📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 মর্দে মুমিন ঘাবড়ে যেতে পারে না

📄 মর্দে মুমিন ঘাবড়ে যেতে পারে না


তাছাড়া আলহামদুলিল্লাহ আমরা মুমিন।

وہ مرد نہیں جو ڈر جائیں حالات کے خونی منظر سے
جس دور میں جینا مشکل ہو اس دور میں جینا لازم ہے

ফেৎনার উত্তালতা দেখে, যামানার রক্তচক্ষু দেখে মর্দে মুমিন ঘাবড়ে যেতে পারে না। ফেত্না যতই ফেনায়িত হয়ে উঠুক, মর্দে মুমিন ভয় পায় না। সে যে কোনো পরিবেশের গোলাম হতে পারে না; বরং সে পরিবেশকে পাল্টে দিতে জানে। মর্দে মুমিন তো লক্ষ কাফেরকেও মনে করে মুর্দা। সেখানে তার সামনে এই ফেত্না কী! অন্তরে যদি আল্লাহর ভয় আর তার প্রতি ভালোবাসা স্থান করে নেয় তাহলে এই ফেনা উড়িয়ে দেওয়া মুমিনের পক্ষে মোটেও অসম্ভব নয়।

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 ফেৎনার জামানায় আমল করার ফজিলত

📄 ফেৎনার জামানায় আমল করার ফজিলত


রাসূলুল্লাহ কত চমৎকারভাবে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে ফজিলত বাজেট করিয়ে নিয়েছেন। তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সাহাবায়ে কেরামকে শুনাচ্ছেন যে—

إِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامُ الصَّبْرِ الصَّبْرُ فِيهِنَّ كَقَبْضِ عَلَى الْجَمْرِ لِلْعَامِلِ فِيهَا أَجْرُ خَمْسِينَ قَالُوا يَا رسول اللهِ أَجْرُ خمسين منهم أَو خمسينَ مِنَّا قَالَ خمسينَ مِنْكُمْ

তোমাদের পর এমন যুগ আসবে, যখন দীনের ওপর সবর করে থাকা জ্বলন্ত অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখার মতো কষ্টকর হবে। ওই সময় দীনের ওপর আমলকারীর প্রতিদান হবে পঞ্চাশ জন পুরুষের সমান প্রতিদান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! পঞ্চাশ জন পুরুষ তাদের মধ্য থেকে না আমাদের মধ্য থেকে? নবীজি উত্তর দিলেন, বরং তোমাদের মধ্য হতে! ১৫

সুতরাং মনে রাখতে হবে, সব কিছুর আগে আমরা মুমিন।

টিকাঃ
১৫ সুনান আবু দাউদ: ৪৩৪১

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 আমার সবচেয়ে বড় পরিচয়

📄 আমার সবচেয়ে বড় পরিচয়


আলী রাযি. বলতেন, আমার সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর গোলাম এবং মুহাম্মদ ﷺ-এর উম্মত। আমরাও সব সময় একথাটা মনে রাখবো। এটাই আমাদের প্রধান পরিচয়। সুতরাং আমরা এই ফেৎনার কাছে হার মানবো না, শয়তানের গোলাম হবো না। হে আল্লাহ! আপনি আমাদের হিম্মত বাড়িয়ে দিন আমীন।

📘 ইন্টারনেট জগতের গুনাহ বেঁচে থাকবেন যেভাবে 📄 হিম্মত করতে হবে

📄 হিম্মত করতে হবে


আবারও বলছি, ফেৎনাটির মোকাবেলা করার জন্য আমাদের হিম্মত করতে হবে। আল্লাহর ওপর ভরসা করে এই আত্মবিশ্বাস রাখতে হবে যে, আমি পারবো ইনশাআল্লাহ। আমার রবের সন্তুষ্টির জন্য ভার্চুয়াল দুনিয়ার এই চাকচিক্য থেকে নিজেকে রক্ষা করতে পারবো। এই ভাবে প্রত্যয়ী হবেন, পাশাপাশি গুরুত্ব ও সতর্কতার সঙ্গে কিছু আমল ও পদক্ষেপও গ্রহণ করতে হবে।

ফন্ট সাইজ
15px
17px