📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যাংকের ইতিহাস

📄 ব্যাংকের ইতিহাস


মুদ্রাব্যবস্থার ক্রমবিকাশের আলোচনায় উল্লেখ হয়েছে, লোকেরা স্বর্ণকারদের নিকট স্বর্ণ গচ্ছিত রাখতো আর স্বর্ণকাররা সেগুলোর নিশ্চয়তাস্বরূপ রসিদ লিখে দিতো। অতঃপর কালক্রমে এ রসিদের মাধ্যমেই লেনদেন শুরু হয়ে যায়। ফলে লোকেরা তাদের গচ্ছিত স্বর্ণ ফিরিয়ে নেয়ার জন্য কমই আসতো। এ অবস্থা দেখে স্বর্ণকাররা প্রথমে স্বর্ণ ঋণ দেয়া শুরু করে দেয়। অতঃপর যখন দেখলো- লোকেরা সাধারণত রসিদের মাধ্যমেই লেনদেন করে, তখন তারা ঋণ হিসেবে স্বর্ণ নয়- সরাসরি রসিদ দেয়াই শুরু করে দেয়। এভাবে ব্যাংকের গোড়াপত্তন ঘটে। পরবর্তীতে একে সাংগঠনিক প্রতিষ্ঠানের রূপ দেয়া হয়।

টিকাঃ
১. পাক-বাংলা-ভারত উপমহাদেশে প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৭০০ সালে, যার নাম ছিল 'ব্যাংক অব হিন্দুস্থান'। ১৭৭৩ সালে রাষ্ট্রীয় কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করা হয় এবং সেখানেও রাষ্ট্রীয় সাধারণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়া ১৮৭৫ সালে 'বেঙ্গল ব্যাংক' নামে আরেকটি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পাক-ভারত স্বাধীনতা ও পরবর্তীতে বাংলাদেশের অভ্যুদয়ের পর ব্যাংকিং ব্যবস্থায় নানা বিবর্তন ঘটে। বর্তমানে আটটি ইসলামীসহ ৫৬টি ব্যাংক সারা দেশে হাজার হাজার শাখা বিস্তার করেছে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যাংকের গঠন

📄 ব্যাংকের গঠন


ব্যাংক মূলত একটি 'জয়েন্ট স্টোক কোম্পানি'। তাই কোম্পানি গঠনের যে নিয়ম ব্যাংক প্রতিষ্ঠারও একই নিয়ম। ব্যাংক লোকদেরকে তাদের অর্থকড়ি ব্যাংকে গচ্ছিত রাখার আহ্বান করে। ফিকহি দৃষ্টিকোণ থেকে এ সঞ্চয় ঋণ (القَرْضُ) হিসেবে গণ্য- যদিও প্রচলিত পরিভাষায় একে Deposit / আমানত / الودائع বলা হয়।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যাংক একাউন্টসমূহ

📄 ব্যাংক একাউন্টসমূহ


ব্যাংকে গচ্ছিত আমানত বা ডিপজিট কয়েক প্রকার:
১. Current Account (কারেন্ট একাউন্ট): আরবীতে একে الحساب الجاری, বাংলায় চলতি হিসাব বলে। এ একাউন্টে জমাকৃত টাকায় কোনো সুদ দেয়া হয় না এবং যে কোনো সময় যত টাকা ইচ্ছা উত্তোলন করা যায়।
২. Saving Account (সেভিং একাউন্ট): একে আরবীতে الحساب التوفير এবং বাংলায় সঞ্চয়ী হিসাব বলে। সাধারণত এ একাউন্টে জমাকৃত টাকা উত্তোলনের বিভিন্ন শর্ত-শরায়েত থাকে। এর গ্রাহককে ব্যাংক সুদ প্রদান করে।
৩. Fixed Deposit (ফিক্সড্ ডিপজিট): একে আরবীতে ودائع ثابتة এবং বাংলায় মেয়াদী হিসাব বলে। এ একাউন্টে জমাকৃত টাকা নির্দিষ্ট মেয়াদের পূর্বে উত্তোলন করা যায় না। এর গ্রাহককে ব্যাংক সুদ প্রদান করে। আর সুদের হার মেয়াদ অনুযায়ী হয়- দীর্ঘমেয়াডে উচ্চ সুদ, স্বল্পমেয়াডে স্বল্প সুদ হয়।

এ তিন প্রকার ডিপজিট থেকে ব্যাংকের বড় একটা মূলধন জমা হয়। ব্যাংকের কিছু প্রাথমিক মূলধনও থাকে। এ মূলধনের একটি নির্দিষ্ট অংশ তারল্য হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হয়।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যাংকের ১ম কাজ : ঋণদান বা অর্থায়ন (Financing)

📄 ব্যাংকের ১ম কাজ : ঋণদান বা অর্থায়ন (Financing)


ব্যাংকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষকে তাদের প্রয়োজনে (বিশেষ করে ব্যবসায়িক প্রয়োজনে) ঋণ প্রদান করা। ব্যাংক কখনো দীর্ঘমেয়াদী ঋণ চালু করে। এরূপ ঋণকে আরবীতে ائتمان طويل الأجل এবং ইংরেজিতে Long Term Credit বলে। আবার কখনো স্বল্পমেয়াদী ঋণ চালু করে- যা সাধারণত ৩ থেকে ৬ মাস মেয়াদী হয়। একে আরবীতে ائتمان قصير الأجل এবং ইংরেজিতে Short Term Credit বলে।

ফন্ট সাইজ
15px
17px