📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা

📄 ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা


ভূমিকা: ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা বলতে বুঝায়- “প্রত্যেক ব্যক্তি সরকারি বা বেসরকারি যেকোনো বিষয়ে তার পছন্দমত মতামত গ্রহণ করতে পারে, এবং জনসম্মুখে তা প্রচার করতে পারে। এটা তার নিজস্ব চিন্তা-ভাবনা এবং অনুভূতি প্রকাশের ব্যক্তিগত অধিকার। যতক্ষণ পর্যন্ত এর মাধ্যমে অন্য কারও অধিকারে বিঘ্নতা সৃষ্টি না হবে।”

মত প্রকাশের স্বাধীনতা মুসলমানের অধিকার: ইসলামী সভ্যতায় মত প্রকাশের স্বাধীনতা হলো একজন মুসলমানের নিশ্চিত অধিকার। কেননা, ইসলামী শরীয়ত এ অধিকারকে শুধু মুসলমানদের জন্যই নিশ্চিত করেছে। আর ইসলামী শরীয়ত যখন কারও জন্য কোনো বিষয় নির্দিষ্ট করে, তখন অন্য কেউ তা হ্রাস করা, দূর করা বা অস্বীকার করার কোনো অধিকার রাখে না। শুধু তাই নয়, বরং স্বাধীন মত প্রকাশ করা একজন মুসলমানের জন্য ওয়াজিব। এর থেকে বিরত থাকা তার জন্য জায়েয নেই। কেননা, আল্লাহ তাআলা মুসলমানদের উপর ওয়াজিব করেছেন- অন্যের কল্যাণ কামনা করা, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। আর এই ওয়াজিবগুলো পালন করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান পূর্ণ মত প্রকাশের স্বাধীনতা না পাবে। সুতরাং মত প্রকাশের স্বাধীনতা হলো এসব ওয়াজিব আদায়ের অন্যতম একটি মাধ্যম। আর যে জিনিস ব্যতীত ওয়াজিব আদায়ে করা সম্ভব হয় না, সে জিনিসটাও ওয়াজিব হয়ে যায়। সে হিসেবে মত প্রকাশের স্বাধীনতাও ওয়াজিব।

সামাজিক ও রাষ্ট্রীয় বিষয়সহ দুনিয়াবী সকল বিষয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিয়েছে ইসলাম। এ বিষয়ে একটি বাস্তব নমুনা- খন্দকের যুদ্ধের পূর্বে মদীনার এক তৃতীয়াংশ খেজুরের বিনিময়ে গাতফানীদের সাথে সন্ধি করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ বিন মুয়ায ও হযরত সাদ বিন উবাদাহর সাথে পরামর্শ করেছিলেন। এ ব্যাপারে হযরত আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু বলেন- “একবার হারেস গাতফানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললো, হে মুহাম্মাদ! মদীনার খেজুর আমাদের সাথে ভাগাভাগি করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- আমি সাদদের সাথে পরামর্শ করে নেই। এরপর তিনি হযরত সাদ ইবনে মুয়ায, সাদ ইবনে উবাদাহ, সাদ ইবনে রাবী, সাদ ইবনে খেসাম এবং সাদ ইবনে মাসউদ রাযিয়াল্লাহু আনহুমের নিকট লোক পাঠিয়ে বললেন- আমি জানি যে আরব তোমাদেরকে এক ধনুক থেকে বের করে দিয়েছেন। এখন হারেস গাতফানী চায় তোমরা মদীনার খেজুরগুলোকে তার সাথে ভাগাভাগি করে নাও। এখন তোমরা যদি এই বছরেই তাকে দিতে চাও, তাহলে তা ভেবে দেখতে পারো। জবাবে তারা বললো- হে আল্লাহর রাসূল, এটা কি আসমান থেকে আসা ওহী; যা আমাদেরকে মানতেই হবে, না আপনার নিজস্ব কোনো মতামত; যা আমাদেরকে অনুসরণ করতে হবে? আপনি যদি আমাদের মতামতের উপর বিষয়টি ছেড়ে দেন, তাহলে আল্লাহর কসম করে বলছি, এ ব্যাপারে আমাদের মতামত হলো- তারা আতিথেয়তা আর অনুগ্রহ ছাড়া আমাদের কাছ থেকে একটি খেজুরও পাবে না।”

কল্যাণ কামনা, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ: অপরের কল্যাণ কামনা করা, সৎ কাজে আদেশ করা এবং অসৎ কাজে নিষেধ করার ব্যাপারে কুরআন-হাদীসে অনেক বক্তব্য এসেছে। আল্লাহ তাআলা বলেন- “আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে।” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “প্রকৃত দ্বীন হলো- অন্যের কল্যাণ কামনা করা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা বললাম- হে আল্লাহর রাসূল! কার জন্য কল্যাণ কামনা করা? তিনি বললেন- আল্লাহ তাআলার জন্য, তাঁর রাসূলের জন্য, মুসলিম ইমামদের জন্য এবং জনসাধারণের জন্য।”

এই হাদীসের ব্যাখ্যায় ইমাম নববী রহ: বলেন- “মুসলিম ইমামদের কল্যাণকামিতার অর্থ হলো- তাদের ভুল শোধরাতে সহায়তা করা, তাদের আনুগত্য করা, অন্যায়ে বাধা দেয়া, তাদের বিরোধিতা করতে নিষেধ করা, সুরুচির সাথে তাদের আলোচনা করা, আর মুসলমানদের যেসব অধিকার আদায়ে তারা গাফেল হয়ে যায়, সেসব ক্ষেত্রে তাদের অবগত করা।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “কোনো মানুষের ভয় যেনো কাউকে জেনে-বুঝে সত্য বলা থেকে বিরত না রাখে।” তিনি আরও বলেন- “অত্যাচারী বাদশাহর সামনে হক কথা বলা উত্তম সংগ্রাম।”

সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করার আবশ্যকতা মত প্রকাশের স্বাধীনতাকে আবশ্যিক করে দেয়। আর আল্লাহ তাআলা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করাকে ওয়াজিব করেছেন। এর মানে তিনি মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। অনুরূপভাবে আমীরের জন্য মাশওয়ারা বা পরামর্শ করা ওয়াজিব হওয়ার বিষয়টি, যাদের সাথে পরামর্শ করবে, তাদের মত প্রকাশের স্বাধীনতাকে ওয়াজিব করে। কেননা, তারা যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, তাহলে আমীর তাদের সাথে কী পরামর্শ করবে!

ইসলামী ইতিহাসজুড়ে মত প্রকাশে স্বাধীনতার অনেক বাস্তব নমুনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশিষ্ট সাহাবী হযরত হাব্বাব বিন মুনযির রাদি আল্লাহু আনহু বদরের যুদ্ধে মুসলমানদের অবস্থানের ব্যাপারে নিজস্ব মতামত পেশ করেছিলেন, যা ছিলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতামতের বিপরীত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতামতকেই গ্রহণ করলেন। অনুরূপভাবে ইফকের ঘটনার সময় কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মতামত দিয়েছিলেন- যাতে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দেন। পরে পবিত্র কুরআন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্দোষ সাব্যস্ত করেছে। এছাড়াও আরও অনেক ঘটনা এমন আছে, যেখানে দেখা যায়, হযরত সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী লোকগণ স্বাধীনভাবে নিজস্ব মতামত পেশ করেছেন।

এমন আলোচনার দ্বারা এটা স্পষ্ট যে, ইসলামী শরীয়তে স্বাধীনভাবে নিজস্ব মতামত পেশ করাটা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার। সুতরাং স্বাধীন মত প্রকাশের কারণে কাউকে শাস্তি দেওয়া জায়েয নেই। কেননা, এই অধিকার তাকে শরীয়তই দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদের মিম্বারে বসে মহিলাদের মহর নিয়ে আলোচনা করলেন। এক মহিলা তা প্রত্যাখ্যান করে বসলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন- “তাকে কিছু বলো না। এর দ্বারা তিনি স্বীকার করে নিলেন, এই মহিলাই সঠিক বলেছে। এরপর তিনি বললেন- এই মহিলা সঠিক মাসআলা বলেছে আর উমর ভুল করেছে।”

মত প্রকাশে আমানতদারী ও সততাঃ প্রত্যেক মুসলমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- মত প্রকাশে ক্ষেত্রে আমানতদারী এবং সততাকে ঠিক রাখবে। যা তিনি সঠিক মনে করেন, তাই বলবেন। যদিও সঠিক বলাটা তার জন্য অনেক কষ্টকর হয়। কেননা, স্বাধীন মত প্রকাশের দ্বারা উদ্দেশ্য হলো- সত্য ও সঠিক বিষয়টা সামনে আসা এবং শ্রোতা এর থেকে উপকার লাভ করা। ধোকা, প্রতারণা এবং সত্য গোপন করা স্বাধীন মত প্রকাশের উদ্দেশ্য নয়। মত প্রকাশের সময় কল্যাণের প্রতি খেয়াল রাখবে। শুধু নিজের সুনাম-সুখ্যাতি, সঠিক ক্ষেত্রে ঝামেলা সৃষ্টি করা, বাতেলকে হকের চাদরে ঢেকে দেওয়া, মানুষের অধিকারের অবমূল্যায়ন করা, আমীরদের খারাপ বিষয়কে বড় করা, আর তাদের ভালো বিষয়গুলোকে ছোট করা, তাদের ব্যক্তিত্বকে খাটো করা, তাদের সুখ্যাতিকে কমিয়ে দেওয়া এবং মানুষকে তাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য মত প্রকাশ করবে না। এসব শর্তের ভিত্তিতেই ইসলামী শরীয়ত মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করেছে। এটি হলো একটি সভ্যতার উন্নতির এক গুরুত্বপূর্ণ মাধ্যম। সাথে সাথে এটা নিজের ব্যক্তিত্ব প্রকাশেরও অন্যতম হাতিয়ার।

