📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ফাইন্যান্সিয়্যাল লিজ (Financial Lease) কী?

📄 ফাইন্যান্সিয়্যাল লিজ (Financial Lease) কী?


অর্থসংস্থানের মাধ্যম হিসেবে যে ভাড়াচুক্তি বাহানাস্বরূপ ব্যবহৃত হয় তাকে ফাইন্যান্সিয়াল লিজ বলে। যেমন কোম্পানির যন্ত্রপাতি প্রয়োজন। ব্যাংক প্রয়োজনীয় মেশিন ক্রয় করে ভাড়া দেয়। একটি নির্দিষ্ট মেয়াদের সাথে সামঞ্জস্য করে ভাড়া নির্ধারণ করা হয়- যাতে নির্ধারিত মেয়াদান্তে মেশিনের মূল্য ও সুদ উসুল হয়ে যায়। মেয়াদান্তে মেশিনগুলো অটোমেটিক কোম্পানির মালিকানায় এসে গেছে বলে ধরা হয়। ফাইন্যান্সিয়াল লিজিং অবলম্বনের দু'টি উদ্দেশ্য হয়ে থাকে: (ক) আংশিক বা পূর্ণ ট্যাক্স থেকে বাঁচা যায়। (খ) প্রদেয় টাকা ফিরে পাওয়ার বিবেচনায় ঋণের পদ্ধতির চেয়েও বেশি নির্ভরযোগ্য।

টিকাঃ
১. দামি মেশিনারিগুলোর দলিল রাখা কোম্পানির জন্য আইনিভাবে আবশ্যক। ক্রয়সূত্রের দলিল করতে হলে ট্যাক্স দিতে হয়। ফাইন্যান্সিয়াল লিজিং পদ্ধতিতে ক্রয়মূল্য ভাড়ার বাহানায় উসুল করা হয় বলে ট্যাক্স আসে না বললেই চলে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 কোম্পানির হিসাব-নিকাশ

📄 কোম্পানির হিসাব-নিকাশ


প্রত্যেক কোম্পানিই নিয়মিত হিসাব সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। হিসাব সংরক্ষণের বিশেষ নীতিমালাও রয়েছে। হিসাব-নিকাশ একটি পূর্ণাঙ্গ শাস্ত্রও বটে। এর সংক্ষিপ্ত পরিচয় জানা প্রয়োজন। কেননা, শরয়ী লেনদেন বুঝার জন্যও এর যথেষ্ট প্রয়োজন রয়েছে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ব্যালেন্স শীট (Balance Sheet) কী?

📄 ব্যালেন্স শীট (Balance Sheet) কী?


কোম্পানির মালিকানাধীন সম্পত্তিকে আরবীতে موجودات / أصول এবং ইংরেজিতে Asset বলে। আর কোম্পানির জিম্মায় অন্যদের যে হকসমূহ পাওনা রয়েছে সেগুলোকে আরবীতে مطلوبات / حقوق / ديون এবং ইংরেজিতে Liabilities বলে। কোম্পানি বাৎসরিক একবার অথবা কোনো নির্দিষ্ট ব্যবসায়িক পরিক্রমায় এসব Asset এবং Liabilities-এর বিবরণ (Statement) তৈরি করে। একে আরবীতে لائِحَةُ الرصيد এবং ইংরেজিতে Balance Sheet বলে।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 Balance Sheet তৈরীর পদ্ধতি

📄 Balance Sheet তৈরীর পদ্ধতি


একদিকে কোম্পানির 'পরিসম্পদ বিবরণী' (Asset), অন্য পার্শ্বে 'দায় বিবরণী' (Liabilities) লিখা হয়:-
পরিসম্পদ বিবরণী (Asset):
(১) নগদ সম্পদ (Current Assets): Cash, Account Receivable, Notes Receivable, Investment।
(২) ভৌত সম্পদ (Fixed Assets): নগদ অর্থ ব্যতীত অন্য সম্পদ- যা সহজে নগদে রূপান্তর করা যায় না। যেমন যন্ত্রপাতি, বিল্ডিং ইত্যাদি।
(৩) অভৌত সম্পদ (Intangible Assets): Goodwill (ব্যবসায়িক সুনাম), Advertising ইত্যাদি।

দায় বিবরণী (Liabilities):
এতে কোম্পানির অবশ্য প্রদেয় দেনাসমূহ লিখা হয়। এর মধ্যে শ্রমিকদের বেতন, অপরিশোধিত মূল্য, ধারকৃত মূলধন ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। দীর্ঘমেয়াদী দায়সমূহ আগে এবং স্বল্পমেয়াদী 'চলতি দায়' (Current Liabilities) পরে লিখা হয়।

টিকাঃ
১. 'ভৌত' শব্দের অর্থ 'পদার্থ জাতীয় বস্তু'। এ হিসেবে 'ভৌত সম্পদ' শব্দটি কোম্পানির স্থাবর সম্পত্তি, যেমন বিল্ডিং এবং অস্থাবর সম্পত্তি, যেমন যন্ত্রপাতি- উভয়টিকেই শামিল করে। তবে Fixed Assets-এর সঠিক অনুবাদ 'ভৌত সম্পদ'।

ফন্ট সাইজ
15px
17px