📄 ক্লিক বা টাচ করে নগ্নতায় ডুবে যাওয়াটাও ব্যভিচার
দেখুন, উক্ত হাদীসে প্রথম যে গুনাহ-টির কথা বলা হয়েছে তাহল البغي যার প্রসিদ্ধ অর্থ হল ব্যভিচার। আর ব্যভিচার চোখ দ্বারা হতে পারে, হাতের টাচের মাধ্যমেও হতে পারে। রিয়েল লাইফে হতে পারে, অনলাইনেও হতে পারে। গুগলে ক্লিক মেরে আপনি যে নগ্নতায় হারিয়ে গেলেন কিংবা মোবাইলে টাচ করে যে অশ্লীলতায় ডুবে গেলেন এই ক্লিক বা টাচটাও হাদীসের ভাষায় ব্যভিচার। কেননা রাসূলুল্লাহ ﷺ বলেছেন الْعَيْنَانِ زِنَاهُما النَّظَرُ চোখের ব্যভিচার হল দেখা। আর وَالْيَدُ زِنَاهُمَا الْبَطْشُ হাতের ব্যভিচার হল স্পর্শ করা, টাচ করা। সুতরাং ভেবে দেখুন, যদি আল্লাহ আমার অনলাইনের বিচরণের এ-টু জেড লোকচক্ষুর সামনে নিয়ে আসেন তাহলে..?