📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 স্টক এক্সচেঞ্জে Brokery (ব্রোকারি) বা দালালি

📄 স্টক এক্সচেঞ্জে Brokery (ব্রোকারি) বা দালালি


স্টক এক্সচেঞ্জের একজন সদস্য (Member) নিজের জন্যও শেয়ার ক্রয় করে এবং অন্যের থেকে কমিশন নিয়ে তার Broker (ব্রোকার) বা দালাল হিসেবে তার শেয়ারও ক্রয়-বিক্রয় করে দেয়। সদস্য নয় এমন কাউকে শেয়ার ক্রয় করতে হলে কোনো দালালকে অর্ডার দিয়ে তার মধ্যস্থতায় ক্রয় করতে হয়। শেয়ার ক্রয়ের জন্য দালালকে অর্ডার দেয়ার তিনটি পদ্ধতি আছে-

টিকাঃ
১. এভাবে ব্রোকার তথা দালালের মাধ্যমে শেয়ার ক্রয় করানোর জন্য ব্রোকার হাউজে গ্রাহকের একটি একাউন্ট খোলা থাকতে হয়। এ একাউন্টকে বিও একাউন্ট বলে- যার পূর্ণরূপ Beneficiary Owners Account। নামকরণের মধ্যেই ইঙ্গিত রয়েছে যে, শেয়ারহোল্ডাররা শেয়ার সংক্রান্ত সুযোগ-সুবিধাগুলো কোম্পানি থেকে সরাসরি ভোগ করে না- বরং, ব্রোকারেজ হাউজের মধ্যস্থতায় ভোগ করে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 মার্কেট অর্ডার (Market Order)

📄 মার্কেট অর্ডার (Market Order)


১. মার্কেট অর্ডার (Market Order): যে অর্ডারে দালালকে বলা হয়, মার্কেটে যে রেটই থাকুক সে রেটেই অমুক কোম্পানির শেয়ার ক্রয় করা হোক।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 লিমিটেড অর্ডার (Limited Order)

📄 লিমিটেড অর্ডার (Limited Order)


২. লিমিটেড অর্ডার (Limited Order): একটি মূল্য নির্ধারণ করে অর্ডার দেয়া, যদি নির্ধারিত মূল্যে শেয়ার পাওয়া যায় তাহলে ক্রয় করা হোক, নতুবা না।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 স্টপ অর্ডার (Stop Order)

📄 স্টপ অর্ডার (Stop Order)


৩. স্টপ অর্ডার (Stop Order): শেয়ারের মালিক নিজের শেয়ার বিক্রয়ের শর্তযুক্ত অর্ডার দেয়া- যদি শেয়ারের মূল্য স্থির থাকে বা বাড়তে থাকে তাহলে বিক্রি না করা হোক। আর যদি কমতে থাকে তাহলে বিক্রি করে দেয়া হোক।

ফন্ট সাইজ
15px
17px