টিকাঃ
১২৫. আবূ দাঊদ, মুসতাদরাক আল হাকিম, হাদিস নং-৪৫৬৮; মাজমাউজ জাওয়াইদ, হাদিস নং-১১৯/৬
১২৬. সুরা তাওবাহ, আয়াত নং-৭১
১২৭. সহীহ মুসলিম, হাদিস নং-৯২; সুনানু আবী দাউদ, হাদিস নং-৪৯৪৪; সুনানুন নাসাঈ, হাদিস নং-৪১৫৭
৭১৩. তাঁর নাম- মুহিউদ্দীন আবু জাকারিয়া ইয়াহইয়া ইবনে শারফ আন-নববী। তার অন্যতম প্রসিদ্ধ কিতাব হলো- আল মিনহাজ ও রিয়াজুস সালেহীন।
৭১৪. আল মিনহাজ-৩/২
৭১৫. ইবনে হিশামী, হাদীস নং- ২১৬৯ সুনানু ইবনে মাজাহ, হাদীস নং-৪০৯৭
৭১৬. ইবনে হিশামী, হাদীস নং- ২১৯৪ সুনানু আবী দাউদ, হাদীস নং-৪৩৪৪
৭১৯. তাফসীরে কুরতুবী: ৯৬/৫

📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামে ব্যক্তি স্বাধীনতা ও গোলাম আযাদ

📄 ইসলামে ব্যক্তি স্বাধীনতা ও গোলাম আযাদ


ভূমিকা: ইসলাম এসেছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রকৃত সম্মান ফিরিয়ে দিতে। ইসলামে মানব-সন্তান সবাই সমান। তাদের মাঝে শ্রেষ্ঠত্ব নির্ণয় হবে শুধুমাত্র তাকওয়া- খোদাভীতির মাপকাঠিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সর্বপ্রথম আর জাতীয়তাবাদের দেয়াল সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছেন। বর্ণ-বৈষম্য পুরোপুরিভাবে দূরীভূত হওয়ার বাস্তব নমুনা দেখা যায়- যখন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদে উঠে চিৎকার করে কালেমায়ে তাওহীদের আওয়াজ দিয়েছিলেন। আর এর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই হামযা এবং পালকপুত্র যায়েদকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছেন।

বিদায় হজ্ব এবং সাম্য নীতিঃ বিদায় হজ্বের সময় রাসুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মাঝে সমতার ঘোষণা দিয়ে বলেন- “তোমরা সবাই আদমের সন্তান। আর আদম আলাইহিসসালাম মাটির তৈরি। অনারবীর উপর কোনো আরবীর শ্রেষ্ঠত্ব নেই। শ্বেতাঙ্গের উপর কোনো কৃষ্ণাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। কোনো কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের শ্রেষ্ঠত্ব নেই। সকল শ্রেষ্ঠত্ব শুধুমাত্র তাকওয়া- খোদাভীতির ভিত্তিতে।”

এখানে ব্যক্তি স্বাধীনতা এবং গোলামি প্রথা বিলুপ্তির আহ্বান করা হয়েছে। ইসলামের মূলনীতি হলো- “সকল মানুষ স্বাধীন। কেউ পরাধীন বা গোলাম নয়। কেননা, প্রত্যেকেই এক পিতার অন্তর্ভুক্ত আর জন্মগতভাবে সবাই স্বাধীন।” ইসলাম এমন এক জামানায় এই মূলনীতি ঘোষণা করেছে, যখন মানুষকে গোলাম বানিয়ে রাখা হতো আর বিভিন্ন ধরণের অপমান-লাঞ্ছনা আর বন্দী জীবনের স্বাদ আস্বাদন করানো হতো।

ইসলাম এবং গোলাম আযাদ: ইসলাম আগমনের পূর্বে মানবজাতি এমন এক সমাজ ব্যবস্থা আর সভ্যতার ছায়ায় জীবন যাপন করেছে- যেখানে ছিলো পৌত্তলিক নাগরিক ব্যবস্থা, সংকীর্ণমনা উপজাতি তন্তু, আর শ্রেণী-বৈষম্যের জড়াজড়ি। যা গোটা মানব সভ্যতাকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছিলো। এর মূলে ছিলো সমাজের এলিট শ্রেণীর ঐ সমস্ত লোক, যারা নেতৃত্ব এবং কর্তৃত্বের পূর্ণ অধিকার ভোগ করতো। আর সমাজের নিম্ন শ্রেণীর লোকদের সুন্দর জীবন ও স্বাধীনতার অধিকার হরণ করে নিজেদের আয়ত্তে রাখতো। কোনো রকম দয়া-মায়া তাদেরকে করা হতো না।

এরপর ইসলাম এসে মুসলমানদেরকে বললো- গোলাম আযাদ করতে, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে, তাদের অনুগ্রহ আর ক্ষমা করতে। সাথে সাথে গোলাম আযাদ করাকে অনেক বড় এক আমল হিসেবেও গণ্য করে দিলো। ইসলাম মুসলমানদেরকে আহ্বান করলো- তারা যেনো নিজস্ব সম্পদ ব্যয় করে গোলাম আযাদ করে। মালিক পক্ষের জন্য গোলামের সাথে জুলুম করা বা প্রহার করার কাফফারা নির্ধারণ করে দিলো- গোলাম আযাদ। গোলাম আযাদ করাকে সওয়াবের কাজ গণ্য করলো। আর ইচ্ছাকৃত হত্যা, যেহার, কসম ভঙ্গ এবং রমজানের রোজা ভঙ্গের কাফফারা নির্ধারণ করে দিলো- গোলাম আযাদ। আর ইসলাম মালিকদেরকে আদেশ করেছে, যদি কোনো গোলাম মুক্তি পাওয়ার জন্য মুকাতাবা (টাকার বিনিময়ে মুক্তির চুক্তি) করতে চায়, তাহলে তাকে সর্বাত্মক সাহায্য করবে। এমনকি গোলাম আযাদের জন্য টাকা খরচ করাকে যাকাতের মাসরাফ (যেখানে যাকাত দেওয়া যায়) বানানো হয়েছে। আর মালিকের মৃত্যুর পর উসূল ওয়ালাদাহ আযাদ ঘোষণা করা হয়েছে।

গোলামী সমস্যা সমাধানে ইসলামের ব্যবস্থাপনাঃ গোলামী সমস্যা একটি মানবতা সমস্যা। এই সমস্যা সমাধানে ইসলাম তিন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সংক্ষেপে যা নিম্নরূপ: ১. যুদ্ধ ব্যতীত অন্য সকল গোলামীর উৎস বন্ধ করে দিয়েছে। ২. গোলাম আযাদের অনেক দিক বর্ণনা করেছে। ৩. মুক্তির পর তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে।

ইসলামী শরিয়ত মুসলিম সম্প্রদায়কে গোলাম আযাদ করার ব্যাপারে সীমাহীন উৎসাহ দিয়েছে এবং পরকালে এর বিনিময়ে প্রতিদানেরও প্রতিশ্রুতি দিয়েছে। হযরত আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “যে ব্যক্তি গোলাম আযাদ করবে, আল্লাহ তায়ালা গোলামের প্রত্যেক অঙ্গের বিনিময়ে আযাদকারীর প্রত্যেক অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এমনকি গোলামের গুপ্তাঙ্গের বিনিময়ে তার গুপ্তাঙ্গকেও।”

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী মুক্ত করা এবং তাকে বিবাহ করার ক্ষেত্রে উৎকৃষ্ট করে বলেন- “যে ব্যক্তির বাদী আছে, আর সে তাকে খুব ভালো শিক্ষা দিলো এবং উন্নত আখলাক ও উত্তম শিষ্টাচার শেখালো, এরপর তাকে আযাদ করে বিয়ে করে নিলো; তার জন্য রয়েছে দু’টি প্রতিদান।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাযিয়াল্লাহু আনহুকে আযাদ করে বিবাহ করেছিলেন। আর এই আযাদীটা তার বিবাহের মহর ছিলো।

গোলামদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহমর্মিতা এবং তাদের ব্যাপারে বিভিন্ন নসীহতই ছিলো সমাজে গোলাম আযাদ হওয়ার মূল চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের সাথে সর্বদা সদ্ব্যবহারের আদেশ দিয়েছেন। এমনকি তাদেরকে ডাকার বেলায়ও সুন্দর নামে ডাকতে বলেছেন। তিনি বলেন- “তোমাদের কেউ যেনো এভাবে না বলে- আমার দাস, আমার দাসী। কেননা, তোমরা প্রত্যেকেই আল্লাহর দাস আর প্রত্যেকেই আল্লাহর দাসী। বরং তোমরা এভাবে বলবে- আমার গোলাম, আমার বাঁদী অথবা আমার সেবক, আমার সেবিকা।”

ইসলাম মালিকের উপর ওয়াজিব করে দিয়েছে- তারা যেনো তাদের গোলামদেরকে ভালো খাবার দেয়, ভালো পোশাক দেয়, আর তাদের সাধ্যের বাইরে কোনো কাজ তাদেরকে দিয়ে না করায়। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকদেরকে ভালোভাবে নসীহত করে বলতেন- “তোমরা যা খাও, তাদেরকে তা খাওয়াও। তোমরা যা পরিধান করো, তাদেরকে তা পরিধান করাও। আল্লাহর মাখলুককে তোমরা কষ্ট দিও না।”

