📄 নারীকে যখন ড্রাইভ করে শয়তান
নারী তো ঘরের রানী। কিন্তু সে যখন নিজের ঘর ছেড়ে পরপুরুষের সামনে চলে আসে, এই আসাটা রিয়েল লাইফে হতে পারে কিংবা ফটো-ভিডিওর মাধ্যমে অনলাইনেও হতে পারে, সেলিব্রেটির সুরতে হতে পারে, গার্লফ্রেন্ডের আকৃতিতেও হতে পারে। আসলে তথাকথিত সেলিব্রেটি কিংবা গার্লফ্রেন্ড তো তাদের আধুনিক পরিবর্তিত নাম। অন্যথায় কুরআন হাদীসের দৃষ্টিতে এদের নাম হওয়া উচিত-ব্যভিচারিণী। মোটকথা যে সুরতেই সে সামনে আসুক না কেন; নবীজি বলেন—
فإذا خرجت استشرفها الشيطان
যখন সে পর্দা ছেড়ে বের হয়ে পড়ে তখন শয়তান তার ওপর ভর করে। ১২ ফলে সে তখন নিজের নিয়ন্ত্রণে থাকে না; বরং তাকে ড্রাইভ করে শয়তান। শয়তান তাকে তখন পরিচালনা করে।
টিকাঃ
১২ সুনান তিরমিযী: ১১৭৩