📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 যৌবন-তারুণ্যের সৌভাগ্য

📄 যৌবন-তারুণ্যের সৌভাগ্য


এ কারণে তাবিয়ী আইয়ূব সাখতিয়ানী রহ. বলতেন—
إِنَّ مِنْ سَعَادَةِ الحَدَثِ أن يوفقه اللَّهُ لِعَالِم مِنْ أَهْلِ السُّنَّةِ
যৌবন-তারুণ্যের সৌভাগ্য হল, আল্লাহ তাআলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কোনো আলেমের সাহচর্য লাভের তাওফীক দেওয়া। ১৮

টিকাঃ
১৮ আততালবীস: ১৭

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 সোহবতের প্রভাব

📄 সোহবতের প্রভাব


সাররী সাক্তী রহ. বলেন, একবার মালেক ইবনু দীনার রহ.-এর ঘরে চোর ঢুকেছিল। কিন্তু নেওয়ার মত কিছু পেলো না। ইতোমধ্যে চোরের উপস্থিতি টের পেয়ে মালেক ইবনু দীনার রহ. উচ্চস্বরে বললেন, দুনিয়ার কোনো কিছু যখন পেলে না, আখেরাতের কিছু একটা কি নিবে? চোর বলল, হ্যাঁ। তিনি বললেন, অযু করে দু' রাকাত নামায পড়। চোর তা-ই করল। ফজরের সময় তিনি চোরকে সঙ্গে নিয়ে মসজিদে গেলেন। এক লোক অবাক হয়ে বলল, এই চোর আপনার সঙ্গে! তিনি উত্তর দিলেন—

جَاءَ لِيَسْرِقَنَا فَسَرَقْنَاهُ

এসেছিল চুরি করতে, এখন আমরাই তাকে চুরি করে ফেললাম। ১৯

মূলত আল্লাহওয়ালাদের অল্প সময়ের সোহবতেও জীবনের মোড় এভাবে ঘুরে যেতে পারে!

টিকাঃ
১৯ যাহাবী, তারীখুল ইসলাম: ২/১১৪

ফন্ট সাইজ
15px
17px