📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে > 📄 যে গুনাহগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন

📄 যে গুনাহগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন


তাছাড়া হাদীস শরীফে এসেছে, কিছু গুনাহ আছে এমন যেগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন। রাসূলুল্লাহ ﷺ বলেন—

كل ذনুব يؤخر الله منها ما شاء إلى يوم القيامةِ إِلَّا البغي وعقوق الوالدين ، أو قطيعة الرحম ، يُعجل لصاحبها في الدُّنيا قبل الموتِ

আল্লাহ তাআলা তার মর্জিমাফিক গুনাহসমূহের মধ্যে যে কোনো গুনাহের শাস্তি প্রদান কেয়ামত পর্যন্ত বিলম্বিত করতে পারেন। কিন্তু তিনি ব্যভিচার, পিতা- মাতার অবাধ্যাচরণ ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করার গুনাহের শাস্তি অপরাধীর মৃত্যুর পূর্বেই এই দুনিয়াতে দিয়ে থাকেন। ২৭

আর দুনিয়াতে শাস্তি দেওয়ার একটা ধরণ এটাও যে, গুনাহ-টি মানুষের সামনে নিয়ে আসা। যার কারণে মানুষ তাকে তিরস্কার করবে, ছি ছি করবে।

টিকাঃ
২৭ আলআদাবুল মুফরাদ: ৫৯১

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে > 📄 ক্লিক বা টাচ করে নগ্নতায় ডুবে যাওয়াটাও ব্যভিচার

📄 ক্লিক বা টাচ করে নগ্নতায় ডুবে যাওয়াটাও ব্যভিচার


দেখুন, উক্ত হাদীসে প্রথম যে গুনাহ-টির কথা বলা হয়েছে তাহল البغي যার প্রসিদ্ধ অর্থ হল ব্যভিচার। আর ব্যভিচার চোখ দ্বারা হতে পারে, হাতের টাচের মাধ্যমেও হতে পারে। রিয়েল লাইফে হতে পারে, অনলাইনেও হতে পারে। গুগলে ক্লিক মেরে আপনি যে নগ্নতায় হারিয়ে গেলেন কিংবা মোবাইলে টাচ করে যে অশ্লীলতায় ডুবে গেলেন এই ক্লিক বা টাচটাও হাদীসের ভাষায় ব্যভিচার। কেননা রাসূলুল্লাহ ﷺ বলেছেন الْعَيْنَانِ زِنَاهُما النَّظَرُ চোখের ব্যভিচার হল দেখা। আর وَالْيَدُ زِنَاهُمَا الْبَطْشُ হাতের ব্যভিচার হল স্পর্শ করা, টাচ করা। সুতরাং ভেবে দেখুন, যদি আল্লাহ আমার অনলাইনের বিচরণের এ-টু জেড লোকচক্ষুর সামনে নিয়ে আসেন তাহলে..?

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00