এছাড়াও ইসলাম গোলামদেরকে এমন এমন অধিকার দিয়েছে, যার দ্বারা তারা প্রকৃত মানুষের মর্যাদা পেয়েছে; যা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- ইসলাম গোলামকে অনর্থক শাস্তি দেওয়া বা প্রহার করার কারণে শাস্তি নির্ধারণ করেছে-তাদেরকে আযাদ করে দেওয়া। যাতে বাস্তবিক অর্থেই গোলামমুক্ত সমাজ গঠন সম্ভব হয়। একবার হযরত ইবনে উমর রাযিয়াল্লাহু আনহু তার এক গোলামকে ডাকলেন। তার পিঠে আঘাতের দাগ দেখতে পেয়ে বললেন, তুমি কি এতে ব্যথা অনুভব করছো? সে বললো- না। তখন তিনি গোলামকে বললেন- যাও তুমি আযাদ। এরপর তিনি এক টুকরা মাটি হাতে নিয়ে বললেন- তাকে আযাদ করে আমার এতটুকু পরিমাণ সওয়াবও মেলেনি। কেননা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শুনেছি- “যে ব্যক্তি বিনা অপরাধে নিজের গোলামকে শাস্তি দিলো বা প্রহার করলো, তার কাফ্ফারা হলো- গোলামকে আযাদ করে দেওয়া।”

এমনকি ইসলাম গোলাম আযাদকে এতটাই সহজ করে দিয়েছে যে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় গোলাম আযাদের শব্দ ব্যবহার দ্বারাই তারা সাথে সাথে আযাদ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “তিনটি বিষয় এমন আছে, যা ইচ্ছা করে বললেও প্রয়োগ হয়, আবার ঠাট্টা করে বললেও প্রয়োগ হয়। সেগুলো হলো- তালাক, বিবাহ আর গোলাম আযাদ।”

অনুরূপভাবে ইসলাম গোলাম আযাদ করাকে গুনাহ মাফের উসিলা বানিয়েছে। যাতে এর মাধ্যমে একটি বৃহৎ সংখ্যক গোলামী থেকে মুক্তি পায়। কেননা, প্রত্যেক বনী আদমই গুনাহ করে থাকে। আর গুনাহ তো অবশ্যই মাফ করাতে হয়। সুতরাং দেখা যাবে গুনাহ মাফের জন্য প্রত্যেকে গোলাম আযাদ করতে থাকলে একসময় সমাজ গোলামমুক্ত হয়ে যাবে। গোলামমুক্তির ফযীলত বর্ণনা করে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “কোনো মুসলমান অন্য কোনো মুসলমানকে আযাদ করলে সে তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার উপায় হবে। আযাদকৃত ব্যক্তির প্রত্যেকটি অঙ্গ আযাদকারী ব্যক্তির প্রত্যেকটি অঙ্গ মুক্তির জন্য যথেষ্ট হবে।”

ইসলাম গোলামদেরকে মুকাতাবার মাধ্যমে মুক্তি লাভ করার সুযোগ দিয়েছে। আর মুকাতাবা হলো- “গোলাম তার মালিকের সাথে নির্ধারিত সম্পদের বিনিময়ে মুক্তি লাভের চুক্তি করা।” অর্থাৎ চুক্তিকৃত পরিমাণ সম্পদ যখন সে মালিককে দিতে পারবে, তখন সে আযাদ। এক্ষেত্রে ইসলাম মালিককে আদেশ দিয়েছে- “যদি কোনো গোলাম মুকাতাবার চুক্তি করে, তাহলে সে যেনো এ ব্যাপারে গোলামকে যাবতীয় সাহায্য করে। কেননা, মানুষ হিসেবে সে তো মৌলিকভাবে আযাদ। গোলামী তো পরে কোনো কারণবশত হয়েছে।” স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর বাস্তব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি হযরত জুয়াইরিয়া বিনতে হারেসের মুকাতাবার টাকা নিজে আদায়ে করে দিয়ে আযাদ করে দিয়েছিলেন। পরে আবার তাকে বিবাহও করেছিলেন। মুসলমানগণ যখন এই বিবাহের খবর শুনতে পেলো, তখন তারা তাদের কাছে থাকা গোলাম- বাদীনীদেরকেও আযাদ করে দিলো। সাহাবায়ে কেরাম বলেন- “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বিবাহের কারণে বনী মুসতালিকের একশ লোককে আযাদ করে দেওয়া হয়।”

শুধু তাই নয়, ইসলাম গোলাম আযাদ করার জন্য যাকাতের টাকা ব্যয় করারও অনুমতি দিয়েছে। আল্লাহ তায়ালা বলেন- “নিশ্চয়ই সদকা (যাকাত) হচ্ছে গরীব-মিসকিনদের জন্য, এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তর (ইসলামের প্রতি) আকৃষ্ট করা হয়, তাদের জন্য এবং গোলাম আযাদ করার জন্য।”

বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে ৬০ জন ব্যক্তিকে আযাদ করেছিলেন। হযরত আয়েশা রাযিয়াল্লাহু আনহা করেছিলেন ৬০ জন। হযরত আবু বকর রাযিয়াল্লাহু আনহু করেছিলেন অনেকজন। হযরত আব্বাস রাযিয়াল্লাহু আনহু করেছিলেন ৭০ জন। হযরত উসমান রাযিয়াল্লাহু আনহু করেছিলেন ২০ জন। হযরত হাকীম ইবনে হিযাম রাযিয়াল্লাহু আনহু করেছিলেন ১০০ জন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযিয়াল্লাহু আনহু করেছিলেন ১০০০ জন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাযিয়াল্লাহু আনহু করেছিলেন ৩০ হাজার জন।

ইসলামী রাষ্ট্রব্যবস্থা গোলাম ব্যবসা কমানোর ক্ষেত্রে ব্যাপক সফলতা অর্জন করেছে। বরং তা পুরোপুরিভাবে বন্ধই করে দিয়েছে। এমনকি ইসলামী যুগের শেষের দিকে ইসলাম গোলামদেরকে গোলামীর শিকলমুক্ত করে রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতা এবং সামরিক বাহিনীর উচ্চপদে আসীন করেছিলো। এর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হলো- ইসলামী ইতিহাসে মুসলমানদের বিরাট এক অংশে আযাদকৃত গোলামরা প্রায় তিনশত বছর শাসন করেছে। নিঃসন্দেহে এটি বিশ্বের ইতিহাসে এক বিরল উদাহরণ।

টিকাঃ
১১৪. আবু দাউদ ঈমান, হাদীস নং-৪৬২১ মুসনাদে আহমাদ, হাদীস নং-২০২৩৯
১১৯. যেহার মানে হলো- নিজের স্ত্রীকে নিজের মা বা তার কোনো চিরস্থায়ী গাইর মাহরাম মহিলার কোনো অঙ্গের সাথে সাদৃশ্য দেওয়া।
১০০. উসূল ওয়ালাদাহ বলা হয় ঐ বাদীকে, মালের মালিক কর্তৃক যে কোনো সন্তানের মা হয়।
১০১. সহীহ বুখারী, হাদীস নং -৬৩০৯ সহীহ মুসলিম, হাদীস নং-১৫০৯
১০২. একটি প্রতিদান আযাদ করার কারণে। অপরটি বিবাহ করার কারণে।
১০৩. সহীহ বুখারী, হাদীস নং-৪৮৯৫
১০৪. সহীহ বুখারী, হাদীস নং- ৩৫৯৯ সহীহ মুসলিম, হাদীস নং-১৩৬৫
১০৫. সহীহ বুখারী, হাদীস নং-২৫৫২ সহীহ মুসলিম, হাদীস নং-২২৪৮
১০৬. সহীহ মুসলিম, হাদীস নং -১৬৬১ মুসনাদে আহমাদ, হাদীস নং-২২৪৯১
১০৭. সহীহ মুসলিম, হাদীস নং-১৬৫৯ সুনানু আবু দাউদ, হাদীস নং-৫২১৬
১০৮. মুসনাদে হারেস, হাদীস নং-৩০০
১০৯. জামে তিরমিযী, হাদীস নং-১৫৪৬ সহীহ মুসলিম, হাদীস নং-১৫০৯
১১০. সীরাত ইবনুল হিশাম, ইবনে কাসীর:৩/৫
১১১. সুরা তাওবাহ, আয়াত নং-৬০

📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামে মালিকানার স্বাধীনতা

📄 ইসলামে মালিকানার স্বাধীনতা


কমিউনিজম ও পুঁজিবাদের মালিকানার স্বাধীনতাঃ কোনো বস্তুর মালিকানা এবং সার্বিক অধিকারের বিষয়ে অতীত বিশ্ব ও বর্তমান বিশ্ব খুবই পেরেশান। আজ পর্যন্ত তারা এ বিষয়ে মীমাংসিত ও সর্বসম্মত কোনো পথ ও পন্থা বের করতে পারেনি। ফলে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন মতবাদ আর নানান ধরনের মতামত।

এর মধ্যে একটি হলো- 'কমিউনিজম'। যা ব্যক্তির মূল্য এবং স্বাধীনতাকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়। কারণ কমিউনিজমের মূল বক্তব্য হলো- “কোনো ব্যক্তি ভূমি, ফ্যাক্টরি, স্থাবর সম্পদ এবং উৎপাদনশীল কোনো বস্তুরই মালিক হতে পারবে না। বরং ব্যক্তির কাজ হলো, শ্রমিক হিসেবে রাষ্ট্রের কাজ করা। রাষ্ট্রই সকল কিছুর মালিকানা এবং হস্তক্ষেপের পূর্ণ অধিকার রাখে। একজন শ্রমিকের জন্য পুঁজি সংরক্ষণ করা সম্পূর্ণ হারাম। যদিও তা বৈধ উপায়ে হয়।"

