📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 Hedging (হেজিং)

📄 Hedging (হেজিং)


Future Sale-এর দ্বারা কখনো উদ্দেশ্য হয়ে থাকে Hedging তথা সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষা করা- যাকে আরবীতে تَامِينُ ضِدٌ الْخَسَارَةِ বলা হয়। এর সারকথা হলো, অনেক সময় কোনো পণ্য আগাম ক্রয় (Forward Sale) করা হয়। কিন্তু ক্রয় করার পর অনেক সময় দেখা যায় নির্ধারিত তারিখে উক্ত পণ্যটির মূল্য হয়তো কমে যাবে। এ সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষার জন্য পণ্য Future Market-এ উক্ত তারিখের জন্য বিক্রি করে দেয়া হয়- যাতে বাস্তবেই পণ্যটির মূল্য যদি কমে যায় তাহলে প্রথম লেনদেনে যত ক্ষতি হবে তা দ্বিতীয় লেনদেনের মাধ্যমে যেন উসুল হয়ে যায়।

টিকাঃ
১. Hedge (হেজ) শব্দের অর্থ: 'সমব্য ক্ষতি থেকে আত্মরক্ষার উপায়; রক্ষাকবচ; দর হ্রাসজনিত লোকসান বীমা'। এর আরবী পরিভাষা হলো التحوط।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 অপশন বিক্রি (Options / بيع الخيارات)

📄 অপশন বিক্রি (Options / بيع الخيارات)


কোনো বিশেষ পণ্য বিশেষ মূল্যে বিক্রয় বা ক্রয়ের অধিকার প্রদানকে بيع الخيارات (Options) বলে। Options দুই প্রকার:-
১. বিক্রির অপশন: কোনো ব্যক্তি অন্যের সাথে অঙ্গীকার করে যে, যদি তুমি চাও তাহলে আমি অমুক পণ্য এত দামে এই সময়ের মধ্যে তোমার থেকে ক্রয় করে নেয়ার চুক্তি করছি।
২. ক্রয়ের অপশন: তেমনি এর বিপরীতে কখনো Option দাতা গ্রাহকের সাথে অঙ্গীকার করে, আমি তোমার কাছে অমুক পণ্য অমুক তারিখ পর্যন্ত এত মূল্যে বিক্রি করার চুক্তি করছি।

টিকাঃ
১. Option (অপশন)-এর এক অর্থ: পছন্দের সুযোগ, বাড়তি দামদরে লেনদেনের শর্ত। ক্রেতার জন্য পছন্দের সুযোগ থাকার শর্ত করা হলে তাকে Call Option / Buyer's Option বলে। আর বিক্রেতার জন্য পছন্দের সুযোগ থাকার শর্ত করা হলে তাকে Put Option বলে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 Options এর উদ্দেশ্য

📄 Options এর উদ্দেশ্য


Option কারেন্সির ব্যাপারেও হয় আবার পণ্যের ব্যাপারেও হয়। এর উদ্দেশ্য হচ্ছে Option দাতা ঐ কারেন্সি বা পণ্য মূল্যের হ্রাস-বৃদ্ধির ব্যাপারে গ্রহীতাকে নিশ্চয়তা প্রদান করে এবং এর বিপরীতে কমিশন গ্রহণ করে।

যেমন: এক লোক পঁচিশ টাকা দিয়ে একটি ডলার ক্রয় করলো। সে একটা অনিশ্চয়তার মধ্যে থাকে- যদি ডলারটি নিজের কাছে রাখে তাহলে হয়তো মূল্য কমে যাবে। এখন অন্য এক ব্যক্তি তাকে নিশ্চয়তা প্রদান করে বললো, ডলার তোমার কাছেই রাখো। আমি আগামী তিন মাসের মধ্যে এ ডলার পঁচিশ টাকায় ক্রয় করার জন্য তোমার সাথে অঙ্গীকার করছি। আর এ অঙ্গীকারের বিনিময়ে আমি এত টাকা ফিস নেবো।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 পুঁজিবাজার/ السُّوقُ الْمَالِيَّةُ / Financial Market

📄 পুঁজিবাজার/ السُّوقُ الْمَالِيَّةُ / Financial Market


আমাদের আলোচ্য, 'স্টক এক্সচেঞ্জ' মূলত একটি বড় বাজারের অংশমাত্র- যাকে আরবীতে السُّوقُ الْمَالِيَّة, ইংরেজিতে 'Financial Market' বা 'Capital Market' এবং বাংলায় 'পুঁজিবাজার' বলে। এই পুঁজিবাজারে শুধু কোম্পানির শেয়ারই নয় বরং অন্যান্য প্রতিষ্ঠান (যেমন ব্যাংক, বিভিন্ন অর্থসংস্থা, সরকার ইত্যাদি) কর্তৃক জারিকৃত ঋণপত্রও ক্রয়-বিক্রয় হয়।

টিকাঃ
১. বাংলাদেশের বর্তমান পুঁজিবাজারের ২টি অংশ রয়েছে। প্রথমটি হচ্ছে সিকিউরিটিজ মার্কেট যার অন্তর্ভুক্ত রয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। অপরটি হচ্ছে নন-সিকিউরিটিজ অংশ। নন-সিকিউরিটিজ অংশে রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা- যেমন: বাণিজ্যিক ব্যাংকসমূহ, বীমা কোম্পানি, বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি।

ফন্ট সাইজ
15px
17px