📄 দীনের পথে পিছিয়ে পড়ার মূল কারণ
এ কারনেই ইবনুল কাইয়িম রহ. বলেন—
أجمع العارفونَ باللهِ أَنَّ ذنুব الخلواتِ هِيَ أَصلُ الانتكاسات، و أَنَّ عبادات الخفاء هي أعظم أسباب الثبات
সকল আউলিয়ায়ে কেরাম একমত যে, বান্দার গোপন গুনাহ দীনের পথে তার পিছিয়ে পড়ার মূল কারণ। আর বিপরীতে গোপন ইবাদত দীনের পথে অবিচল থাকার অন্যতম উপায়। ৩৬
টিকাঃ
৩৬ মাউকিউ দুরারিস সুন্নিয়্যা: ১/২৪৩
📄 মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ
ইবনু রজব রহ. তো আরও কঠিন কথা বলেন—
أَنَّ خَاتِمَةَ السُّوءِ تَكُونُ بِسَبَبٍ دَسِيسَةٍ بَاطِنَةٍ لِلْعَبْدِ لَا يَطَّلِعُ عَلَيْهَا النَّاسُ
মৃত্যুর সময় অশুভ পরিণতির কারণ বান্দার গোপন গুনাহ, যা সম্পর্কে মানুষ জানত না। ৩৭
টিকাঃ
৩৭ জামিউল উলুম ওয়াল হিকাম : ১/১৭২