📄 স্টক এক্সচেঞ্জে দালালি
স্টক এক্সচেঞ্জের একজন সদস্য নিজের জন্যও শেয়ার ক্রয় করে। আবার দালাল হিসেবে কমিশন নিয়ে অন্যের জন্যও ক্রয় করে। সদস্য নয় এমন কাউকে শেয়ার ক্রয় করতে হলে কোনো দালালের মাধ্যমে ক্রয় করতে হবে। শেয়ার ক্রয়ের জন্য দালালকে অর্ডার দেয়ার তিনটি পদ্ধতি আছে:
📄 মার্কেট অর্ডার (Market Order)
যে অর্ডারে দালালকে বলা হয়, মার্কেটে যে রেটই থাকুক সে রেটে অমুক কোম্পানির শেয়ার কিনুন।
📄 লিমিটেড অর্ডার (Limited Order)
একটি মূল্য নির্দিষ্ট করে অর্ডার দেয়া হয়, যদি এ মূল্যে শেয়ার পাওয়া যায় তাহলে কিনুন। এর চেয়ে বেশি মূল্যে কিনবেন না।
📄 স্টপ অর্ডার (Stop Order)
শেয়ারের মালিক তার শেয়ার বিক্রয়ের শর্তযুক্ত অর্ডার দিল, যদি এর মূল্য স্থির থাকে বা বাড়তে থাকে তাহলে শেয়ার বিক্রি করবেন না। আর যদি মূল্য কমতে থাকে তাহলে বিক্রি করে দেবেন।