📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 শিরকত ও মুদারাবার মৌলিক নীতিমালা

📄 শিরকত ও মুদারাবার মৌলিক নীতিমালা


১. লভ্যাংশ বণ্টন পদ্ধতি: শিরকত ও মুদারাবার লভ্যাংশ প্রত্যেকের বিনিয়োগকৃত মূলধন অনুপাতে বণ্টন হওয়া জরুরি নয়- বরং পূর্বচুক্তিতে নির্ধারিত অনুপাতে বণ্টন হবে।
২. লভ্যাংশ নির্ধারণ পদ্ধতি: যে কোনো অনুপাতে লাভ নির্ধারণ করা যাবে। যেমন ৪০% মূলধনদাতার ৬০% লাভ নির্ধারণ করা যাবে। তবে যে অংশীদার কাজ না করার শর্তারোপ করেছে তার লাভ পুঁজির অনুপাত থেকে বেশি নির্ধারণ করা যাবে না।
৩. লোকসান নির্ধারণ পদ্ধতি: লভ্যাংশের ক্ষেত্রে ওজনের তারতম্য হতে পারে, কিন্তু লোকসান সর্বাবস্থায় পুঁজির অনুপাতে হবে- যাকে ফুকাহায়ে কেরাম এভাবে ব্যক্ত করেন: الربح على ما اصطلحوا عليه و الوضيعة بقدر رأس المال (লভ্যাংশ বণ্টন হবে ধার্যকৃত অনুপাতে, আর লোকসান বহন করতে হবে মূলধন অনুপাতে)।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 শিরকত ও মুদারাবার প্রায়োগিক জটিলতা

📄 শিরকত ও মুদারাবার প্রায়োগিক জটিলতা


শিরকত ও মুদারাবার পদ্ধতি ব্যাংকিং সিস্টেমে চালু করতে সাধারণত দু'টি জটিলতার কথা বলা হয়। নিম্নে সেগুলো বিশ্লেষণ করা হলো।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ১ম জটিলতা (অবিশ্বস্ততা) ও তার সমাধান

📄 ১ম জটিলতা (অবিশ্বস্ততা) ও তার সমাধান


আজকাল সততা ও বিশ্বস্ততা প্রায় বিদায় নিয়েছে। কাউকে শিরকতের ভিত্তিতে মূলধন সরবরাহ করলে সে কখনো প্রকৃত লাভের কথা বলে না- বরং লোকসান দেখায়।
এর উত্তর হচ্ছে- বাস্তবিকই সমাজে বিশ্বস্ততার অবস্থা দুঃখজনক, কিন্তু এ কারণে কাজ বন্ধ থাকতে পারে না। অডিট ব্যবস্থা, একাউন্টস ব্যবস্থা ও কেন্দ্রীয় ব্যাংকের তদারকির মাধ্যমে খেয়ানতের পথ রুদ্ধ করা যেতে পারে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবিশ্বস্ততা প্রমাণিত হলে তাকে ব্ল্যাক লিস্টভুক্ত করে সকল ব্যাংক সম্মিলিতভাবে লেনদেন বয়কট করতে পারে। সরকারের পৃষ্ঠপোষকতায় আইনী পদক্ষেপ নিলে মিথ্যাচারের পথ বন্ধ হওয়া আবশ্যম্ভাবী।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ২য় জটিলতা (ইনকাম ট্যাক্স সিস্টেম) ও তার সমাধান

📄 ২য় জটিলতা (ইনকাম ট্যাক্স সিস্টেম) ও তার সমাধান


ব্যবসায়ীরা ইনকাম ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য আলাদা খাতা বানায়, তাই ব্যাংককে তারা আসল লাভ দেখায় না। এর সমাধান হলো, সরকারিভাবে ট্যাক্স ব্যবস্থায় সংশোধন আনা। এছাড়া রপ্তানি বা নির্দিষ্ট প্রজেক্টের ক্ষেত্রে যেখানে লাভ-ক্ষতির হিসাব সহজ, সেখানে শিরকত ও মুদারাবা প্রয়োগ করা যায়। ব্যাংক ব্যবসায়ীর পুরো কারবারে শরীক না হয়ে নির্দিষ্ট অংশে শরীক হতে পারে। প্রত্যক্ষ ব্যয়ের ভিত্তিতে লাভ বণ্টনের চুক্তির মাধ্যমেও হিসাব সহজ করা যেতে পারে।

টিকাঃ
১. আমার শ্রদ্ধেয় উস্তাদ মুফতি দিলাওয়ার হোসাইন দা.বা. বলেন- ইনকামের উপর ট্যাক্স আরোপ না করে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত বার্ষিক ট্যাক্স আরোপ করলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।

ফন্ট সাইজ
15px
17px