📄 সম্পদের সুষ্ঠু ব্যবহার (Allocation of Resources)
এর সম্পর্কও প্রকৃতপক্ষে প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণের সাথে। যখন কোনো ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ করে নেয়, তখন সে হিসেবে বিদ্যমান উপকরণগুলোকে বিভিন্ন কাজে লাগায়। সুতরাং যোগান ও চাহিদাবিধি যেমনিভাবে প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ করে, তেমনিভাবে সাথে সাথে সম্পদ বণ্টনের কাজও আঞ্জাম দেয়। যার ফলে প্রত্যেক ব্যক্তি তার নিজের উপকরণ, অর্থাৎ ভূমি মূলধন ও শ্রম সে কাজে ব্যবহার করে। যাতে সে এমন জিনিস বাজারে আনতে পারে যার চাহিদা বাজারে বেশি এবং তার লাভ বেশি হয়। সুতরাং যোগান ও চাহিদাবিধির মাধ্যমে সম্পদ বণ্টনের সমস্যাও স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যায়।