📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ঋণ পরিশোধে বিলম্বের জরিমানা

📄 ঋণ পরিশোধে বিলম্বের জরিমানা


সুদি ব্যবস্থায় বিলম্ব হলে সুদ বাড়ে, কিন্তু ইসলামে দরিদ্র ঋণগ্রহীতার ওপর জরিমানা আরোপ না করে সময় বাড়িয়ে দেয়ার নির্দেশ রয়েছে। তবে সামর্থ্যবান ব্যক্তির টালবাহানা বন্ধের উপায় হিসেবে অধমের প্রস্তাব হলো- চুক্তিতে এই শর্ত রাখা যে, যদি আমি ঋণ খেলাফী করি তবে এত টাকা কোনো জনকল্যাণমূলক কাজে 'সদকা' হিসেবে ব্যয় করবো। এই টাকা ব্যাংকের আয় হবে না, বরং একটি 'কল্যাণ ফান্ডে' জমা হবে। এটি মূলত একটি নৈতিক প্রতিশ্রুতি যা টালবাহানা রোধে কার্যকরী হতে পারে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 আগে ঋণ পরিশোধ করায় কমিয়ে রাখা (ضَعْ وَ تَعَجَّلْ)

📄 আগে ঋণ পরিশোধ করায় কমিয়ে রাখা (ضَعْ وَ تَعَجَّلْ)


ঋণী ব্যক্তি নির্ধারিত সময়ের আগে ঋণ পরিশোধ করলে বিনিময়ে কিছু অংশ কমিয়ে দেয়াকে 'দ্বা ওয়া তা'আজ্জাল' (ضع وتعجل) বলে। অধিকাংশ ফুকাহার মতে চুক্তিতে এমন শর্ত রাখা না-জায়েয। তবে যদি চুক্তিতে কোনো শর্ত না থাকে এবং গ্রাহক স্বতঃস্ফূর্তভাবে আগে শোধ দেয়, তখন ব্যাংক যদি খুশী হয়ে কিছু অংশ কমিয়ে রাখে তবে তা জায়েয হবে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية