📘 ইমোশনাল ইন্টেলিজেন্স নববী দর্পণে সমকালীন ধারণা 📄 সামাজিক দক্ষতার চেকলিস্ট

📄 সামাজিক দক্ষতার চেকলিস্ট


৫. সামাজিক দক্ষতার চেকলিস্ট

এখানে আমরা কুরআন ও হাদীসের আলোকে সামাজিক দক্ষতার একটি চেকলিস্ট দিচ্ছি। কুরআন ও হাদীসের মধ্যে আল্লাহ আমাদেরকে সামাজিক দক্ষতার যেসকল গুণগুলো অর্জন করতে বলেছেন সেগুলো আমরা অর্জন করতে পেরেছি কিনা অথবা পারলেও তাতে ঠিক কতটা সফল হয়েছি তা সম্পর্কে ধারণা পেতে এই চেকলিস্টটি আমাদের সাহায্য করবে。

| ক্র. | সামাজিক যোগাযোগে দক্ষতা বিষয়ক কাজ | সবসময় | প্রায়সময় | মাঝেমাঝে | হঠাৎ | কখনো না | আল-কুরআনের আলোকে | হাদীস থেকে রেফারেন্স |
| :-: | :--- | :---: | :---: | :---: | :---: | :---: | :---: | :---: |
| ১ | সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজে বা বিভিন্ন ইসলামি সংস্থার সাথে জড়িত থাকি। | | | | | | আল-মায়িদাহ, ৫: ২ | জামি' আত-তিরমিযী- ১৯৩০ |
| ২ | পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুমহল বা প্রতিবেশিদের মধ্যে মতোবিরোধ হলে কারো পক্ষ না নিয়ে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করি। | | | | | | আল-হুজুরাত, ৪৯: ১০ | সহিহ বুখারী- ৩০৩৮ |
| ৩ | কঠিন পরিস্থিতিতেও নেতৃত্ব নেওয়ার অভ্যাস আছে। | | | | | | আল-আম্বিয়া, ২১:৭৩ আল-ইসরা, ১৭:৭১ | সহিহ মুসলিম -১৮২৫ |
| ৪ | নিজের পরিবার বা কর্মচারীদের জোরপূর্বক কাজ না করিয়ে তাদের অনুপ্রেরণা এবং পুরস্কৃত করে কাজ করানোকে প্রাধান্য দেই। | | | | | | আল-ইমরান, ৩: ১৫৯ | জামি' আত-তিরমিযী- ১৯২২. সহিহ মুসলিম -১৮২৮ |

কাছের মানুষদের দুর্বলতা কাটাতে এবং তাদের উন্নয়নে সাহায্য করি।

সমাজের নেতিবাচক বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরী করার চেষ্টা করি।

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশি সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করি।

কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় এর সাথে সম্পৃক্ত ছোট বড় সবার মতামত জানার চেষ্টা করি।

আমার চেয়ে যোগ্য মনে করলে সাচ্ছন্দে নেতৃত্ব হস্তান্তর করতে পারি।

ঘরে কিংবা বাইরে ইতিবাচক পরিবর্তন এর সূচনা, নিয়ন্ত্রন ও নেতৃত্ব দান করতে সবসময় প্রস্তুত থাকি।

মোট নাম্বার =

ওপরের চেকলিস্টের ৮টি গুণাবলির ওপর- কেউ যদি গড় এ ৪-৫ পায় তখন ধারণা করা যায় তার সামাজিক দক্ষতার লেভেল খুব ভালো।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية