📄 ১ম সংস্থা : ‘আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা’ (Int. Trade Org.)
এ সংস্থাটি গঠনের উদ্দেশ্য ছিলো আন্তর্জাতিক বাণিজ্যে বাঁধাসৃষ্টিকারী প্রতিবন্ধকতাগুলো দূর করা। কিন্তু আমেরিকা কৃষিনির্ভর দেশ হওয়ায় এ সংস্থা গঠনের ঘোর-বিরোধী ছিলো। শেষে ১৯৪৮ সালে পরস্পরের সমঝোতায় আরো একটি সংস্থা অস্তিত্ব লাভ করে- যার নাম দেয়া হয় "জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এন্ড ট্রেড” (General Agreement on Tariff and Trade) বা GATT। আন্তর্জাতিক বাণিজ্য উৎসাহিত করার জন্য শুল্ক ও অন্যান্য প্রতিবন্ধকতা দূর করার পাঁচটি মূলনীতি গৃহীত হয়েছিলো।
📄 মার্কেটাইলিজম (Mercantilism) নীতি কী ও কেন?
ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এ নীতি ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছিলো যে, প্রত্যেক দেশ তার অর্থনৈতিক উন্নয়নের জন্য স্বর্ণ বৃদ্ধি করবে এবং সে লক্ষ্যেই রপ্তানিতে উৎসাহিত ও আমদানি সংকুচিত করবে। এ নীতিকে 'মার্কেন্টাইলিজম' (Mercantilism), আরবীতে مَذْهَبُ التِجَارِيَّينَ, বাংলায় 'বাণিজ্যবাদ' বলা হয়।
টিকাঃ
১. তৎকালীন জনপ্রিয় সেই মার্কেন্টালিজমের নীতির কারণে প্রত্যেক দেশ আমদানির ব্যাপারে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছিলো। ফলশ্রুতিতে বিশ্ব বাণিজ্যে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছিলো। এ অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই ব্রেটন উডস সম্মেলনে এ নীতি প্রত্যাখ্যান করা হয়।
📄 ২য় সংস্থা : আন্তর্জাতিক অর্থ তহবিল (Int. Monetary Fund)
একে আরবীতে صندوق النقد الدولي এবং সংক্ষেপে I.M.F. বলা হয়। এটি সমগ্র বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক- যা সাময়িক দেনা পরিশোধের জন্য বিভিন্ন দেশকে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে। এ সংস্থায় প্রত্যেক দেশের জন্য বিশ্ব-বাণিজ্যের অনুপাতে একটি 'কোটা' (Quota) থাকে। প্রত্যেক দেশ ধার্যকৃত কোটার ২৫% 'স্বর্ণ' এবং ৭৫% দেশীয় 'মুদ্রা' I.M.F.-এর কাছে জমা করে ঋণ প্রাপ্তির অধিকার (Drawing Rights) লাভ করে। একে কয়েকটি কিস্তিতে ভাগ করা হয় যাকে 'ট্রান্স' (Tranche) বলা হয়।
টিকাঃ
১. Quota (কোটা)-এর আভিধানিক অর্থ ভাগ বা অংশ।
২. Tranche মূলত ফ্রান্স ভাষার শব্দ- যার অর্থ 'টুকরা'।
📄 ৩য় সংস্থা : বিশ্বব্যাংক (World Bank)
এর নাম International Bank For Reconstruction and Development, সংক্ষেপে I.B.R.D। সহজের জন্য এর সংক্ষিপ্ত নাম হয় World Bank (বিশ্বব্যাংক)। World Bank এবং I.M.F.-এর মধ্যে পার্থক্য হচ্ছে, I.M.F. স্বল্পমেয়াদী ঋণ প্রদান করে, যার মেয়াদ সাধারণত ৩-৫ বছর হয়ে থাকে। আর World Bank দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে, যার মেয়াদ ১৫-৩০ বছর পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে এ প্রতিষ্ঠান প্রকল্প ঋণের পাশাপাশি পলিসি বা পরিকল্পনা প্রণয়নের ঋণও দেয়।