📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 চলতি (Current) ব্যয়

📄 চলতি (Current) ব্যয়


এর দ্বারা ঐ সমস্ত ব্যয় বুঝায় যার ফায়দা শুধু ঐ সময়ের মধ্যে পাওয়া যাবে যে সময়ের জন্য বাজেট প্রস্তুত করা হয়েছে। বাজেট এক বছরের হলে এক বছর পর্যন্তই ফায়দা হবে। যেমন সরকার কর্তৃক পরিশোধ্য সুদ চলতি ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 স্থায়ী ব্যয়

📄 স্থায়ী ব্যয়


যে ব্যয়ের ফায়দা বাজেটভুক্ত সময়ের পরও পাওয়া যাবে। যেমন সড়ক সেতু ইত্যাদির উপর ব্যয়। একে উন্নয়ন ব্যয়ও বলে। যেমন ১৯৯২-৯৩ এর বাজেটে ব্যয় ছিল এরূপ:
চলতি ব্যয় ২৬৭ কোটি টাকা
উন্নয়ন ব্যয় ৭৩ কোটি টাকা
মোট ব্যয় ৩৩০ কোটি টাকা

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 আয়

📄 আয়


আয়ও দুপ্রকার। ১. কর¹ রাজস্ব, ২. কর বহির্ভূত রাজস্ব।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 কর রাজস্ব আয়

📄 কর রাজস্ব আয়


যে আয় সরকারের কর থেকে আসে। কর দুপ্রকার।

টিকাঃ
১. জনগণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর (ট্যাক্স) বলে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00