📄 মাথা ঘুরে যাওয়ার মত তথ্য
ইন্টারনেটে এই অবাধ বিচরণের কারণে তরুণ ও যুবসমাজ কোন্ দিকে ধাবিত হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। আজ এ বিষয়ে একটু ঘাঁটাঘাঁটি করলাম, যে তথ্য পেলাম, মাথা ঘুরে যাওয়ার মত। পাবজি খেলে শুধু আমাদের দেশেই এক কোটি চব্বিশ লাখ লোক! তাও এটা আরও দুই মাস আগের জরিপ। দেশের এগার কোটি পাত্তর লাখ লোক ইন্টারনেটে আসক্ত! আসক্তির আলামত হিসেবে বলা হয়েছে, পাঁচ ঘণ্টার বেশি নেট ব্যবহার করা। তরুণ ও যুবসমাজের মধ্যে একশ' জনের মধ্যে একাশি জন পর্ন-আসক্ত চিন্তা করুন, একটা দেশের অর্ধেকের বেশি সিটিজেন যদি এডিক্টেড হয় তাহলে সে জাতির কাছে কী ভবিষ্যৎ আশা করা যেতে পারে!
যুবসমাজ জাতির ভবিষ্যৎ। কিন্তু সেই যুবকদের মধ্য থেকে আশি ভাগই যদি এমন একটা জঘন্য অপরাধের সঙ্গে কেবল জড়িতই নয়; বরং রীতিমত আসক্ত হয় তাহলে তাদের কাছে কী ভবিষ্যৎ কামনা করা যেতে পারে! এদের সামনে থেকে নবী-র প্রতি গালিদাতা যদি পার পেয়ে যায়, যদি ইসলাম এদের কাছে ভূলুণ্ঠিত হয়, যদি এদের সামনে থেকে দেশের সম্পদ লুণ্ঠন করা হয় তাহলে এটা তো স্বাভাবিক! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমীন।

📄 প্রতিটি ক্লিক রেকর্ড হচ্ছে
আপনি ভাবতে পারেন, আপনি তো দেখেছিলেন লোকচক্ষুর অন্তরালে, রাতের গভীরে, হয়তো আপনার স্ত্রীও টের পায়নি। তাহলে উক্ত জরিপ বের করা হল কীভাবে? আপনি হয়তো জানেন না যে, আপনার প্রতিটা ক্লিক রেকর্ড হচ্ছে। আখেরাতের জন্য তো হচ্ছেই, এই দুনিয়াতেও হচ্ছে। এমনকি আপনি কোন্ ডিভাইস ব্যবহার করে, কোন্ জগতে কতক্ষণ বিচরণ করেছেন- সার্ভারে রেকর্ড হয়ে যাচ্ছে। আর সেখান থেকেই এই জরিপগুলো বের করা হয়।

📄 মাত্র এক ক্লিকেই আপনি জাহান্নামের পাড়ে চলে যেতে পারেন
আসলে ইন্টারনেট ব্যবহার অনেকক্ষণ করা হয়েছে এটা বড় বিষয় নয়। বড় বিষয় হল, কোন্ কাজে ব্যবহার করা হয়েছে। কেননা অনেকক্ষণ ইন্টারনেট ব্যবহার করার পরেও আপনি আসক্ত না হতে পারেন কিন্তু আধা ঘণ্টার অপব্যবহারেও আপনি এডিক্টেড হয়ে যেতে পারেন। মাত্র এক ক্লিকেই আপনি জাহান্নামের পাড়ে চলে যেতে পারেন।
এখন ওই হাদীস বুঝতে আর অসুবিধা হয় না, যে হাদীসে রাসূলুল্লাহ বলেছেন, 'এক ব্যক্তি জান্নাতের কাজ করতে করতে একেবারে জান্নাতের পাড়ে চলে যায়। তারপর হঠাৎ করে এমন একটা কথা বলে বসে কিংবা এমন একটা কাজ করে বসে যে, এক ঝটকায় সে জাহান্নামের কিনারায় এসে পড়ে।' দেখুন, মাত্র এক ক্লিক দিয়ে নগ্নতার সাগরে ডুবে গিয়েছে এর অর্থ হল, জাহান্নামের পাড়ে এসে পড়েছে।

📄 একের পর এক ফ্যান্টাসি, একের পর এক উত্তেজনা
বিষয়গুলো যে আমাদের বিবেককে মাঝে মাঝে নাড়া দেয় না তা নয়। যে যুবক রাতের বেলায় শুরুতে যখন এই জগতে ঢুকে, তখন হয়তো চিন্তা করে যে, একটু ফেসবুক দেখবো, খবরাখবর জানবো কিংবা ইউটিউবে একটু ওয়াজ শুনবো। এ- ই ঘণ্টা খানেক, তারপরেই ঘুমিয়ে পড়বো।
কিন্তু তারপর কখন যে সে ভিন্ন দুনিয়ায় ঢুকে যায়, হয়তো টেরই পায় না। এভাবে রাতের ১১টা থেকে ১২টা, ১২টা থেকে ১টা একের পর এক ফ্যান্টাসি, একের পর এক উত্তেজনা তার সামনে আসতেই থাকে। এভাবে একটা সময় পার হওয়ার পর হয়তো মনে মনে আফসোস করে উঠে যে, ইস! আমি কী করছি! আগামী কাল আমার কত কাজ করতে হবে, হার্ডওয়ার্ক আছে, সকাল সাতটায় অফিসে যেতে হবে। অথচ আমি এসব নিয়ে পড়ে আছি! যারা আমাকে ভালো মানুষ মনে করে তারা যদি জানতে পারে যে, আমি এ নোংরা কাজগুলো করছি তাহলে অবস্থাটা কেমন হবে! এসব তো জঘন্য গুনাহ! আমি এসব কেন করছি! এভাবে একটা সময় তার বিবেক তাকে দংশন করে।