📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 বিভিন্ন প্রকার বন্ড

📄 বিভিন্ন প্রকার বন্ড


ট্যাক্সসহ যাবতীয় সরকারী আয়ের উৎস যখন বাজেট ঘাটতি পূরণে অক্ষম হয় তখন জনগণ থেকে ঋণ গ্রহণের জন্য সরকার এ সকল সনদ তথা ঋণপত্র জারি করে থাকে। যেমন:-
* প্রাইজবন্ড: স্বতন্ত্রভাবে প্রতিটি প্রাইজবন্ড থেকে সরকারের কোনো লাভ না হলেও সামষ্টিক সংগৃহীত অর্থ বিনিয়োগমূলক খাতে লাগিয়ে মুনাফা হয়। সে মুনাফা লটারীর মাধ্যমে বণ্টন হয়।
* ডিফেন্স সেভিং সার্টিফিকেট
* বিশেষ ডিপজিট সার্টিফিকেট
* ফরেন এক্সচেইঞ্জ বিয়ারার সার্টিফিকেট: বাহির থেকে কেউ ফরেন এক্সচেইঞ্জ যেমন ডলার এনে থাকলে সরকারকে প্রদানের বিপরীতে দেশীয় টাকার সার্টিফিকেট জারি করা হয়। F.E.B.C. এর উপর বার্ষিক ১২% সুদ পাওয়া যায়।

টিকাঃ
১. বাংলাদেশ প্রাইজবন্ড বাংলাদেশ ব্যাংকের সমস্ত বাণিজ্যিক ব্যাংক, ক্যাশ অফিস ও ডাকঘর থেকে কেনা ও ভাঙানো যায়।

ফন্ট সাইজ
15px
17px