📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 ব্যালান্স শিট (Balance Sheet)

📄 ব্যালান্স শিট (Balance Sheet)

কোম্পানির মালিকানাধীন অর্থ-সম্পদকে বাংলায় ‘সম্পত্তি’, আরবিতে ‘মওজুদাত’ বা ‘উসূল’ এবং ইংরেজিতে Assets বলে। অন্যের যে হক কোম্পানির উপর আরোপিত হয় তাকে ‘দায়’, আরবিতে ‘দয়ুন’ বা ‘হুক্কুক’ বা ‘মাতলুবাত’ এবং ইংরেজিতে Liabilities বলে।
কোম্পানি বছরে একবার অথবা কোনো নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রমকালে তার সব দায় ও সম্পত্তির বিবরণ তৈরি করে। তাকে ‘লায়েহা আর-রাসদ’ (Balance Sheet) বলে। ব্যালান্স শিটের সংক্ষিপ্ত পরিচয় হল, একদিকে কোম্পানির সম্পত্তি এবং অন্যদিকে দায়সমূহ লিপিবদ্ধ করা হয়। ‘সম্পত্তি’ বলতে কোম্পানির সম্পদ এবং আদায়যোগ্য (Receivable) মাল বুঝায়। আর দায় বলতে বুঝায় ঐসব আর্থিক দেনা যা কোম্পানিকে পরিশোধ করতে হবে। তারপর উভয়ের মাঝে আনুপাতিক পরিমাণ দেখা হয়। এ আনুপাতিক পরিমাণের উপর কোম্পানির সুনাম ও প্রতিষ্ঠা বিবেচিত হয়।
দায় ও সম্পত্তির মধ্যে কী অনুপাত হওয়া উচিৎ, এ ব্যাপারে সাধারণত মনে করা হয়, অনুপাত যদি ১:২, অর্থাৎ সম্পত্তি দায়ের তুলনায় দ্বিগুণ হয় তাহলে সে কোম্পানিকে প্রতিষ্ঠিত কোম্পানি মনে করা হয়। সুতরাং এরূপ কোম্পানিকে ব্যাংক ইত্যাদি ঋণ দিতে বেশি আগ্রহী হয়।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 সম্পত্তিসমূহ

📄 সম্পত্তিসমূহ

একে আরবিতে 'موجودات ' এবং ইংরেজিতে Assets বলে। সম্পত্তি তিন প্রকার-

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 চলতি মূলধন (Current Assets)

📄 চলতি মূলধন (Current Assets)

তাকে আরবিতে 'موجودات متداولة ' বলা হয়। যা হয় নগদ অর্থ বা সহজে নগদায়ন করা যায় এমন বস্তু। এর মধ্যে চারটি বিষয় অন্তর্ভুক্ত।
ক. নগদ অর্থ (Cash),
খ. কোম্পানির আদায়যোগ্য অর্থ (Accounts Receivable)। যেমন কোম্পানি কোনো বস্তু বিক্রি করেছে, তার মূল্য এখনো উসূলধীন।
গ. কোম্পানি যদি অন্য কোনো প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে তার দলিল ও রসিদ নিজের কাছে সংরক্ষণ করে থাকে তাহলে সেটাও তার সম্পত্তির মধ্যে গণ্য হবে, যেমন বন্ড প্রভৃতি। তাকে বলে Notes Receivable।
ঘ. অন্য কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে যে পুঁজি বিনিয়োগ করা হয়েছে এবং সেখানকার অর্থ আদায় নিশ্চিত (Investments)।

📘 ইসলাম এবং আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি > 📄 স্থাবর সম্পত্তি (Fixed Assets)

📄 স্থাবর সম্পত্তি (Fixed Assets)

আরবিতে তাকে ' موجودات ثابتة ' বলা হয়। এর অর্থ অনগদ সম্পত্তি, যা সহজে নগদায়নযোগ্য নয়। যেমন- যন্ত্রপাতি, বিল্ডিং ইত্যাদি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00