📄 Spot & Forward Sale / নগদ ও অগ্রিম ক্রয়-বিক্রয়
শেয়ারের ক্রয়-বিক্রয় নগদ ও অগ্রিম এ দু'ভাবেই হয়। নগদ বিক্রয়কে Spot Sale এবং অগ্রিম বিক্রয়কে Forward Sale বলে।
*Spot Sale-এ শেয়ারের বিক্রি তাৎক্ষণিক হয়ে যায় এবং অধিকারও সাথে সাথে স্থানান্তরিত হয়। ক্রেতা তখন থেকেই শেয়ার নেয়ার হকদার হয়ে যায়, কিন্তু কিছু ব্যবস্থাপনা সংক্রান্ত অপারগতার কারণে শেয়ার সার্টিফিকেট হস্তান্তর বা ডেলিভারি হতে কিছুটা বিলম্ব হয়।
*Forward Sale-এর বেলায় বিক্রি তাৎক্ষণিক হয়ে যায়, কিন্তু অর্পণ সম্পৃক্ত হয় ভবিষ্যৎ তারিখের সাথে। যেমন শেয়ার বিক্রি এখনি হয়ে গেলো, কিন্তু হস্তান্তর সহ পণ্যের যাবতীয় অধিকার ক্রেতার কাছে যাবে অমুক তারিখে। এরূপ বিক্রির ক্ষেত্রে শেয়ার পরিশোধের নির্ধারিত তারিখে বিক্রেতা কখনো ক্রেতাকে শেয়ার হস্তান্তর করে, আবার কখনো শেয়ার নিজের কাছে রেখে দিয়ে চুক্তির দিনের মূল্য এবং হস্তান্তরের দিনের মূল্যের পার্থক্য পরস্পর সমান করে নেয়।
টিকাঃ
১. বর্তমানে A,B,N এই তিনটি ক্যাটাগরির শেয়ার যেদিন ক্রয় করা হলো তার পরের দিনটি বাদ দিয়ে ক্রয়ের তৃতীয় দিনই বিক্রয়যোগ্য বা Mature (ম্যাচ্যুর) হয়।
৩. বর্তমানে ইলেকট্রিক শেয়ার সিস্টেমে ক্রয়কৃত শেয়ার Mature (ম্যাচ্যুর) হওয়ার আগ পর্যন্ত গ্রাহকের বিও একাউন্টে শেয়ারগুলো লক্ হয়ে থাকে।
📄 পণ্যদ্রব্যের মধ্যে নগদ ও অগ্রিম বিক্রি (Commodity Exchange)
কোনো কোনো দেশে স্টক এক্সচেইঞ্জের মধ্যস্থতায় যেমনিভাবে শেয়ার নগদ ও অগ্রিম বিক্রি হয়, তেমনিভাবে পণ্যদ্রব্যও নগদ ও অগ্রিম বিক্রয় হয়। এ বিক্রয় বিশেষ কিছু বড় বড় পণ্যের বেলায় হয়ে থাকে- যেমন গম, তুলা ইত্যাদি।
দ্রব্যের নগদ বিক্রি হচ্ছে, কোনো বস্তু তাৎক্ষণিক বিক্রি হয়ে পণ্যের সকল অধিকার স্থানান্তরিত হয়ে যাওয়া এবং ক্রেতা এখন থেকেই তা দখলের হকদার হিসেবে স্বীকৃতি পাওয়া। তবে কোনো ব্যবস্থাপনা সংক্রান্ত অপারগতার কারণে দখলে বিলম্ব হওয়া ভিন্ন কথা।
দ্রব্যের অগ্রিম বিক্রি হচ্ছে, বিক্রি নগদেই হয়ে যাওয়া, কিন্তু পণ্য হস্তান্তরের জন্য ভবিষ্যতের কোনো তারিখ নির্ধারিত হওয়া। এ লেনদেনকে Forward Sale এবং Future Sale উভয় নামেই নামকরণ করা হয়। কিন্তু আজকাল কার্যত এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে:-
অগ্রিম বিক্রিতে উভয় পক্ষের উদ্দেশ্য যদি নির্দিষ্ট তারিখে নেয়া-দেয়াই হয়, অর্থাৎ ক্রেতার উদ্দেশ্য দ্রব্য উসুল করা এবং বিক্রেতার উদ্দেশ্য মূল্য গ্রহণ করা হয় তাহলে তাকে Forward Sale বলে।
আর যদি উভয় পক্ষের উদ্দেশ্য নির্দিষ্ট তারিখে নেয়া-দেয়া না হয়, বরং দ্রব্যকে শুধু লেনদেনের ভিত্তি হিসেবে গ্রহণ করা উদ্দেশ্য হয়, তাহলে তাকে Future Sale বলে- যার আরবী নাম مُسْتَقْبِليَّات।
টিকাঃ
২. এ লেনদেনকে 'কমোডিটি এক্সচেইঞ্জ' (Commodity Exchange / عُقُوْডُ المُسْتَقْبَلِيَّات) বলে।
📄 Future Sale (مُسْتَقْبَلِيَّات) এর উদ্দেশ্য
Future Sale-এর উদ্দেশ্য নিম্নোক্ত দু'টি বিষয়ের যে কোনো একটি হয়ে থাকে:-
১. Spaculation (স্পেকিউলেশন) বা ফটকাবাজি করে অর্থ উপার্জন।
২. Hedging (হেজিং) তথা সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষা করা।
📄 Spaculation (স্পেকইউলেশন)
নির্ধারিত তারিখে পণ্যদ্রব্য লেনদেনের পরিবর্তে মূল্যের পার্থক্য সমান করে মুনাফা অর্জন করাকে Spaculation বা ফটকাবাজি বলে। উদাহরণস্বরূপ: ১লা ডিসেম্বরে চুক্তি স্থির হলো যে, ১লা জানুয়ারি একশ গাঁট তুলা এক লাখ টাকা মূল্যে প্রদান করতে হবে। কিন্তু না বিক্রেতার উদ্দেশ্য থাকে তুলা প্রদান করার, না ক্রেতার উদ্দেশ্য থাকে তুলা গ্রহণ করার- বরং নির্ধারিত তারিখ আসলে দু'জনই পরস্পর লাভ ক্ষতি সমান ভাগ করে নেয়।