমিত হতে থাকে।
৬. করের পরিমাণ সহনশীল হবে। দ্রব্যমূল্য ও আয়ের উত্থান-পতনের সাথে স্বয়ংক্রিয়ভাবেই তা বদলে যাবে- বার বার বদলাতে হবে না। যেমন: পরিমাণ নির্ধারণ করে কোনো বস্তুর উপর কর আরোপ করা অসহনশীল। আর শতকরা হারে কর আরোপ করলে তা সহনশীল হবে- যা ঐ বস্তুর মূল্য পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হতে থাকবে।
৭. কর ব্যবস্থাপনা এমন না হওয়া চাই যাতে অর্থনৈতিক উন্নয়নের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ফন্ট সাইজ
15px
17px