📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 একটি আপত্তি ও তার অপনোদন

📄 একটি আপত্তি ও তার অপনোদন


আপত্তি হচ্ছে- নোটের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার পরও আগের পরিমাণ ফিরিয়ে দেয়া ঋণদাতার ওপর জুলুম। এর উত্তরে বলা যায়-
১. মুদ্রার মূল্য কমে যাওয়ার পিছনে ঋণ গ্রহীতার কোনো হাত নেই।
২. ঋণ একটি সহানুভূতিমূলক লেনদেন। যদি ঋণদাতা টাকা নিজের কাছে সংরক্ষণ করে রাখতো তাহলেও মূল্য কমে যেতো।
৩. যদি Indexation সঠিক নীতি হতো তবে তা কারেন্ট একাউন্টেও চালু করা হতো, যা কেউ করে না।
৪. মুদ্রাস্ফীতিতে যেমন অতিরিক্ত পরিশোধের কথা বলা হয়, মুদ্রা-সংকোচনে কেউ কম পরিশোধের কথা বলে না।

এছাড়া সরকার মুদ্রার দর কমিয়ে দিলে (Devaluation) পুরাতন মুদ্রার সমমূল্যের নতুন মুদ্রা দিয়ে ঋণ পরিশোধের অবকাশ হতে পারে কি-না তা উলামায়ে কেরামের গবেষণার বিষয়।

ফন্ট সাইজ
15px
17px