📘 ইমোশনাল ইন্টেলিজেন্স নববী দর্পণে সমকালীন ধারণা > 📄 আত্ম-নিয়ন্ত্রণের চেকলিস্ট

📄 আত্ম-নিয়ন্ত্রণের চেকলিস্ট


এখানে আমরা কুরআন ও হাদীসের আলোকে আত্মনিয়ন্ত্রণের একটি চেকলিস্ট দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের আত্মনিয়ন্ত্রণের যেসকল গুণাবলি অর্জন করতে বলেছেন সেগুলো আমরা অর্জন করতে পেরেছি কি না; অথবা পারলেও তাতে ঠিক কতটা সফল হয়েছি-তা সম্পর্কে ধারণা পেতে এই চেকলিস্টটি আমাদের সাহায্য করবে。

| ক্রমিক নং | আত্মনিয়ন্ত্রণ-মূলক কাজ | সবসময় | প্রায়সময় | মাঝেমাঝে | হঠাৎ | কখনো না | আল-কুরআনের আলোকে | হাদীসের আলোকে |
|---|---|---|---|---|---|---|---|---|
| ১ | অনেক বেশি কষ্টেও আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি না। | | | | | | আল-বাকারা, ২:১৫৫, ১৫৬ | রিয়াদুস সালেহীন- ৩৯, সহিহ বুখরী -৫৬৪১- ৫৯৪২ |
| ২ | কোনো কিছু না পেলে আমি নিজেকে মনে করিয়ে দেই যে আল্লাহ্ আমার জন্য এর চেয়ে উত্তম কিছু রেখেছেন। | | | | | | আল-আনফাল, ৮:৭০ | রিয়াদুস সালেহীন - ৩৭ |
| ৩ | কেউ খারাপ ব্যবহার করলে আমি সবর রেখে উত্তর দেওয়ার চেষ্টা করি। | | | | | | আল-ফুরকান, ২৫: ৬৩ আল-ইউনুস, ১০: ৬৫ | (সহিহ বুখারী- ১৩০২, জামি' আত-তিরমিযী - ১৮৭, সুনান আন-নাসাঈ - ১৮৬১) |
| ৪ | প্রচণ্ড রাগ হলে আমি সাথে সাথে প্রতিক্রিয়া না দেখিয়ে সুন্নাহ অনুসরণ করে প্রথমে ইস্তি'আযা পরে অযু করার চেষ্টা করি। | | | | | | আল-ইমরান, ৩: ১৩৪ | সুনান ইবনু মাজাহ- ৪১৮৯ |
| ৫ | কোনো কাজে সফল না হলে আমি বিষন্ন না হয়ে আমি সবর করার চেষ্টা করি। | | | | | | আয-যুমার, ৩৯:১০ আল-বাকারা, ২:৪৫ | সুনান ইবনু মাজাহ- ৪০৩১ |
| ৬ | কাউকে কিছু বলার আগে এর প্রতিক্রিয়া কি হতে তা চিন্তা করে বলার চেষ্টা করি | | | | | | আল-ফুরকান, ২৫: ৬৪ | সহিহ মুসলিম- 89 |
| ৭ | নেতিবাচক পরিস্থিতিতে যখন মানসিক চাপ অনুভব করি ঠাণ্ডা মাথায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আচরণ করার চেষ্টা করি। | | | | | | আত-তাগাবুন, ৬৪: ১৫ আল-মুলক, ৬৭:২ | জানি' আত-তিরমিযী - ১৯৪০ |

ওপরের চেকলিস্টের ৭টি গুণাবলির ওপর-

* কেউ যদি গড় এ ৪-৫ পায় তখন ধারণা করা যায় তার আত্মনিয়ন্ত্রণের লেভেল খুব ভালো।
* কেউ যদি গড় এ ৩ পায় তখন ধারণা করা যায় তার আত্মনিয়ন্ত্রণের বিষয়ে কিছুটা অগ্রগতি প্রয়োজন।
* কেউ যদি গড় এ ১-২ পায় তখন ধারণা করা যায় তার আত্মনিয়ন্ত্রণের লেভেল ভালো নয় এবং তার অনেক বেশি অগ্রগতি প্রয়োজন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00