📄 এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তান (A.D.B.P)
এ বিভাগ কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য পুঁজি সরবরাহ করে। বিশ্ব সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংক তাকে পুঁজি দেয় এবং সে তা বিনিয়োগ করে।
📄 সমবায় সমিতি (Co-operative Society)
একে আরবিতে ‘জামইয়া তা’ওনিয়া’ বলে। এ প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়। যারা তার মেম্বর হয় শুধু তাদেরই ঋণ প্রদান করে।
📄 লিজিং কোম্পানি
এ সব কোম্পানি ভাড়া পদ্ধতিতে পুঁজি সরবরাহ করে। যার বিবরণ সামনের অধ্যায়ে আসছে। আগে লিজিং কোম্পানিগুলোর জনসাধারণ থেকে মূলধন সংগ্রহের অনুমতি ছিল না। শুধু ন্যাশনাল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানির (N.D.L.C) অনুমতি ছিল। এখন সকল লিজিং কোম্পানিকে জনসাধারণ থেকে পুঁজি সংগ্রহের অনুমতি প্রদান করা হয়েছে। তবে শর্ত হচ্ছে, এক মাসের ঊর্ধ্বে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জারি করতে হবে।
📄 ন্যাশনান ইনভেস্টমেন্ট ট্রাস্ট (N.I.T)
কিছু দেশে 'ইউনিট ট্রাস্ট'-এর ধারণা বিদ্যমান আছে। সেটা হল, একটা ফান্ড তৈরি করা হয়। মানুষের থেকে এর মূলধন সংগ্রহ করা হয়। তারপর এ ফান্ডের অর্থ দ্বারা সরাসরি ব্যবসা করার পরিবর্তে তা বিভিন্ন লাভজনক কাজে লাগানো হয়। তা থেকে সামগ্রিকভাবে যে লভ্যাংশ আসে তা মানুষের মধ্যে বণ্টন করে দেয়া হয়। এন আই টিও এমন একটি প্রতিষ্ঠান যা এ ধরনের ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। ফান্ডের ইউনিট বানানো হয়। ইউনিট বিক্রি করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তা দ্বারা অর্থ বিনিয়োগ করা হয়। সাধারণত শেয়ারে এর অর্থ বিনিয়োগ হয়ে থাকে। বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে মুনাফা অর্জন করা হয়। কোনো কোম্পানির শেয়ার জারি হলে এন আই টিকে অগ্রাধিকার দেয়া হয়েছে, সে ইচ্ছা করলে বিশ ভাগ পর্যন্ত শেয়ার নিতে পারবে।