📄 প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ (Determination of Priorities)
প্রথম সমস্যা যাকে অর্থনীতির পরিভাষায় 'প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ' বলা হয়, তার সারকথা হল, মানুষের অভাব ও চাহিদা অগণিত, কিন্তু তার তুলনায় উপকরণ সীমিত। সুতরাং এটা পরিষ্কার যে, এ সীমিত উপকরণ দ্বারা সকল অভাব ও চাহিদা পূরণ করা সম্ভব নয়। অতএব কিছু অভাব ও চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে, আর কিছুকে পেছনে রাখতে হবে। কিন্তু কোন অভাবটিকে অগ্রাধিকার দিতে হবে এবং কোন অভাবটিকে পেছনে রাখতে হবে এটা একটা জটিল প্রশ্ন হয়ে দেখা দেয়। 'যমন আমার কাছে পঞ্চাশ টাকা আছে। এ পঞ্চাশ টাকা দিয়ে আটা চালও কিনতে পারি, কাপড়ও কিনতে পারি। আবার কোনো হোটেলে বসে 'সৌখিন খাবার খেয়েও ব্যয় করতে পারি। এ চার পাঁচটি অপশন (options) আমার সামনে আছে। এখন আমি এ পঞ্চাশ টাকা এসবের মধ্যে থেকে কোন কাজে ব্যয় করব? একে বলা হয় 'প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ'।
এ সমস্যা যেমন একজন মানুষের জীবনে দেখা দেয় ঠিক তেমনি পুরো দেশ এবং রাষ্ট্রের জীবনেও দেখা দেয়। যেমন মনে করুন, কোনো দেশের কিছু প্রাকৃতিক সম্পদ আছে, কিছু মানব সম্পদ আছে, কিছু খনিজ সম্পদ আছে, কিছু উৎপাদিত সম্পদ আছে। এসব উপকরণ সীমিত। তার তুলনায় 'অভাব ও চাহিদা সীমাহীন। এখন নির্ধারণ করতে হবে, এসব উপকরণ কোন কাজে ব্যয় করা হবে, কোন জিনিসের উৎপাদনকে অগ্রাধিকার দেয়া হবে? এ বিষয়টির নামই 'প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ'।

📄 সম্পদের সুষ্ঠু ব্যবহার (Allocation of Resources)
দ্বিতীয় সমস্যা হল সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমাদের কাছে উৎপাদনের উপকরণ, অর্থাৎ মূলধন, শ্রম, ভূমি আছে। এগুলো আমরা কোন কাজে কী পরিমাণ ব্যবহার করব? ধরুন, আমাদের ভূমি আছে। এখন কতটুকু জমিতে আমরা গম আবাদ করব? কতটুকু জমিতে ধানের আবাদ করব? কতটুকু জমিতে তুলা চাষ করব? অথবা অনুরূপভাবে আমাদের কারখানা স্থাপনের যোগ্যতা আছে। এখন আমরা কাপড় কলও স্থাপন করতে পারি। জুতা তৈরির কারখানাও স্থাপন করতে পারি। খাদ্যদ্রব্য উৎপাদন কারখানাও স্থাপন করতে পারি। এখন কতগুলো কারখানা কাপড় প্রস্তুতের জন্য ব্যবহার করব? আর কতগুলো জুতা তৈরিতে ব্যবহার করব? আর কতগুলো খাদ্যবস্তু প্রস্তুতের কাজে ব্যবহার করব? এ প্রশ্নের মীমাংসাকে অর্থনীতির পরিভাষায় 'সম্পদের সুষ্ঠু ব্যবহার' বলা হয়।

📄 আয় বণ্টন (Distribution of Income)
তৃতীয় সমস্যা হল, আয় বা উৎপাদিত দ্রব্যের বণ্টন। অর্থাৎ উপরোল্লিখিত উপকরণগুলো কাজে লাগানোর পর তা থেকে যে উৎপাদন বা আয় হল, সেগুলো কিভাবে সমাজে বণ্টন করা হবে, কিসের ভিত্তিতে, বণ্টন করা হবে? অর্থনীতির পরিভাষায় একেই বলে 'আয় বণ্টন'।

📄 উন্নয়ন (Development)
চতুর্থ সমস্যা হল 'উন্নয়ন'। অর্থাৎ নিজের অর্থনৈতিক উৎপাদনগুলোকে কিভাবে উন্নত করা যায়? যাতে যে উৎপাদন হচ্ছে সেগুলো মানের দিক থেকে আগের তুলনায় আরো ভাল হয়, এবং পরিমাণের দিক থেকে আরো বৃদ্ধি পায়। আর কিভাবে নতুন নতুন প্রযুক্তি ও শিল্পদ্রব্য উদ্ভাবন করা যায় যাতে সমাজের উন্নয়ন হয়। মানুষের কাছে অর্থনৈতিক উপকরণ বৃদ্ধি পায় এবং মানুষের আয়ের উপায় তাদের হস্তগত হয়। এ বিষয়কে অর্থনীতির পরিভাষায় 'উন্নয়ন' বলা হয়।