📄 বর্তমান এক কঠিন বাস্তবতা
বর্তমান সময়ের এক বড় বাস্তবতা হল, ইন্টারনেটকেন্দ্রিক গুনাহ। এই গুনাহে আমরা সকলেই কম-বেশি আক্রান্ত। সাধারণ মানুষ থেকে শুরু করে দীনের খাদেম পর্যন্ত 'আল্লাহর কাছে পানাহ চাই' প্রত্যেকে কোনো না কোনো অংশে গুনাহ-টির সঙ্গে কম-বেশি জড়িত। এটা এক কঠিন বাস্তবতা। বলা যায়, গুনাহ-টি এখন মহামারী আকার ধারণ করেছে। গুনাহ-টি থেকে বাঁচার উপায় কী? আজকের মজলিসে এ সম্পর্কে ইনশাআল্লাহ কিছু কথা বলবো।
মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে গুনাহ-টি থেকে বেঁচে থাকার তাওফীক দান করেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই ফেত্না থেকে বের হয়ে আসার তাওফীক দান করেন।