📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 কেন্দ্রীয় ব্যাংকের ২য় গুরুত্বপূর্ণ কাজ : মুদ্রাবাজার নিয়ন্ত্রণ

📄 কেন্দ্রীয় ব্যাংকের ২য় গুরুত্বপূর্ণ কাজ : মুদ্রাবাজার নিয়ন্ত্রণ


কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতি বাড়লে মুদ্রার প্রবাহ কমানো এবং মন্দা দেখা দিলে মুদ্রার প্রবাহ বাড়ানোই এর কাজ। এটি মূলত ব্যাংক রেট পরিবর্তন, খোলাবাজার নীতি এবং রিজার্ভের অনুপাত পরিবর্তনের মাধ্যমে সম্পন্ন করা হয়।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যাংক রেট (Bank Rate / سعر البنك)

📄 ব্যাংক রেট (Bank Rate / سعر البنك)


কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদের যে হারে ঋণ প্রদান করে তাকে 'ব্যাংক রেট' (Bank Rate) বলে। একে ইংরেজিতে Official Rate-ও বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে দিলে বাণিজ্যিক ব্যাংকগুলোও গ্রাহকদের জন্য সুদের হার বাড়ায়, ফলে ঋণগ্রহণ কমে যায় এবং বাজারে মুদ্রার প্রবাহ সংকুচিত হয়। সুদের হার কমালে এর বিপরীত ফল দেখা দেয়।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ট্রেজারি বিল (Treasury Bill / سندات الخزينة)

📄 ট্রেজারি বিল (Treasury Bill / سندات الخزينة)


বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংগ্রহের জন্য কেন্দ্রীয় ব্যাংক একটি বিল জারি করে- যাকে ট্রেজারি বিল (Treasury Bill) বলে। এটি নির্দিষ্ট মেয়াদী হয় এবং নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। যে ব্যাংক এই বিল ক্রয় করে, মেয়াদ শেষে সে সুদসহ টাকা ফেরত পায়। এটি মূলত সরকারের পক্ষে জনগন বা ব্যাংক থেকে ঋণ নেয়ার একটি প্রক্রিয়া।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 খোলাবাজার নীতি (Open Market Operation / عمليات السوق المفتوحة)

📄 খোলাবাজার নীতি (Open Market Operation / عمليات السوق المفتوحة)


খোলাবাজার নীতি অর্থ হচ্ছে, মুদ্রাপ্রবাহ নিয়ন্ত্রণের নিমিত্তে কেন্দ্রীয় ব্যাংক নিজেই সরাসরি ট্রেজারি বিল বা সরকারি সিকিউরিটি ক্রয়-বিক্রয় করে। যখন মুদ্রার প্রবাহ কমানোর প্রয়োজন হয় তখন ব্যাংক বিল বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নেয়। আর যখন মুদ্রার প্রবাহ বাড়ানো দরকার হয় তখন কেন্দ্রীয় ব্যাংক বিল ক্রয় করে বাজারে টাকা সরবরাহ করে।

ফন্ট সাইজ
15px
17px