📄 আল্লাহ তাআলা যাকে দু’টি জান্নাত দিবেন
দেখুন, একটা হল, আল্লাহর সাধারণ ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আর আরেকটা হল, আল্লাহর বড়ত্বকে সামনে রেখে তাঁর প্রতি লজ্জা করে গুনাহ থেকে বেঁচে থাকা যে, আমি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে কীভাবে উপস্থিত হবো!
প্রথমটির তুলনায় দ্বিতীয়টির দাম আল্লাহর কাছে বেশি। এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে ডাবল জান্নাত দান করেন। আল্লাহ তাআলা বলেন—
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দু'টি জান্নাত। ৩০
টিকাঃ
৩০ সূরা আর-রহমান: ৪৬