📄 সে গুনাহ কোনগুলো?
এখন প্রশ্ন হল, কিছু গুনাহ যে কেয়ামতের দিন ইস্যু হয়ে যেতে পারে, সে গুনাহ কোনগুলো? কোন্ গুনাহগুলো জাহান্নামে যাওয়ার 'কারণ' হতে পারে? এর জবাব আমরা অন্য আয়াতে খুঁজে পাই। আল্লাহ তাআলা বলেন بَلَى مَن كَسَبَ سَيِّئَةٌ وَأَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ হ্যাঁ, যে ব্যক্তি গুনাহ উপার্জন করেছে এবং তার গুনাহ তাকে বেষ্টন করে নিয়েছে, তারাই জাহান্নামের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী। ৩
বাস্তবেই কিছু গুনাহ আছে এমন যে, শুরুর দিকে মানুষ এতটা গুরুত্ব দেয় না, এমনিতে গুনাহ-টা হয়ে যায় কিংবা করে ফেলে। কিন্তু ধীরে ধীরে গুনাহ-টির মাঝে সে মজা পেয়ে বসে। তারপর একটা সময় আসে যে, গুনাহ-টা তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। কেমন যেন চারিদিকে দেয়াল দাঁড় করিয়ে দেয়। এবার চাইলেও সে গুনাহ-টি থেকে বের হতে পারে না। আল্লাহ বলেন فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ এ জাতীয় গুনাহ-ই ইস্যু হবে এবং এগুলোই জাহান্নামে যাওয়ার কারণ হবে।
টিকাঃ
৩ সূরা বাকারা: ৮১