📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 ৯ নং আমল : ভাবুন, আমার ওপর পাহারাদার আছে

📄 ৯ নং আমল : ভাবুন, আমার ওপর পাহারাদার আছে


মাঝে মধ্যে অন্তরে এই ভাবনা জাগিয়ে তুলবেন যে, আমার ওপর পাহারাদার আছে। আল্লাহ তাআলা পাহারাদার ফেরেশতার মাধ্যমে আমার ভালো-মন্দ প্রতিটি আমল সংরক্ষণ করে রাখছেন। ইমাম আহমদ ইবনু হাম্বল রহ. একজন কবির কাছে একটি কবিতা শুনে দরজা বন্ধ করে খুব কেঁদেছিলেন। কবিতাটি ছিল এই—

إِذَا مَا خَلَوْتَ الدَّهْرَ يَوْمًا فَلَا تَقُلْ خَلَوْتُ وَلَكِنْ قُلْ عَلَيَّ رَقِيبُ

যদি তুমি দিনের কিছু সময় একাকী কাটাও, তখন একথা বলো না যে, আমি নির্জনে একাকী সময় কাটিয়েছি; বরং বলো, আমার পেছনে সদা সর্বদা একজন পাহারাদার ছিল। আল্লাহ তাআলা বলেন—

مَا يَلْفِظُ مِنْ قَوْলٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

মানুষ যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা উপস্থিত সংরক্ষণকারী রয়েছে। ৩২

টিকাঃ
৩২ সূরা কাফ : ১৮

ফন্ট সাইজ
15px
17px