📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ট্রেজারি বিল (Treasury Bill / سندات الخزينة)

📄 ট্রেজারি বিল (Treasury Bill / سندات الخزينة)


বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংগ্রহের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি বিল জারি করে- যাকে ট্রেজারি বিল (Treasury Bill) বলে। এটি নির্দিষ্ট মেয়াদী হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। যে ব্যাংক এই বিল ক্রয় করে, মেয়াদ শেষে সে সুদসহ টাকা ফেরত পায়। এটি মূলত সরকারের পক্ষে জনগন বা ব্যাংক থেকে ঋণ নেয়ার একটি প্রক্রিয়া।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 খোলাবাজার নীতি (Open Market Operation / عمليات السوق المفتوحة)

📄 খোলাবাজার নীতি (Open Market Operation / عمليات السوق المفتوحة)


খোলাবাজার নীতি অর্থ হচ্ছে, মুদ্রাপ্রবাহ নিয়ন্ত্রণের নিমিত্তে কেন্দ্রীয় ব্যাংক নিজেই সরাসরি ট্রেজারি বিল বা সরকারি সিকিউরিটি ক্রয়-বিক্রয় করে। যখন মুদ্রার প্রবাহ কমানোর প্রয়োজন হয় তখন ব্যাংক বিল বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেয়। আর যখন মুদ্রার প্রবাহ বাড়ানো দরকার হয় তখন কেন্দ্রীয় ব্যাংক বিল ক্রয় করে বাজারে টাকা সরবরাহ করে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যাংক বহির্ভূত অর্থসংস্থা (N.B.F.I / المؤسسات المالية غير المصرفية)

📄 ব্যাংক বহির্ভূত অর্থসংস্থা (N.B.F.I / المؤسسات المالية غير المصرفية)


ব্যাংক ছাড়াও কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো ব্যাংকের ন্যায় জনগন থেকে অর্থ সংগ্রহ করে বিনিয়োগ করে, কিন্তু এগুলোতে কারেন্ট একাউন্ট থাকে না। এগুলোকে Non-Banking Financial Institutions (N.B.F.I) বলে। যেমন:
১. উন্নয়ন ঋণদান সংস্থা (D.F.I): বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে দীর্ঘমেয়াদী পুঁজি সরবরাহ করে।
২. কৃষি উন্নয়ন ব্যাংক: কৃষি খাতে উন্নয়নের জন্য বিশেষায়িত পুঁজি সরবরাহ।
৩. লিজিং কোম্পানি: ভাড়া চুক্তির ভিত্তিতে পুঁজি সরবরাহ করে।
৪. ইউনিট ট্রাস্ট বা মিউচুয়াল ফান্ড (যেমন N.I.T, I.C.P): জনসাধারণের টাকা একত্র করে বিভিন্ন কোম্পানির শেয়ার বা লাভজনক খাতে বিনিয়োগ করে এবং লভ্যাংশ বণ্টন করে।

ফন্ট সাইজ
15px
17px