অনুরূপ আরেকটি মতবাদ হলো- 'পুঁজিবাদ'। যা একজন ব্যক্তির প্রতি সম্মান রেখে তাকে পূর্ণ মালিকানা এবং স্বাধীনতা দিয়েছে। সে যা ইচ্ছা তা অর্জন করতে পারে। যেভাবে ইচ্ছা তা ব্যয় করতে পারে। মনমতো সম্পদ উপার্জন, সম্পদ বৃদ্ধি এবং সম্পদ ব্যয় করার ব্যাপারে কারও কোনো বাধা নেই। এ ব্যাপারে সমাজেরও হস্তক্ষেপের কোনো অধিকার নেই। ফলে বৈধ-অবৈধ, হালাল-হারাম কোনো কিছু চিন্তা না করেই যার যেভাবে ইচ্ছা সেভাবেই সে সম্পদ উপার্জন করতে থাকে।

ইসলাম ও স্বাধীন মালিকানাঃ ব্যক্তি মালিকানা বৃদ্ধির ব্যাপারে পুঁজিবাদের মূলনীতি; আর ব্যক্তি মালিকানা হ্রাস করার ক্ষেত্রে কমিউনিজমের সংকীর্ণনীতি- এ দুই মতবাদের সকল সুবিধা-অসুবিধা আর ভালো-মন্দের মাঝখানে হলো ইসলামের মধ্যমপন্থা। যা ব্যক্তি মালিকানার সার্বিক কল্যাণকে সম্পূর্ণরূপে সমন্বিত করে। কেননা, ইসলাম অন্যের অধিকার রক্ষা করে নির্দিষ্ট কিছু নিয়মনীতির ভিত্তিতে ব্যক্তি মালিকানার স্বাধীনতা নিশ্চিত করেছে। সাথে সাথে অন্যের অধিকার রক্ষা করতে গিয়ে নির্দিষ্ট কিছু বিষয়ে ব্যক্তি মালিকানাকে হারাম সাব্যস্ত করেছে। আর সেটাকে সামষ্টিক মালিকানায় রূপান্তরিত করেছে। সুতরাং দেখা যায় ইসলাম ভারসাম্যতা আর পরিমিতিবোধ ঠিক রেখে ব্যক্তি মালিকানার স্বাধীনতাকে যেমন নিশ্চিত করেছে; সামষ্টিক মালিকানার স্বাধীনতাকেও নিশ্চিত করেছে।

ইসলামে ব্যক্তি মালিকানাঃ ইসলামে নির্দিষ্ট পদ্ধতিতে কোনো বস্তুর মালিকানা লাভ এবং তা থেকে ফায়দা নেয়ার অধিকার একজন ব্যক্তিকে দিয়েছে। কেননা, এটা জীবনের অন্যতম প্রয়োজনীয়তা এবং স্বাধীনতার বৈশিষ্ট্য; বরং তা মানবতার বৈশিষ্ট্য। সাথে সাথে এটা হলো উৎপাদনশীল সমাজ এবং উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম হাতিয়ার।

ইসলামী শরিয়ত এই অধিকারকে ইসলামী অর্থনীতির একটি মৌলিক বুনিয়াদ হিসেবে বলে থাকে। এরপর এর ভিত্তিতে আরও অনেক আইন-কানুন ও বিধি-বিধান আরোপ করেছে। যেমন: মালিকের জন্য মাল হেফাজতের বিধান। চোর, ডাকাত, ছিনতাইকারীর জন্য জরিমানার বিধান। সাথে সাথে মালিকের অধিকার রক্ষা করা এবং অন্যের মালে অন্যায় হস্তক্ষেপ দূর করার জন্য তাদের কঠোর শাস্তির বিধান। অনুরূপভাবে এই অধিকারের উপর ভিত্তি করে ইসলাম আরও কিছু বিধি-বিধান দিয়েছে। যেমন: নিজের মাল ক্রয়-বিক্রয়, ভাড়া, বন্ধক, দান, ওসিয়ত ইত্যাদি সব বৈধ লেনদেনে পূর্ণ স্বাধীনতা।

এতদসত্ত্বেও ইসলাম ব্যক্তি মালিকানাকে একেবারে অবাধ স্বাধীনতা দিয়ে দেয়নি; বরং এতটুকু শর্ত সাপেক্ষে দিয়েছে, যাতে কোনোভাবে অন্যের অধিকারের বিন্দুমাত্র খর্ব না হয়। এজন্য ইসলামে সুদ, ঘুষ, ধোকা এবং মজুদদারি ইত্যাদি- যা সামষ্টিক কল্যাণের ক্ষেত্রে প্রতিবন্ধক; সেগুলোকে নিষেধ করা হয়েছে। ব্যক্তি মালিকানার স্বাধীনতার ক্ষেত্রে পুরুষ-মহিলা সবাই সমান। এ বিষয়ে তাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। স্বয়ং আল্লাহ তাআলা বলেন- “পুরুষরা যা উপার্জন করবে তা তাদের, আর মহিলারা যা উপার্জন করবে তা তাদের।”

ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো- যার কাছে সম্পদ আছে, সে এই সম্পদকে কাজে লাগাবে। কেননা, যদি সম্পদ কাজে না লাগায়, তাহলে এই সম্পদ দ্বারা মালিকের কোনো ফায়দা হয় না। সমাজও এর দ্বারা কোনো লাভবান হয় না। সম্পদ কাজে লাগানোর পর যখন সম্পদ বৃদ্ধি পেয়ে নেসাব (যতটুকু হলে যাকাত ওয়াজিব হয়) পরিমাণ হবে এবং তা এক বছর অতিক্রান্ত হবে, তখন এই সম্পদের যাকাত দিতে হবে।

ইসলামে সামষ্টিক মালিকানাঃ ইসলামে সামষ্টিক মালিকানা এমন একটি বিষয়, মানব সমাজের বিরাট এক অংশ যার উপর অধিকার রাখে। আর সমাজের প্রত্যেক মানুষের জন্য এর ফায়দা ব্যাপক হয়। সমাজের একজন সদস্য হিসেবে প্রত্যেকেই এর ফায়দা ভোগ করতে পারে। কারও একক কর্তৃত্ব এখানে চলে না। যেমন: মসজিদ, সরকারি হাসপাতাল, রাস্তা, নদ-নদী, সাগর ইত্যাদি। এগুলোর মালিকানা সামষ্টিক। সমাজের সবার কল্যাণেই এগুলো ব্যবহার হবে। সরকার বা সরকারি প্রতিনিধির একক অধিকার এসব ক্ষেত্রে চলে না; বরং তারা এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসেবে থাকতে পারে এবং এগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারে। যাতে সমাজের প্রত্যেক সদস্য এখান থেকে উপকৃত হতে পারে।

ব্যক্তি মালিকানার উৎসসমূহঃ ব্যক্তি মালিকানা অর্জনের জন্য ইসলাম কিছু পথ ও পন্থা নির্দিষ্ট করে দিয়েছে। এ ছাড়া অন্য পন্থায় মালিকানা অর্জন করা বৈধ নয়। ইসলামে ব্যক্তি মালিকানা অর্জনের যেসব উৎস রয়েছে, সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম উৎস: নিজের মালিকানাধীন সম্পদ। অর্থাৎ যা কোনো ব্যক্তির নিজস্ব মালিকানায় আসে। যেমন: মিরাস, ওসিয়ত, ক্রয়-বিক্রয়, দান, সদকা ইত্যাদি। দ্বিতীয় উৎস: বৈধ পন্থায় অর্জিত সম্পদ। অর্থাৎ যা পূর্ব্বে কোনো ব্যক্তির মালিকানায় থাকে না, বরং সে কোনো কাজের মাধ্যমে তার মালিকানা অর্জন করে। যেমন: পতিত জমি চাষ করা, শিকার করা, জমিন থেকে কোনো পরিত্যক্ত সম্পদ পাওয়া এবং সরকারের পক্ষ থেকে কোনো জায়গা পাওয়া ইত্যাদি।

সামষ্টিক মালিকানার উৎসসমূহঃ ইসলামে সামষ্টিক মালিকানার কয়েকটি উৎস রয়েছে। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এখানে উল্লেখ করা হলো: প্রথম উৎস: সাধারণ প্রাকৃতিক সম্পদ। রাষ্ট্রের প্রতিটি মানুষ কোনো রকম কাজকর্ম না করেও এগুলো ভোগ করার পূর্ণ অধিকার রাখে। যেমন- পানি, ঘাস, আগুন ইত্যাদি। দ্বিতীয় উৎস: সংরক্ষিত বিভিন্ন স্থান ও সম্পদ। রাষ্ট্র যেগুলোকে মুসলমান এবং জনসাধারণের কল্যাণে ব্যবহারের জন্য সংরক্ষণ করে রাখে। যেমন- কবরস্থান, ওয়াকফকৃত জমি, যাকাত, সরকারি বিভিন্ন বিভাগ ইত্যাদি। তৃতীয় উৎস: ঐ সকল জায়গা, যেগুলাে কারও মালিকানাধীন না। দীর্ঘকাল যাবত এভাবেই পড়ে আছে। কেউ তাতে হস্তক্ষেপ করেনি। যেমন- পতিত জমি।

