📄 Balance Sheet তৈরীর পদ্ধতি
একদিকে কোম্পানির 'পরিসম্পদ বিবরণী' (Asset), অন্য পার্শ্বে 'দায় বিবরণী' (Liabilities) লিখা হয়:-
পরিসম্পদ বিবরণী (Asset):
(১) নগদ সম্পদ (Current Assets): Cash, Account Receivable, Notes Receivable, Investment।
(২) ভৌত সম্পদ (Fixed Assets): নগদ অর্থ ব্যতীত অন্য সম্পদ- যা সহজে নগদে রূপান্তর করা যায় না। যেমন যন্ত্রপাতি, বিল্ডিং ইত্যাদি।
(৩) অভৌত সম্পদ (Intangible Assets): Goodwill (ব্যবসায়িক সুনাম), Advertising ইত্যাদি।
দায় বিবরণী (Liabilities):
এতে কোম্পানির অবশ্য প্রদেয় দেনাসমূহ লিখা হয়। এর মধ্যে শ্রমিকদের বেতন, অপরিশোধিত মূল্য, ধারকৃত মূলধন ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। দীর্ঘমেয়াদী দায়সমূহ আগে এবং স্বল্পমেয়াদী 'চলতি দায়' (Current Liabilities) পরে লিখা হয়।
টিকাঃ
১. 'ভৌত' শব্দের অর্থ 'পদার্থ জাতীয় বস্তু'। এ হিসেবে 'ভৌত সম্পদ' শব্দটি কোম্পানির স্থাবর সম্পত্তি, যেমন বিল্ডিং এবং অস্থাবর সম্পত্তি, যেমন যন্ত্রপাতি- উভয়টিকেই শামিল করে। তবে Fixed Assets-এর সঠিক অনুবাদ 'ভৌত সম্পদ'।
📄 ইন্কাম স্টেট্মেন্ট (Income Statment) বা খতিয়ান কী ও কেন
Balance Sheet হয়ে থাকে শুধুমাত্র কোম্পানির আর্থিক সামর্থ্যকে নিরূপণের জন্য। লাভ-ক্ষতির বিবরণ সম্বলিত স্বতন্ত্র যে রিপোর্ট প্রস্তুত করা হয় তাকে খতিয়ান, আরবীতে الْبَيَانُ الْمَالِيُّ এবং ইংরেজিতে Income Statement বলা হয়। এর বিন্যাস নিম্নরূপ:-
মোট বিক্রয় (Gross Sales) -> বিক্রয় ফেরত (Returns) -> নিট বিক্রয় (Net Sales) -> প্রত্যক্ষ ব্যয় (Direct Expenses) -> মোট লাভ (Gross Profit) -> পরোক্ষ ব্যয় (Indirect Expenses) -> নিট লাভ (Net Profit, Pre Tax) -> ট্যাক্স (Tax) -> নিট লাভ (Net Profit, After Tax) -> সঞ্চিতি (Reserve) -> বণ্টনযোগ্য সম্পদ (Dividend)।