📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 উন্নয়ন ঋণদান সংস্থা (Development Financial Institutions)

📄 উন্নয়ন ঋণদান সংস্থা (Development Financial Institutions)


যাকে সংক্ষেপে (D.F.I) বলে। এ প্রতিষ্ঠান দেশে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পুঁজি সরবরাহ করে। প্রথমে এ প্রতিষ্ঠান আন্তর্জাতিক অর্থ সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা এ প্রতিষ্ঠানে সাহায্য পাঠাত এবং এ প্রতিষ্ঠান উন্নয়ন পরিকল্পনায় পুঁজি বিনিয়োগ করত। কেন্দ্রীয় ব্যাংকও বিভিন্ন উদ্দেশে তাকে পুঁজি সরবরাহ করে থাকে। এ ধরনের কয়েকটি প্রতিষ্ঠান আমাদের দেশে রয়েছে। যেমন ন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (N.D.F.C), ইন্টরন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তান (I.D.B.P), পাকিস্তান ইন্ডাসট্রিয়াল ক্রেডিট এন্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন (P.I.C.I.C), ব্যাংকারস ইকুইটি, পাক সাউদিয়া, পাক কুয়েত, পাক লিবিয়া ইত্যাদি।

টিকাঃ
*. বাংলাদেশে একে ব্যাংক বহির্ভূত ঋণদান প্রতিষ্ঠান বা বিশেষায়িত ঋণদান প্রতিষ্ঠান বলে। যেমন, বাংলাদেশ শিল্পঋণ সংস্থা (Bangladesh Shilpa Rin Sangstha), বাংলাদেশ শিল্প ব্যাংক (Bangladesh Shilpa Bank), বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থা (Bangladesh Small Industries Corporation), বাংলাদেশ পুঁজি বিনিয়োগ সংস্থা (Investment Corporation of Bangladesh, গৃহ নির্মাণ ঋণদান সংস্থা (House Building Finance Corporation) ইত্যাদি।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তান (A.D.B.P)

📄 এগ্রিকালচার ডেভেলপমেন্ট ব্যাংক অব পাকিস্তান (A.D.B.P)


এ বিভাগ কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য পুঁজি সরবরাহ করে। বিশ্ব সংস্থা এবং কেন্দ্রীয় ব্যাংক তাকে পুঁজি দেয় এবং সে তা বিনিয়োগ করে।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 সমবায় সমিতি (Co-operative Society)

📄 সমবায় সমিতি (Co-operative Society)


একে আরবিতে ‘জামইয়া তা’ওনিয়া’ বলে। এ প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়। যারা তার মেম্বর হয় শুধু তাদেরই ঋণ প্রদান করে।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 লিজিং কোম্পানি

📄 লিজিং কোম্পানি


এ সব কোম্পানি ভাড়া পদ্ধতিতে পুঁজি সরবরাহ করে। যার বিবরণ সামনের অধ্যায়ে আসছে। আগে লিজিং কোম্পানিগুলোর জনসাধারণ থেকে মূলধন সংগ্রহের অনুমতি ছিল না। শুধু ন্যাশনাল ডেভেলপমেন্ট লিজিং কোম্পানির (N.D.L.C) অনুমতি ছিল। এখন সকল লিজিং কোম্পানিকে জনসাধারণ থেকে পুঁজি সংগ্রহের অনুমতি প্রদান করা হয়েছে। তবে শর্ত হচ্ছে, এক মাসের ঊর্ধ্বে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জারি করতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00