📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 পরিবর্তনযোগ্য বন্ড কী?

📄 পরিবর্তনযোগ্য বন্ড কী?


যে বন্ডকে বাহক চাইলে শেয়ারে পরিণত করে নিতে পারে তাকে পরিবর্তনযোগ্য বন্ড (سَنَدَاتٌ قَابِلَةٌ لِلتَّحْوِيلِ / Convertible bond) বলে। ফলে বাহক এক্ষেত্রে প্রথমে ঋণদাতা, পরবর্তীতে শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হয়।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 কোম্পানির অর্থসংস্থানের ৩য় পদ্ধতি : লিজিং/ভাড়া (Leasing/إِجَارَةٌ)

📄 কোম্পানির অর্থসংস্থানের ৩য় পদ্ধতি : লিজিং/ভাড়া (Leasing/إِجَارَةٌ)


কোম্পানির মূলধন সংস্থানের আরো একটি পদ্ধতি প্রচলিত আছে যাকে 'লিজিং' বলে। এই লিজিং চুক্তি দু'ভাবে হতে পারে:- (ক) অপারেটিং লিজ (Operating Lease) (খ) ফাইন্যান্সিয়াল লিজ (Financial Lease)।

টিকাঃ
২. কোম্পানির অর্থ সংস্থানের পদ্ধতিগুলো নিম্নোক্ত ছকে দেখানো হলো- প্রাথমিক মূলধন সংস্থান এবং বাড়তি মূলধন সংস্থান (শেয়ার জারি, ঋণ গ্রহণ, ও ভাড়ার মাধ্যমে)।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 অপারেটিং লিজ (Operating Lease) কী?

📄 অপারেটিং লিজ (Operating Lease) কী?


অপারেটিং লিজ হলো প্রচলিত স্বাভাবিক ভাড়া চুক্তি। এ চুক্তিতে উভয় পক্ষের মধ্যে বাস্তবিক পক্ষেই ভাড়া দাতা ও ভাড়া গ্রহীতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এ ভাড়া চুক্তি শুধুমাত্র অর্থসংস্থানের বাহানাস্বরূপ ব্যবহৃত হয় না।

📘 ইসলাম ও চলমান অর্থবাণিজ্য 📄 ফাইন্যান্সিয়্যাল লিজ (Financial Lease) কী?

📄 ফাইন্যান্সিয়্যাল লিজ (Financial Lease) কী?


অর্থসংস্থানের মাধ্যম হিসেবে যে ভাড়াচুক্তি বাহানাস্বরূপ ব্যবহৃত হয় তাকে ফাইন্যান্সিয়াল লিজ বলে। যেমন কোম্পানির যন্ত্রপাতি প্রয়োজন। ব্যাংক প্রয়োজনীয় মেশিন ক্রয় করে ভাড়া দেয়। একটি নির্দিষ্ট মেয়াদের সাথে সামঞ্জস্য করে ভাড়া নির্ধারণ করা হয়- যাতে নির্ধারিত মেয়াদান্তে মেশিনের মূল্য ও সুদ উসুল হয়ে যায়। মেয়াদান্তে মেশিনগুলো অটোমেটিক কোম্পানির মালিকানায় এসে গেছে বলে ধরা হয়। ফাইন্যান্সিয়াল লিজিং অবলম্বনের দু'টি উদ্দেশ্য হয়ে থাকে: (ক) আংশিক বা পূর্ণ ট্যাক্স থেকে বাঁচা যায়। (খ) প্রদেয় টাকা ফিরে পাওয়ার বিবেচনায় ঋণের পদ্ধতির চেয়েও বেশি নির্ভরযোগ্য।

টিকাঃ
১. দামি মেশিনারিগুলোর দলিল রাখা কোম্পানির জন্য আইনিভাবে আবশ্যক। ক্রয়সূত্রের দলিল করতে হলে ট্যাক্স দিতে হয়। ফাইন্যান্সিয়াল লিজিং পদ্ধতিতে ক্রয়মূল্য ভাড়ার বাহানায় উসুল করা হয় বলে ট্যাক্স আসে না বললেই চলে।

ফন্ট সাইজ
15px
17px