সম্পদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা সম্পদকে ঠিকমতোন দেখাশোনা ও সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। সাথে সাথে অন্যের স্বাধীন মালিকানায় অন্যায় হস্তক্ষেপকারীদের জন্য ইসলামী শরিয়ত বিভিন্ন শাস্তির ব্যবস্থাও রেখেছে। যেমন- চোরের জন্য হাত কাটা।

অবৈধ মালিকানাঃ মালিকানা অর্জন করতে হবে হালাল এবং বৈধ পন্থায়। অন্যায়ভাবে অন্যের সম্পদ নেয়া বৈধ নয়। সুতরাং এতিমদেরকে ধোকা দিয়ে তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না। গরিবের দরিদ্রতার সুযোগ নিয়ে তার সম্পদ কেড়ে নেওয়া যাবে না। অভাবীদের অভাব পূরণ করতে গিয়ে তার থেকে সুদ নেয়া যাবে না। জুয়া খেলা যাবে না। কেননা, এটা সমাজে মানুষের মাঝে শত্রুতা তৈরি করে এবং সমাজে ঐক্য নষ্ট করে পরস্পরের মাঝে দূরত্ব তৈরি করে। এজন্য আল্লাহ তাআলা বলেন- “হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ খেয়ো না। তবে পরস্পরের সম্মতির ভিত্তিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা।”

যদি কেউ অবৈধ এবং নাজায়েয পন্থায় সম্পদ অর্জন করে, তাহলে ইসলাম তার এই সম্পদকে স্বীকৃতি দেয় না এবং এই সম্পদ সংরক্ষণও করতে বলে না। বরং তাকে এই আদেশ করে যে, সে যেন এই সম্পদ তার আসল মালিকের নিকট পৌঁছে দেয়। যেমন: চুরিষ্কৃত সম্পদ বা ছিনতাইকৃত সম্পদ। এগুলোর ক্ষেত্রে হুকুম হলো- এই সম্পদকে তার মালিকের নিকট পৌঁছে দিবে। যদি মালিক পাওয়া না যায়, তাহলে বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিবে।

সম্পদ বৃদ্ধির জন্য ইসলাম বিভিন্ন পদ্ধতি ও বৈধ লেনদেন নির্দিষ্ট করে দিয়েছে। এ পদ্ধতিগুলো ছাড়া অন্য কোনো হারাম পন্থায় লেনদেন করে সম্পদ বৃদ্ধি করা ইসলাম একদম সমর্থন করে না। যেমন: সুদের ভিত্তিতে লেনদেন করা, মদ বিক্রি করা, নেশাদ্রব্য বিক্রি করা, জুয়ার ক্লাব খোলা ইত্যাদি। সাথে সাথে ইসলাম প্রত্যেককে ব্যক্তি মালিকানার নির্দিষ্ট একটা অংশ সমাজের কল্যাণে ব্যয় করার নির্দেশ দিয়েছে। যেমন: যাকাত, দান, সদকা এবং এবং সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করা। ওয়ারিসদের সম্পদের অধিকার রক্ষা করতে গিয়ে সম্পদের এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করতে নিষেধ করেছে ইসলাম। অনুরূপভাবে ইসলাম মানুষকে ভারসাম্য বজায় রেখে ব্যয় করার প্রতি উৎসাহ দিয়েছে। আর অপচয়-অপব্যয় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন- “আর তারা যখন ব্যয় করে, তখন অপচয় করে না এবং কার্পণ্যও করে না; বরং মাঝামাঝি অবস্থানে থাকে।” তিনি আরও বলেন- “তোমরা খাও, পান করো তবে অপব্যয় করো না। তিনি অপব্যয়কারীদের পছন্দ করেন না।”

ইসলামী শরীয়ত যেসব বিষয়কে হারাম বা নিষিদ্ধ করেছে, সেসব ক্ষেত্রে টাকা ব্যয় করাকেও হারাম করে দিয়েছে। কিন্তু প্রয়োজন হলে জনস্বার্থে নিজের সম্পদের অধিকার ছেড়ে দেওয়াকে বৈধ করা হয়েছে। যদিও এতে মালিকের কিছু ক্ষয়-ক্ষতি হয়। যেমন: জনসাধারণের চলাচলের জন্য নিজের জমি ছেড়ে দেওয়া।

অমুসলিমদের মালিকানা: এটা এমন এক অধিকার, যার ফলে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী মুসলিম-অমুসলিম প্রত্যেক ব্যক্তিই এর ফায়দা ভোগ করে। তারা যত পারে তত বেশি সম্পদ অর্জন করতে পারে। এর একটি বাস্তব নমুনা- “১০ম শতাব্দীর খলিফার ব্যক্তিগত চিকিৎসক ছিল এক খৃষ্টান- জিবরাইল ইবনে বখতিশো। খলীফা তাকে অনেক মুহাব্বত করতেন। সে পোষাক-পরিচ্ছদ, চালচলন আর ধন-সম্পদে ছিলো খলীফার সমতুল্য।” সর্বসাধারণের জন্য যে ব্যয় বা বরাদ্দ দেওয়া হয়, সেখান থেকেও অমুসলিমরা উপকৃত হয়।

এই হলো ইসলামে স্বাধীন মালিকানার অধিকার। যা মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকেই দেয়া হয়েছে। তবে শর্ত হলো- নিজের অধিকার আদায় করতে গিয়ে জনসাধারনের অধিকারে কোনো ক্ষতি করতে পারবে না। আর অন্য কোনো ব্যক্তির অধিকারও বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে পারবে না।

টিকাঃ
১৪২. সুরা নিসা, আয়াত নং-৩২
১৪৩. সুরা নিসা, আয়াত নং-২৯
১৪৪. সুরা ফুরকান, আয়াত নং-৬৭
১৪৫. সূরা আরাফ, আয়াত নং-৩১
১৪৬. 'মিন রজবায়ে' রাজারাতিনা-৬৯

📘 ইসলামই দিয়েছে সবার অধিকার > 📄 ইসলামে স্বামী-স্ত্রীর অধিকার ও কর্তব্য

📄 ইসলামে স্বামী-স্ত্রীর অধিকার ও কর্তব্য


ভূমিকা: একেকটি মুসলিম পরিবার হলো মুসলিম সমাজের একেকটি ইটের মত। বরং তা সমাজের দুর্গ বা কেন্দ্র। এবং শান্তি ও নিরাপত্তার মূলকেন্দ্র। ইসলাম পরিবার রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবারের শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট কিছু নিয়ম-নীতিও দিয়েছে। যেখানে প্রত্যেকের অধিকার এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর ভরণ-পোষণ, মীমাংসা, সন্তানদের শিক্ষা-দীক্ষা, পিতা-মাতা অধিকার ইত্যাদি সবই বলে দেয়া হয়েছে ইসলামী আইনে। অনুরূপভাবে পরস্পরে ভালোবাসা, শ্রদ্ধা-ভক্তি, স্নেহ-মমতা কেমন হওয়া উচিৎ তাও বলা হয়েছে।

কেননা, একটি পরিবার যখন শক্তিশালী হয় এবং এর প্রত্যেকটি সদস্য সঠিক পথে চলে, তখন একটি সমাজ শক্তিশালী হয় এবং তা সঠিক পথে চলতে থাকে। আর এভাবে প্রত্যেক সদস্যের মাঝে উন্নত মানবতা আর সামাজিক মূল্যবোধ ছড়িয়ে পড়ে। এভাবেই ইসলাম আদর্শ ও উন্নত সমাজ গঠনে সক্ষম হয়, যার কোনো তুলনা হয় না। আর সমাজ মুক্তি পায় চারিত্রিক অধঃপতন এবং পরিবার ধ্বংসের অন্তত পরিণতি থেকে।

ইসলামী সভ্যতায় পরিবারের ভিত্তি: ইসলামী সভ্যতায় একটি পরিবার গঠন হয় দু’টি মৌলিক স্তম্ভের উপর- পুরুষ এবং মহিলা। অর্থাৎ স্বামী এবং স্ত্রী। এদের মাধ্যমে একটি পরিবার গঠন হয়, মানবসন্তান জন্ম হয় এবং মানবজনমের ধারাবাহিকতাও চালু থাকে। এখান থেকেই একসময় একটি জাতি ও সমাজ তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন- “হে মানব সকল! তোমরা তোমাদের রবকে ভয় করো। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে। আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী।” তিনি আরও বলেন- “আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, আর তোমাদের জোড়া থেকে তোমাদের পুত্র ও নাতী সৃষ্টি করেছেন। আর তোমাদেরকে দিয়েছেন পবিত্র রিযিক।”

এই দু’টি ভিত্তি মজবুত করার জন্য ইসলামও অনেক গুরুত্ব দিয়েছে। ফলে স্বামী-স্ত্রী সংক্রান্ত বহু আইন-কানুন দিয়েছে ইসলাম। নির্দিষ্ট করে দিয়েছে তাদের পরস্পরের সীমারেখা। নির্ধারণ করে দিয়েছে প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য। যাতে সুন্দর পরিবার গঠনে প্রত্যেকে আপন আপন কর্তব্য পরিপূর্ণভাবে পালন করতে পারে। আর আদর্শ একটি মানব সমাজ গঠনে প্রত্যেকেই যথেষ্ট অবদান রাখতে পারে।

ইসলামের নিয়ম হলো- আগে আগে বিবাহ করা। যাতে মানব সম্প্রদায় টিকে থাকে। সব লোক দ্বারা সমাজ গঠন সহজ হয়। প্রতিটি ব্যক্তি এবং সমাজ থেকে দুশ্চরিত্র ও অনৈতিকতা দূর হয়ে যায়। আর তারা যাতে খলিফার চাহিদা পূরণ করে ইসলামী খেলাফতকে মজবুত ও শক্তিশালী করতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলেন- “হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে দাম্পত্য জীবন গড়তে সক্ষম, সে যেনো বিবাহ করে। কারণ তা (বিবাহ) দৃষ্টিকে নিচু করে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত করে। আর যে সক্ষম নয়, সে যেনো রোজা রাখে। কেননা, এটা তার জন্য যৌনকামনা দমনকারী।”

