📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 অনুভূতিটা কীভাবে আনবেন

📄 অনুভূতিটা কীভাবে আনবেন


উক্ত অনুভূতিটা নিজের মাঝে আনবেন কীভাবে? কীভাবে চব্বিশ ঘণ্টা এটা ধরে রাখবেন? এ লক্ষে একটা ছোট্ট আমল বলে দিচ্ছি। আমলটা অনেকটা এ রকম যে, যেমন মাদরাসায় কিংবা স্কুলে উস্তাদ সবক দেন। ছাত্র সবকটা পরবর্তীতে আধ ঘণ্টা বা এক ঘণ্টা পড়ে নেয়। তারপর উস্তাদের নিকট যথারীতি সে সবকটা দিতে পারে।

অনুরূপভাবে প্রত্যেক নামাযের পর দৈনিক অন্তত পাঁচ বার কিছু সময়ের জন্য- দুই থেকে পাঁচ মিনিটের জন্য আল্লাহর সান্নিধ্যের মোরাকাবা করুন। মোরাকাবা এভাবে করবেন- চোখ বন্ধ করবেন তারপর ভাববেন, 'আমি যেখানেই থাকি না কেন; আল্লাহ আমার সঙ্গে আছেন।' অথবা এই আয়াতের বিষয়বস্তু নিয়ে চিন্তা করবেন—

وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ

'তোমরা যেখানেই তিনি তোমাদের সঙ্গে আছেন।' এভাবে নিয়মিত কিছুদিন করতে পারলে ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহর সান্নিধ্যের সার্বক্ষণিক অনুভূতি অন্তরে বসে যাবে এবং ইন্টারনেটের এই ফেৎনা থেকে চব্বিশ ঘণ্টার বাকি সময়গুলোতেও বেঁচে থাকতে পারবেন।

ফন্ট সাইজ
15px
17px