📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 পরিচয় ও প্রয়োজনীয়তা

📄 পরিচয় ও প্রয়োজনীয়তা


যখন কোনো ব্যক্তি কোম্পানির শেয়ার গ্রহণ করে তার অংশীদার হয়ে যায়, তখন আর তার পক্ষে নিজের অর্থ ফেরত নিয়ে অংশীদারিত্ব বাতিল করা সম্ভব নয়। বরং যতদিন পর্যন্ত কোম্পানির অস্তিত্ব থাকবে ততদিন তা থেকে শেয়ারের টাকা ফেরত নেয়া যাবে না। কিন্তু যেহেতু অনেক অংশীদার তার অংশীদারিত্ব শেষ করে নিজের অংশ নগদ অর্থে পরিবর্তন করতে চায়, তাই এ জামানত প্রদান করা জরুরি যে, অর্থ লাগানোর পর প্রয়োজনের মুহূর্তে নিজের শেয়ার নগদ অর্থে পরিবর্তন করা সম্ভব হবে। এর জন্য শেয়ার বাজার প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে শেয়ার বেচা যায়। অর্থাৎ কোম্পানির অংশীদার তার অংশ প্রত্যাহার করে কোম্পানি থেকে নিজের মূলধন ফেরত আনতে পারবে না। কিন্তু শেয়ার বাজারে সে নিজের শেয়ার অন্য কারো কাছে বিক্রি করতে পারবে। যার ফলে ক্রেতা তার স্থলে কোম্পানির অংশীদার হয়ে যাবে। যেখানে শেয়ার ক্রয় বিক্রয় হয় তাকে 'শেয়ার বাজার' (Stock Exchange) বলে।
শেয়ার কেনাবেচার দুটি পদ্ধতি আছে। এক হল- দুব্যক্তির কোনো প্রতিষ্ঠানের মাধ্যম ছাড়া শেয়ার কেনাবেচা করা। দ্বিতীয় পদ্ধতি হল, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার কেনাবেচা হওয়া। সে প্রতিষ্ঠানটিই 'স্টক এক্সচেঞ্জ'। সে শেয়ার কেনাবেচার তত্ত্বাবধান করে এবং মাধ্যমও হয়। তাকে আরবিতে 'বুরসা' বলে। স্টক এক্সচেঞ্জের মাধ্যম ছাড়া শেয়ারের যে কারবার হয় তাকে 'ওভার দ্য কাউন্টার ট্রানজেকশনস' বলে। এ ধরনের কেনাবেচার কোনো বিশেষ নিয়ম নেই, তাই তার বিস্তারিত ব্যাখ্যা জানারও প্রয়োজন নেই। যে কেনাবেচা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হয় তার কিছু ব্যাখ্যা জানা জরুরি।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 মেম্বারশিপ

📄 মেম্বারশিপ


স্টক এক্সচেঞ্জে প্রত্যেক ব্যক্তিই শেয়ার ক্রয়-বিক্রয়ের কাজ করতে পারে না, তার জন্য সদস্য হওয়া জরুরি। সদস্য হওয়ার জন্য ফিসও দিতে হয়। সদস্য হওয়া এজন্য জরুরি, স্টক এক্সচেঞ্জে শেয়ারের ব্যবসায় অত্যন্ত ব্যাপক, জটিল ও শাস্ত্রিক ধরনের। সেখানের বিশেষ পরিভাষা থাকে। একজন অনভিজ্ঞ লোক এ ব্যবসায়ে ভুলও করতে পারে। আর সেখানে অনুষ্ঠিত সকল লেনদেন পরিশোধের জিম্মাদার হয় প্রতিষ্ঠান। সুতরাং প্রত্যেক ব্যক্তিকে ক্রয়-বিক্রয়ের অনুমতি দিয়ে তার কর্মকাণ্ডের জিম্মাদার সে হতে চায় না। এ কারণে মেম্বার হওয়া অত্যাবশ্যক করা হয়েছে।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 স্টক এক্সচেঞ্জে দালালি

📄 স্টক এক্সচেঞ্জে দালালি


স্টক এক্সচেঞ্জের একজন সদস্য নিজের জন্যও শেয়ার ক্রয় করে। আবার দালাল হিসেবে কমিশন নিয়ে অন্যের জন্যও ক্রয় করে। সদস্য নয় এমন কাউকে শেয়ার ক্রয় করতে হলে কোনো দালালের মাধ্যমে ক্রয় করতে হবে। শেয়ার ক্রয়ের জন্য দালালকে অর্ডার দেয়ার তিনটি পদ্ধতি আছে:

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 মার্কেট অর্ডার (Market Order)

📄 মার্কেট অর্ডার (Market Order)


যে অর্ডারে দালালকে বলা হয়, মার্কেটে যে রেটই থাকুক সে রেটে অমুক কোম্পানির শেয়ার কিনুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00