এরপর কিছু যুবক যখন চিন্তা করলো, তারা বিবাহ করবে না; বরং পুরোটা জীবন আল্লাহ তাআলার ইবাদাতে কাটাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিনভাবে এটা করতে নিষেধ করে দিলেন। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেন- “একবার তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নিকট এসে তাঁর ইবাদাত সম্পর্কে জানতে চাইলো। যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদাত সম্পর্কে জানানো হলো, তখন তারা এটাকে কম মনে করলো। আর বললো- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমাদের তুলনা চলবে না। কেননা, তাঁর পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে। এমন সময় তাদের মধ্যে একজন বললো- আমি সারা জীবন রাতভর নামাজ পড়তে থাকবো। আরেকজন বললো- আমি সবসময় রোজা রাখবো কখনো ছাড়বো না। আরেকজন বললো- আমি নারীসঙ্গ ত্যাগ করবো, কখনোও বিবাহ করবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন- তোমরাই কি ঐসব লোক, যারা এমন এমন কথা বলেছো? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং আমি তোমাদের চেয়ে বেশি তাঁর প্রতি অনুগতও। অথচ আমি রোজা রাখি, আবার কখনোও রাখি না। নফল নামাজ কখনওও পড়ি, কখনও ঘুমাই। আবার আমি মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং বিবাহ করা আমার সুন্নাত। যারা আমার সুন্নাতের প্রতি অনীহা প্রকাশ করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।”

আধুনিক যুগে বৈরাগ্যবাদঃ যারা বিবাহকে ভয় পেত এবং মানুষকে বিবাহ করতে নিষেধ করতো, কিছুটা চিন্তা-ফারত করার পর এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এমনকি আধুনিক ইউরোপিয়ান বুদ্ধিজীবীরা যখন দেখতে পেলো- বৈরাগ্যবাদের মাধ্যমে সমাজে শুধু অনৈতিকতা আর অনিষ্ঠতাই ছড়িয়েছে। ভালো কিছু হচ্ছে না। তখন ১৮ শতাব্দীর অভিজ্ঞতার পর এসে অশান্তি আর অনৈতিকতা থেকে মুক্তির জন্য এখন বৈরাগ্যবাদকে তারাও নিষেধ করছে। কেননা, বৈরাগী পুরোহিত ও পাদ্রীদের দ্বারা খারাপ প্রভাব পরিশেষে ধর্মিত হয়েছে। ইউরোপ-আমেরিকাতেও বিষয়টা ব্যাপকাকার ধারণ করেছে। এমনকি এই প্রভাবে শত শত পুরোহিত ও পাদ্রী পদত্যাগ পর্যন্ত করেছে। এই যৌনবিষয়টি এবং নৈতিক পদস্খলনের ভয়াবহতা গির্জাগুলোকে বিচলিত ও আতঙ্কিত করে তুলেছে। পক্ষান্তরে আমাদের পবিত্র ধর্ম আমাদেরকে এসব থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছে। আমাদেরকে দুঃখজনক অভিজ্ঞতা আর তিক্ত ব্যথা থেকে মুক্তি দিয়েছে।

বিবাহের লক্ষ্য-উদ্দেশ্যঃ ইসলামে বিবাহের উদ্দেশ্য হলো, নিজের ভেতরে থাকা সুপ্ত আবেগ-অনুভূতিকে যথাযথ স্থানে কাজে লাগানোর মাধ্যমে আন্তরিক প্রশান্তি লাভ করা। বিবাহ হলো, স্বামী-স্ত্রী উভয়ের একটি নিরাপদ আশ্রয়স্থল। যেখানে একজন অপরজনের কাছে সুখ পায়। একাধিক মূহুর্তে হয় একে অপরের একদম ঘনিষ্ঠ-অন্তরঙ্গ। আর দূর থেকে হয় একে অপরের কল্যাণকামী বন্ধু। আল্লাহ তাআলা বলেন- “আর তার অন্যতম একটি নিদর্শন হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হইতেই স্ত্রী-এর সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মাঝে দিয়েছেন ভালোবাসা ও দয়া।” উক্ত আয়াতে বর্ণিত এই তিনটি বিষয় তথা- প্রশান্তি, ভালোবাসা ও দয়ার মাধ্যমেই বৈবাহিক সুখ-শান্তি অর্জিত হয়, যা ইসলামে বিবাহের উদ্দেশ্য।

ইসলামে দম্পত্তি নির্বাচনের মানদণ্ডঃ ইসলাম ছেলেমেয়ে উভয়কে এই এখতিয়ার দিয়েছে যে, তারা উভয়ে উভয়ের জন্য নিজেদের পছন্দমত সঙ্গী বেছে নেবে। আল্লাহু তাআলা বলেন- “আর তোমরা তোমাদের অবিবাহিত নারী-পুরুষ এবং সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ৪টি জিনিসকে প্রাধান্য দিতে বলেছেন- “বিবাহের ক্ষেত্রে সাধারণত মেয়ের চারটি জিনিস লক্ষ্য করা হয়। যেমন-সম্পদ, বংশীয় আভিজাত্য, রূপ-গুন ও দ্বীনদারী। যদি তুমি দ্বীনদার মেয়ে পেয়ে যাও, তাহলে তাকেই প্রাধান্য দাও। যদি তা না করো, তাহলে তুমি হতভাগা।” অনুরূপভাবে তিনি মেয়েদেরকে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে দ্বীনদারী এবং আখলাকে প্রাধান্য দিতে বলেছেন- “তোমরা যে ব্যক্তির দ্বীনদারী এবং নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তার কাছে বিয়ে দিয়ে দাও। যদি এমন না করো, তাহলে পৃথিবীতে ফেতনা-ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।”

নিঃসন্দেহে ছেলেমেয়ের এই অধিকারটা সমাজে অনেক কল্যাণ বয়ে আনে। কেননা, এই নেককার স্বামী-স্ত্রী থেকেই তো নেককার ছেলেমেয়েদের বংশ বিস্তার হবে। যারা পারিবারিকভাবে পরস্পরকে ভালোবাসা ও মুহাব্বতের সাথে থাকবে। আর সমাজে ইসলামী নৈতিকতা ও মূল্যবোধ ঠিক রেখে চলবে।

ইসলামী পরিমণ্ডলে বৈবাহিক সম্পর্কঃ ইসলামে বৈবাহিক সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। এই সম্পর্কের আগে কিছু ভূমিকা পালন করতে হয়। যা এই সম্পর্কের পথকে সুগম করে এবং সম্পর্ককে স্থায়ী ও চিরস্থায়ী করে। ইসলাম এই সম্পর্কের ভূমিকাকেই যে গুরুত্ব দিয়েছে, অন্যকোনো সম্পর্ককেও এতোটা গুরুত্ব দেয়নি। এমনকি এর জন্য বিশেষ কিছু বিধানও দিয়েছে ইসলাম। বৈবাহিক সম্পর্কের ভূমিকা হলো- বিয়ের প্রস্তাব দেওয়া। এটা একে অপরকে চেনা এবং জানার প্রাথমিক পর্যায়। এ পর্যায়ে ছেলেমেয়ে উভয় পক্ষই একে অপরকে ভালোভাবে বুঝার অনুমতি দিয়ে থাকে। আর এই চেনা-জানার ভিত্তিতেই দুই পক্ষ এই বৈবাহিক সম্পর্ক চালিয়ে যাওয়া বা এখান থেকে সরে আসার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে পারে।

অনুরূপভাবে বৈবাহিক সম্পর্ক গ্রহণীয় হওয়ার জন্য একটি শর্ত হলো- অবশ্যই তা প্রচার করা। এর রহস্য হলো- ইসলামের দৃষ্টিতে বিবাহ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে দ্বীনি ও দুনিয়াবি অনেক কল্যাণ লাভ হয়। সুতরাং এটা প্রকাশ্যে এবং সবাইকে জানিয়ে করাই উচিত। যাতে কারও মনে কোনো খারাপ ধারণা এবং সন্দেহ না থাকে।

ইসলাম বৈবাহিক সম্পর্ককে একটি মজবুত রশি দিয়ে বেঁধেছে। যাতে স্বামী-স্ত্রী দু’জনই সুখে থাকে। আর দুই পরিবারের মাঝে শান্তি বজায় থাকে। এজন্য ইসলাম সর্বক্ষেত্রে স্বামীদের স্ত্রীদের অভিভাবক বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন- “পুরুষরা নারীদের অভিভাবক। কেননা, আল্লাহ তাআলা তাদের এক রূপের ওপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর তারা নিজেদের সম্পদ ব্যয় করে।"

এই অভিভাবকত্বের কারণেই ইসলাম স্বামীর ওপর মহর ওয়াজিব করেছে। আর এটাকে বানিয়েছে স্ত্রীর অধিকার। আল্লাহ তাআলা বলেন- “আর তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মহর দিয়ে দাও। স্ত্রীদের আরেকটি অধিকার হলো- তাদের ভরণপোষণ অর্থাৎ প্রয়োজনীয় খাবার, কাপড়, বাসস্থান ও চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা। সাথে সাথে তাদের সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেন- “আর তোমরা তাদের সাথে সৎ ভাবে বসবাস করো। যদি তোমরা তাদের অপছন্দ করো, তাহলে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো, যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। "

