📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি 📄 বিমার বিকল্প

📄 বিমার বিকল্প


বিমার বিকল্প একটা তো হল সহযোগিতা বিমা (Mutual Insurance)। যাতে শরিকরা নিজ নিজ ইচ্ছামতো ফান্ডে টাকা জমা করে। বছরের মাঝখানে যে লোকদের কোনো ক্ষতি হয় ঐ ফান্ড থেকে তাদের সাহায্য করে। তারপর বছর শেষ হবার পর যদি টাকা উদ্বৃত্ত থাকে তাহলে তা শরিকদের অংশ অনুযায়ী ফেরত দেয়া হয়। অথবা তাদের পক্ষ থেকে আগামী বছরের জন্য ফান্ডে চাঁদা হিসেবে রেখে দেয়া হয়।
এছাড়াও বর্তমানে ইসলামী দুনিয়ার কয়েকটি দেশে ‘شركات التكافل’ নামে কিছু কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। যা বাণিজ্যিক বিমার বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। তাদের মৌলিক ধারণা হল, প্রত্যেক বিমা গ্রহীতা কোম্পানির শেয়ারহোল্ডার। কোম্পানি মূলধন লাভজনক কাজে বিনিয়োগ করে লভ্যাংশ তার শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টনও করে। আবার কোম্পানির একটি রিজার্ভ ফান্ড থেকেই বিমা গ্রহীতাদের ক্ষতিপূরণও করে।
আমার এখনো ঐসব কোম্পানির কর্মপন্থার বিস্তারিত খুঁটিনাটি বিষয় ফিকহী দৃষ্টির আলোকে ভেবে দেখার সুযোগ হয় নি। তাই এক্ষণে আমি এ ব্যাপারে কোনো সিদ্ধান্তমূলক কথা বলতে পারছি না।

ফন্ট সাইজ
15px
17px