📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 স্টপ অর্ডার (Stop Order)

📄 স্টপ অর্ডার (Stop Order)


৩. স্টপ অর্ডার (Stop Order): শেয়ারের মালিক নিজের শেয়ার বিক্রয়ের শর্তযুক্ত অর্ডার দেয়া- যদি শেয়ারের মূল্য স্থির থাকে বা বাড়তে থাকে তাহলে বিক্রি না করা হোক। আর যদি কমতে থাকে তাহলে বিক্রি করে দেয়া হোক।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 শেয়ারের মূল্য নির্ধারণ

📄 শেয়ারের মূল্য নির্ধারণ


কোম্পানির শেয়ারের মূল্য সর্বদাই ওঠানামা করে। এর পিছনে কোম্পানির সম্পত্তির প্রভাব থাকে- সম্পত্তি বাড়লে মূল্য বাড়ে, সম্পত্তি কমলে মূল্য কমে। সম্পত্তি ছাড়াও কিছু বাহ্যিক কারণেও মূল্য প্রভাবিত হয়। যেমন ব্যবসা ভালো হওয়ায় বেশি লাভের সম্ভাবনা, চাহিদা-যোগান বৃদ্ধি, রাজনৈতিক প্রেক্ষাপট, ঋতু বৈচিত্র ইত্যাদি। এছাড়া অভৌত কারণ, যেমন বিভিন্ন গুজব ও অনুমান থেকেও মূল্য প্রভাবিত হয়। যেহেতু মূল্যের উত্থান-পতনের পিছনে বিভিন্ন বাহ্যিক কারণও নিহিত থাকে তাই 'শেয়ারমূল্য' দ্বারা কোম্পানির প্রকৃত অবস্থা জানা যায় না।

কোনো কোম্পানির শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে সে শেয়ারের মার্কেটকে স্টক এক্সচেঞ্জের পরিভাষায় Bull Market বলে। আর মূল্য হ্রাস পেলে তাকে বলে Bear Market।

টিকাঃ
১. বর্তমানে শেয়ারবাজারে দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক যে শেয়ার ক্রয়ের জন্য মার্জিন লোন বেশি দেয় সে শেয়ারের দাম বৃদ্ধি পায়।
১. বুল (Bull) মার্কেট বা বুলিশ (Bullish) মার্কেট- যাকে ষাঁড়ের ছবি দিয়ে বুঝানো হয়। আর যখন অধিক সংখ্যক শেয়ারের দাম ক্রমাগত কয়েকদিন ধরে কমতে থাকে তাকে 'বেয়ার (Bear) মার্কেট' বলে- যাকে ভাল্লুকের ছবি দিয়ে বুঝানো হয়।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 শেয়ার ক্রয়ের উদ্দেশ্য (বিনিয়োগ/ অর্থ-উপার্জন)

📄 শেয়ার ক্রয়ের উদ্দেশ্য (বিনিয়োগ/ অর্থ-উপার্জন)


শেয়ার ক্রয়ের দ্বারা ক্রেতার দু'টি উদ্দেশ্য হতে পারে-
১. বিনিয়োগ: অনেকে কোম্পানিতে অংশীদার হওয়ার জন্য শেয়ার ক্রয় করে এবং শেয়ার নিজের কাছে রেখে বার্ষিক লভ্যাংশ অর্জন করে। তবে এমন লোক খুব কম।
২. অর্থ উপার্জন: অধিকাংশ লোক সরাসরি শেয়ারকেই ব্যবসায়িক পণ্যের ন্যায় ক্রয়-বিক্রয় করে। যখন মূল্য কমে তখন ক্রয় করে আর মূল্য বাড়লে বিক্রি করে দেয়। উভয় মূল্যের মধ্যকার পার্থক্যই তাদের মুনাফা। মূল্য বৃদ্ধিকে কাজে লাগিয়ে এভাবে মুনাফা অর্জন করাকে Capital Gain বলে। এভাবে ব্যবসায়িক পণ্যের ন্যায় কোনো শেয়ারের মূল্য ভবিষ্যতে কমবে বা বাড়বে তা আন্দাজ-অনুমান করাকে Speculation বলা হয়। এ আন্দাজ কখনো সঠিক হয়, আবার কখনো ভুলও হয়।

টিকাঃ
১. Capital Gain-এর অর্থ হয় 'মূলধনীয় লাভ'। পুঁজিবাজারে শেয়ারের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্যের কারণে যে লাভ হয় তাকে Capital Gain বলা হয়।
২. Speculation (স্পেকিউলেশন) অর্থ: ১. ভাবনা, ধারণা, অনুমান। ২. ফটকা কারবার, ফটকাবাজি -এ জাতীয় কোনো লেনদেন।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 শেয়ার ক্রয়-বিক্রয়ের পদ্ধতি (Spot Sale/Sale On Margin/Short Sale)

📄 শেয়ার ক্রয়-বিক্রয়ের পদ্ধতি (Spot Sale/Sale On Margin/Short Sale)


শেয়ার ক্রয়-বিক্রয়ের তিনটি পদ্ধতি আছে-
১. Spot Sale: পণ্য কেনাবেচার ন্যায় শেয়ার তাৎক্ষণিক হস্তান্তর করে নগদে মূল্য আদায় করে নেয়াকে Spot Sale বলে। তবে এ নগদ বিক্রয়েও শেয়ারের সার্টিফিকেট সাধারণত এক সপ্তাহ পর হস্তগত হয়।
২. Sale On Margin: আংশিক মূল্য তাৎক্ষণিক পরিশোধ করে অবশিষ্ট মূল্য ঋণ রেখে শেয়ার ক্রয় করাকে Sale On Margin বলে। যেমন দশভাগ মূল্য পরিশোধ করে দিলো আর নব্বই ভাগ ঋণ থাকলো।
৩. Short Sale: 'শর্ট সেল' মূলত মালিকানাহীন শেয়ার বিক্রি করে দেয়ার নাম। অর্থাৎ বিক্রেতা এমন শেয়ার বিক্রি করে দেয় যা এখনো তার মালিকানায় আসেনি, কিন্তু তার আস্থা থাকে যে, শেয়ার হাতে পাবে এবং তা ক্রেতাকে প্রদান করতে সক্ষম হবে।

টিকাঃ
১. শেয়ার ক্রয়ের জন্য বিনিয়োগকারীকে ঋণ প্রদানের অনুমতিপ্রাপ্ত ব্যাংকগুলোকে 'মার্চেন্ট ব্যাংক' (Merchant Bank) বলে। আর মার্চেন্ট ব্যাংকের এ ঋণকে 'মার্জিন লোন' (Margin loan) বলে।
২. ব্রোকারেজ হাউজ পর্যবেক্ষণকালে তারা গ্রাহকের প্রত্যেক ট্রেডের ০.৫% টাকা কমিশন হিসেবে কেটে রাখে বলে জানায়।

ফন্ট সাইজ
15px
17px