পক্ষান্তরে ইসলাম স্বামীদেরকেও কিছু অধিকার দিয়েছে স্ত্রীদের উপর। তা হলো- স্বামীর আনুগত্য করা। বৈবাহিক জীবনে এটা হলো স্বামীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। ইসলাম স্বামী-স্ত্রী দু’জনকেই কিছু অধিকার এবং দায়িত্ব দিয়েছে। যার যার দায়িত্ব সে সে পালন করবে। ইসলাম তাদের থেকে এটাই কামনা করে যে- তারা পরস্পরে ভদ্র ও সংহত আচরণ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরের সহায়তা করবে। যদি কখনও তাদের মাঝে মতবিরোধ, ঝগড়া বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ইসলাম তা নিরসনের বিভিন্ন পথ ও পন্থা বলে দিয়েছে। যদি তাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে, তারা আর কিছুতেই আল্লাহ প্রদত্ত সীমারেখা রক্ষা করতে পারছে না; আর স্বামী-স্ত্রী হিসেবে তাদের একত্রে থাকা সম্ভব হচ্ছে না, তখন ইসলাম তাদেরকে সর্বশেষ চিকিৎসা হিসেবে তালাক বা বিচ্ছেদের ব্যবস্থা দিয়েছে। যাতে তারা একে অপর থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যেতে পারে।

টিকাঃ
১৪৭. সূরা নিসা, আয়াত নং-১
১৪৮. সূরা নাহল, আয়াত নং-৭২
১৪৯. সহীহ বুখারী, হাদীস নং-৪৬৬৯ সহীহ মুসলিম, হাদীস নং-১৪০০
১৫০. সহীহ বুখারী, হাদীস নং-৪৬৭৭ সহীহ মুসলিম, হাদীস নং-১৪০১
১৫১. রূহুল ইনসান ফীল কুরআন ওয়াস সুন্নাহ: ২৩৪
১৫২. সূরা রূম, আয়াত নং-২১
১৫৩. সূরা নূর, আয়াত নং-৩২
১৫৪. সহীহ বুখারী, হাদীস নং-৪৮০২ সহীহ মুসলিম, হাদীস নং-১৪৬৬
১২৫৩. জামে তিরমিযী, হাদীস নং- ১০০১ সুনানু ইবনে মাজাহ, হাদীস নং-১৮৬৯
১২৫৪. সুরা নিসা, আয়াত নং-৩৪
১২৫৫. সুরা নিসা, আয়াত নং-৪
১২৫৬. সুরা নিসা, আয়াত নং-১৯

ভূমিকা: একেকটি মুসলিম পরিবার হলো মুসলিম সমাজের একেকটি ইটের মত। বরং তা সমাজের দুর্গ বা কেন্দ্র এবং শান্তি ও নিরাপত্তার মূলকেন্দ্র। ইসলাম পরিবার রক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবারের শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট কিছু নিয়ম-নীতিও দিয়েছে। যেখানে প্রত্যেকের অধিকার এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর ভরণ-পোষণ, মীমাংসা, সন্তানদের শিক্ষা-দীক্ষা, পিতা-মাতা অধিকার ইত্যাদি সবই বলে দেয়া হয়েছে ইসলামী আইনে। অনুরূপভাবে পরস্পরে ভালোবাসা, শ্রদ্ধা-ভক্তি, স্নেহ-মমতা কেমন হওয়া উচিৎ তাও বলা হয়েছে।

কেননা, একটি পরিবার যখন শক্তিশালী হয় এবং এর প্রত্যেকটি সদস্য সঠিক পথে চলে, তখন একটি সমাজ শক্তিশালী হয় এবং তা সঠিক পথে চলতে থাকে। আর এভাবে প্রত্যেক সদস্যের মাঝে উন্নত মানবতা আর সামাজিক মূল্যবোধ ছড়িয়ে পড়ে। এভাবেই ইসলাম আদর্শ ও উন্নত সমাজ গঠনে সক্ষম হয়, যার কোনো তুলনা হয় না। আর সমাজ মুক্তি পায় চারিত্রিক অধঃপতন এবং পরিবার ধ্বংসের অন্তত পরিণতি থেকে।

ইসলামী সভ্যতায় পরিবারের ভিত্তি: ইসলামী সভ্যতায় একটি পরিবার গঠন হয় দু’টি মৌলিক স্তম্ভের উপর- পুরুষ এবং মহিলা। অর্থাৎ স্বামী এবং স্ত্রী। এদের মাধ্যমে একটি পরিবার গঠন হয়, মানবসন্তান জন্ম হয় এবং মানবজনমের ধারাবাহিকতাও চালু থাকে। এখান থেকেই একসময় একটি জাতি ও সমাজ তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন- “হে মানব সকল! তোমরা তোমাদের রবকে ভয় করো। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে। আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী।”১৪৭

তিনি আরও বলেন- “আল্লাহ তাআলা তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, আর তোমাদের জোড়া থেকে তোমাদের পুত্র ও নাতী সৃষ্টি করেছেন। আর তোমাদেরকে দিয়েছেন পবিত্র রিযিক।”১৪৮

এই দু’টি ভিত্তি মজবুত করার জন্য ইসলামও অনেক গুরুত্ব দিয়েছে। ফলে স্বামী-স্ত্রী সংক্রান্ত বহু আইন-কানুন দিয়েছে ইসলাম। নির্দিষ্ট করে দিয়েছে তাদের পরস্পরের সীমারেখা। নির্ধারণ করে দিয়েছে প্রত্যেকের দায়িত্ব-কর্তব্য। যাতে সুন্দর পরিবার গঠনে প্রত্যেকে আপন আপন কর্তব্য পরিপূর্ণভাবে পালন করতে পারে। আর আদর্শ একটি মানব সমাজ গঠনে প্রত্যেকেই যথেষ্ট অবদান রাখতে পারে।

ইসলামের নিয়ম হলো- আগে আগে বিবাহ করা। যাতে মানব সম্প্রদায় টিকে থাকে। সব লোক দ্বারা সমাজ গঠন সহজ হয়। প্রতিটি ব্যক্তি এবং সমাজ থেকে দুশ্চরিত্র ও অনৈতিকতা দূর হয়ে যায়। আর তারা যাতে খলিফার চাহিদা পূরণ করে ইসলামী খেলাফতকে মজবুত ও শক্তিশালী করতে পারে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে বলেন- “হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে দাম্পত্য জীবন গড়তে সক্ষম, সে যেনো বিবাহ করে। কারণ তা (বিবাহ) দৃষ্টিকে নিচু করে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত করে। আর যে সক্ষম নয়, সে যেনো রোজা রাখে। কেননা, এটা তার জন্য যৌনকামনা দমনকারী।”১৪৯

এরপর কিছু যুবক যখন চিন্তা করলো, তারা বিবাহ করবে না; বরং পুরোটা জীবন আল্লাহ তাআলার ইবাদাতে কাটাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠিনভাবে এটা করতে নিষেধ করে দিলেন। এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেন- “একবার তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের নিকট এসে তাঁর ইবাদাত সম্পর্কে জানতে চাইলো। যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদাত সম্পর্কে জানানো হলো, তখন তারা এটাকে কম মনে করলো। আর বললো- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমাদের তুলনা চলবে না। কেননা, তাঁর পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়েছে। এমন সময় তাদের মধ্যে একজন বললো- আমি সারা জীবন রাতভর নামাজ পড়তে থাকবো। আরেকজন বললো- আমি সবসময় রোজা রাখবো কখনো ছাড়বো না। আরেকজন বললো- আমি নারীসঙ্গ ত্যাগ করবো, কখনোও বিবাহ করবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে বললেন- তোমরাই কি ঐসব লোক, যারা এমন এমন কথা বলেছো? আল্লাহর কসম! আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং আমি তোমাদের চেয়ে বেশি তাঁর প্রতি অনুগতও। অথচ আমি রোজা রাখি, আবার কখনোও রাখি না। নফল নামাজ কখনওও পড়ি, কখনও ঘুমাই। আবার আমি মেয়েদেরকে বিয়েও করি। সুতরাং বিবাহ করা আমার সুন্নাত। যারা আমার সুন্নাতের প্রতি অনীহা প্রকাশ করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।”১৫০

আধুনিক যুগে বৈরাগ্যবাদঃ যারা বিবাহকে ভয় পেত এবং মানুষকে বিবাহ করতে নিষেধ করতো, কিছুটা চিন্তা-ভাবনা করার পর এখন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এমনকি আধুনিক ইউরোপিয়ান বুদ্ধিজীবীরা যখন দেখতে পেলো- বৈরাগ্যবাদের মাধ্যমে সমাজে শুধু অনৈতিকতা আর অনিষ্ঠতাই ছড়িয়েছে। ভালো কিছু হচ্ছে না। তখন ১৮ শতাব্দীর অভিজ্ঞতার পর এসে অশান্তি আর অনৈতিকতা থেকে মুক্তির জন্য এখন বৈরাগ্যবাদকে তারাও নিষেধ করছে। কেননা, বৈরাগী পুরোহিত ও পাদ্রীদের দ্বারা খারাপ প্রভাব পরিশেষে ধর্মিত হয়েছে। ইউরোপ-আমেরিকাতেও বিষয়টা ব্যাপকাকার ধারণ করেছে। এমনকি এই প্রভাবে শত শত পুরোহিত ও পাদ্রী পদত্যাগ পর্যন্ত করেছে। এই যৌনবিষয়টি এবং নৈতিক পদস্খলনের ভয়াবহতা গির্জাগুলোকে বিচলিত ও আতঙ্কিত করে তুলেছে। পক্ষান্তরে আমাদের পবিত্র ধর্ম আমাদেরকে এসব থেকে সম্পূর্ণ মুক্তি দিয়েছে। আমাদেরকে দুঃখজনক অভিজ্ঞতা আর তিক্ত ব্যথা থেকে মুক্তি দিয়েছে।১৫১

বিবাহের লক্ষ্য-উদ্দেশ্যঃ ইসলামে বিবাহের উদ্দেশ্য হলো, নিজের ভেতরে থাকা সুপ্ত আবেগ-অনুভূতিকে যথাযথ স্থানে কাজে লাগানোর মাধ্যমে আন্তরিক প্রশান্তি লাভ করা। বিবাহ হলো, স্বামী-স্ত্রী উভয়ের একটি নিরাপদ আশ্রয়স্থল। যেখানে একজন অপরজনের কাছে সুখ পায়। একাধিক মূহুর্তে হয় একে অপরের একদম ঘনিষ্ঠ-অন্তরঙ্গ। আর দূর থেকে হয় একে অপরের কল্যাণকামী বন্ধু। আল্লাহ তাআলা বলেন- “আর তার অন্যতম একটি নিদর্শন হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে হইতেই স্ত্রী-এর সৃষ্টি করেছেন। যাতে তোমরা তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মাঝে দিয়েছেন ভালোবাসা ও দয়া।”১৫২

উক্ত আয়াতে বর্ণিত এই তিনটি বিষয় তথা- প্রশান্তি, ভালোবাসা ও দয়ার মাধ্যমেই বৈবাহিক সুখ-শান্তি অর্জিত হয়, যা ইসলামে বিবাহের উদ্দেশ্য।

ইসলামে দম্পত্তি নির্বাচনের মানদণ্ডঃ ইসলাম ছেলেমেয়ে উভয়কে এই এখতিয়ার দিয়েছে যে, তারা উভয়ে উভয়ের জন্য নিজেদের পছন্দমত সঙ্গী বেছে নেবে। আল্লাহু তাআলা বলেন- “আর তোমরা তোমাদের অবিবাহিত নারী-পুরুষ এবং সৎকর্মশীল দাস-দাসীদের বিবাহ দাও।”১৫৩

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদেরকে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ৪টি জিনিসকে প্রাধান্য দিতে বলেছেন- “বিবাহের ক্ষেত্রে সাধারণত মেয়ের চারটি জিনিস লক্ষ্য করা হয়। যেমন-সম্পদ, বংশীয় আভিজাত্য, রূপ-গুন ও দ্বীনদারী। যদি তুমি দ্বীনদার মেয়ে পেয়ে যাও, তাহলে তাকেই প্রাধান্য দাও। যদি তা না করো, তাহলে তুমি হতভাগা।”১৫৪

অনুরূপভাবে তিনি মেয়েদেরকে পাত্র নির্বাচন করার ক্ষেত্রে দ্বীনদারী এবং আখলাকে প্রাধান্য দিতে বলেছেন- “তোমরা যে ব্যক্তির দ্বীনদারী এবং নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো, সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তার কাছে বিয়ে দিয়ে দাও। যদি এমন না করো, তাহলে পৃথিবীতে ফেতনা-ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।”১২৫৩

নিঃসন্দেহে ছেলেমেয়ের এই অধিকারটা সমাজে অনেক কল্যাণ বয়ে আনে। কেননা, এই নেককার স্বামী-স্ত্রী থেকেই তো নেককার ছেলেমেয়েদের বংশ বিস্তার হবে। যারা পারিবারিকভাবে পরস্পরকে ভালোবাসা ও মুহাব্বতের সাথে থাকবে। আর সমাজে ইসলামী নৈতিকতা ও মূল্যবোধ ঠিক রেখে চলবে।

ইসলামী পরিমণ্ডলে বৈবাহিক সম্পর্কঃ ইসলামে বৈবাহিক সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। এই সম্পর্কের আগে কিছু ভূমিকা পালন করতে হয়। যা এই সম্পর্কের পথকে সুগম করে এবং সম্পর্ককে স্থায়ী ও চিরস্থায়ী করে। ইসলাম এই সম্পর্কের ভূমিকাকেই যে গুরুত্ব দিয়েছে, অন্যকোনো সম্পর্ককেও এতোটা গুরুত্ব দেয়নি। এমনকি এর জন্য বিশেষ কিছু বিধানও দিয়েছে ইসলাম। বৈবাহিক সম্পর্কের ভূমিকা হলো- বিয়ের প্রস্তাব দেওয়া। এটা একে অপরকে চেনা এবং জানার প্রাথমিক পর্যায়। এ পর্যায়ে ছেলেমেয়ে উভয় পক্ষই একে অপরকে ভালোভাবে বুঝার অনুমতি দিয়ে থাকে। আর এই চেনা-জানার ভিত্তিতেই দুই পক্ষ এই বৈবাহিক সম্পর্ক চালিয়ে যাওয়া বা এখান থেকে সরে আসার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে পারে। অনুরূপভাবে বৈবাহিক সম্পর্ক গ্রহণীয় হওয়ার জন্য একটি শর্ত হলো- অবশ্যই তা প্রচার করা। এর রহস্য হলো- ইসলামের দৃষ্টিতে বিবাহ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে দ্বীনি ও দুনিয়াবি অনেক কল্যাণ লাভ হয়। সুতরাং এটা প্রকাশ্যে এবং সবাইকে জানিয়ে করাই উচিত। যাতে কারও মনে কোনো খারাপ ধারণা এবং সন্দেহ না থাকে।

ইসলাম বৈবাহিক সম্পর্ককে একটি মজবুত রশি দিয়ে বেঁধেছে। যাতে স্বামী-স্ত্রী দু’জনই সুখে থাকে। আর দুই পরিবারের মাঝে শান্তি বজায় থাকে। এজন্য ইসলাম সর্বক্ষেত্রে স্বামীদের স্ত্রীদের অভিভাবক বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন- “পুরুষরা নারীদের অভিভাবক। কেননা, আল্লাহ তাআলা তাদের এক রূপের ওপর অপরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর তারা নিজেদের সম্পদ ব্যয় করে।”১২৫৪

এই অভিভাবকত্বের কারণেই ইসলাম স্বামীর ওপর মহর ওয়াজিব করেছে। আর এটাকে বানিয়েছে স্ত্রীর অধিকার। আল্লাহ তাআলা বলেন- “আর তোমরা নারীদেরকে সন্তুষ্টচিত্তে তাদের মহর দিয়ে দাও।”১২৫৫

স্ত্রীদের আরেকটি অধিকার হলো- তাদের ভরণপোষণ অর্থাৎ প্রয়োজনীয় খাবার, কাপড়, বাসস্থান ও চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা। সাথে সাথে তাদের সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তাআলা বলেন- “আর তোমরা তাদের সাথে সৎ ভাবে বসবাস করো। যদি তোমরা তাদের অপছন্দ করো, তাহলে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো, যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন।”১২৫৬

পক্ষান্তরে ইসলাম স্বামীদেরকেও কিছু অধিকার দিয়েছে স্ত্রীদের উপর। তা হলো- স্বামীর আনুগত্য করা। বৈবাহিক জীবনে এটা হলো স্বামীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার।

ইসলাম স্বামী-স্ত্রী দু’জনকেই কিছু অধিকার এবং দায়িত্ব দিয়েছে। যার যার দায়িত্ব সে সে পালন করবে। ইসলাম তাদের থেকে এটাই কামনা করে যে- তারা পরস্পরে ভদ্র ও সংহত আচরণ করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে একে অপরের সহায়তা করবে। যদি কখনও তাদের মাঝে মতবিরোধ, ঝগড়া বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ইসলাম তা নিরসনের বিভিন্ন পথ ও পন্থা বলে দিয়েছে। যদি তাদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে, তারা আর কিছুতেই আল্লাহ প্রদত্ত সীমারেখা রক্ষা করতে পারছে না; আর স্বামী-স্ত্রী হিসেবে তাদের একত্রে থাকা সম্ভব হচ্ছে না, তখন ইসলাম তাদেরকে সর্বশেষ চিকিৎসা হিসেবে তালাক বা বিচ্ছেদের ব্যবস্থা দিয়েছে। যাতে তারা একে অপর থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যেতে পারে।

টিকাঃ
১৪৭. সূরা নিসা, আয়াত নং-১
১৪৮. সূরা নাহল, আয়াত নং-৭২
১৪৯. সহীহ বুখারী, হাদীস নং-৪৬৬৯ সহীহ মুসলিম, হাদীস নং-১৪০০
১৫০. সহীহ বুখারী, হাদীস নং-৪৬৭৭ সহীহ মুসলিম, হাদীস নং-১৪০১
১৫১. রূহুল ইনসান ফীল কুরআন ওয়াস সুন্নাহ: ২৩৪
১৫২. সূরা রূম, আয়াত নং-২১
১৫৩. সূরা নূর, আয়াত নং-৩২
১৫৪. সহীহ বুখারী, হাদীস নং-৪৮০২ সহীহ মুসলিম, হাদীস নং-১৪৬৬
১২৫৩. জামে তিরমিযী, হাদীস নং- ১০০১ সুনানু ইবনে মাজাহ, হাদীস নং-১৮৬৯
১২৫৪. সুরা নিসা, আয়াত নং-৩৪
১২৫৫. সুরা নিসা, আয়াত নং-৪
১২৫৬. সুরা নিসা, আয়াত নং-১৯

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00